আমেরিকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ , ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফার্মিংটনে পিকআপ ট্রাকের ধাক্কায় কিশোর নিহত স্বাস্থ্য বিমায় বাড়তি ব্যয়ের মুখে  মিশিগানের ৪ লাখ মানুষ মিশিগানে আজ গরমের ছোঁয়া, বিকেলে বৃষ্টির সম্ভাবনা মিশিগানের সবচেয়ে নিরাপদ শহর রচেস্টার হিলস : কাউন্সিল প্রেসিডেন্ট ওয়াটারফোর্ডে বাসচালকের সংকট, ভোগান্তিতে শিক্ষার্থীরা মিশিগানে গিফট কার্ড জালিয়াতি, অভিযুক্ত ক্যালিফোর্নিয়ার ব্যক্তি স্টার্লিং হাইটসে অ্যাম্বুলেন্স-এসইউভি সংঘর্ষে রোগীর মৃত্যু, আহত ২ মিশিগানে শীতের ঘণ্টা বাজছে, বদলে যাচ্ছে দিন-রাতের হিসাব আগাম ভোটের প্রথম দিনেই ডেট্রয়েটে নতুন রেকর্ড সাউথফিল্ডে ভাইকে গুলি করে হত্যা, অভিযুক্ত ছোট ভাই মিশিগানে ভোটের প্রচারে ট্রাম্পের নিশানায় ডেমোক্র্যাটরা দুই শিক্ষার্থীর মৃত্যু, WMU-তে ফ্রাটারনিটির কার্যক্রম স্থগিত মিশিগানে ট্রাম্পের সমাবেশে  হাজারো মানুষের ভিড় ‘বাতাসে পরিবর্তনের আভাস’  মিশিগানে বললেন ওবামা ফার্মিংটনে আজ ‘থ্রিলার’ নাচে মাতবেন ৮০ জন মিশিগানজুড়ে সশরীরে আগাম ভোটগ্রহণ শুরু মিশিগানে শিল্প ভবনে বিস্ফোরণে নিহত ১ মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু মিশিগানে সড়ক দুর্ঘটনায় নিহত ম্যারাথন দৌড়বিদ গ্রেস নোলান

ওয়ারেনে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

  • আপলোড সময় : ২৪-০৫-২০২৪ ০৪:০২:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৫-২০২৪ ০৪:০২:০৪ পূর্বাহ্ন
ওয়ারেনে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত
ওয়ারেন, ২৪ মে : পুলিশ জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার সকালে পিকআপ ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। সকাল সাড়ে ৭টার দিকে হুভার রোডের কাছে ১২ মাইল ও ইম্পেরিয়াল ড্রাইভে এই দুর্ঘটনাটি ঘটেছে। 
 কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার খবর পেয়ে প্রথম উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌছে  একটি মোটরসাইকেল এবং একটি শেভ্রোলেট পিকআপ ট্রাক পেয়েছিল যা সংঘর্ষে জড়িত ছিল। দুর্ঘটনায় গুরুতর আহত মোটরসাইকেলের চালককে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তদন্তকারীরা ওই ব্যক্তির নিকটাত্মীয়কে জানানোর চেষ্টা করছেন। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মোটরসাইকেলটি হুভার থেকে ১২ মাইল পশ্চিম দিকে যাওয়ার সময় পিকআপটিকে ধাক্কা মারে। 
প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছেন, দুর্ঘটনার আগে মোটরসাইকেলটি দ্রুত গতিতে চলছিল এবং যানজটের মধ্যে চালিয়ে যাচ্ছিল। দুর্ঘটনার পর পুলিশ ও চিকিৎসকরা না আসা পর্যন্ত পথচারীরা সহায়তা প্রদান করেন। কর্মকর্তারা জানিয়েছেন, পিকআপের চালক আহত হননি এবং তদন্তকারীদের সঙ্গে সহযোগিতা করছেন। দুর্ঘটনার সময় পিকআপের চালক মদ্যপ বা মাদকাসক্ত ছিলেন বলে সন্দেহ করছে না পুলিশ। মোটরসাইকেলের চালকের ময়নাতদন্তের ফলাফলের জন্য অপেক্ষা করছেন গোয়েন্দারা। সংঘর্ষের সময় তিনি হেলমেট পরা ছিলেন বলেও জানান তারা। সম্প্রতি ফার্মিংটন হিলস অ্যান্ড কমার্স টাউনশিপে মোটরসাইকেল আরোহীদের মৃত্যুর পর এ ঘটনা ঘটে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ফার্মিংটনে পিকআপ ট্রাকের ধাক্কায় কিশোর নিহত

ফার্মিংটনে পিকআপ ট্রাকের ধাক্কায় কিশোর নিহত