আমেরিকা , মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬ , ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পার্টি ও শব্দদূষণ নিয়ন্ত্রণে স্টার্লিং হাইটস ভাড়ার নিয়ম পুনর্বিবেচনা করছে ওয়ারেনে স্বামী হত্যার অভিযোগে নারী অভিযুক্ত, আদালতে অভিযোগ গঠন আয়ে অগ্রগতি কিছু শহরে, তবে রাজ্যজুড়ে পিছিয়ে মিশিগান ডেটা সেন্টার অনুমোদনে সাময়িক নিষেধাজ্ঞার কথা ভাবছে স্টার্লিং হাইটস প্লট দুর্নীতি : হাসিনা-টিউলিপ-আজমিনা-ববির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড একুশের গানেই শুরু হলো ভাষার মাস ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে ডেট্রয়েটে বাড়ির মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তনের ঘোষণা মেয়র শেফিল্ডের ক্লিনটন টাউনশিপে পারিবারিক বিবাদে গুলিতে এক নারী নিহত যারা গুপ্ত ছিল, তারাই আজ ‘গুপ্ত-সুপ্ত’ বলছে : ডা: শফিকুর রহমান ‘দেখামাত্র বলবেন—গুপ্ত তোমরা’ : সিরাজগঞ্জে তারেক রহমান নির্বাচনকালীন নিরাপত্তায় মাঠে ৩৭ হাজারের বেশি বিজিবি “কোনো কাজ নয়, কোনো স্কুল নয়”: আইসিই-এর বিরুদ্ধে ডেট্রয়েট উত্তাল বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটে মার্কিন দূতাবাসের নিরাপত্তা সতর্কতা আইসিই অভিযানের প্রভাবে ব্যাহত ডেট্রয়েটের শিক্ষা ব্যবস্থা : সুপারিনটেনডেন্ট মিশিগান রাজ্যে শিক্ষাদানকালীন সময় সেলফোন নিষিদ্ধের পথে জরুরি পরিস্থিতির পর মেট্রো বিমানবন্দরের গ্রাউন্ড স্টপ প্রত্যাহার জামায়াত আমিরের সঙ্গে ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক ১২ ফেব্রুয়ারি ভোট : কেন্দ্র ও ভোটকক্ষের তালিকা প্রকাশ শেরপুরে নির্বাচনী সহিংসতায় জামায়াত নেতা নিহত

আটলান্টিক সিটিতে নরসিংহ চতুর্দশী পালিত

  • আপলোড সময় : ২৪-০৫-২০২৪ ০৪:৫৭:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৫-২০২৪ ০৪:৫৭:২৪ পূর্বাহ্ন
আটলান্টিক সিটিতে নরসিংহ চতুর্দশী পালিত
আটলান্টিক সিটি, ২৪ মে : নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে গত ২২ মে, বুধবার সন্ধ্যায় নরসিংহ চতুর্দশী পালিত হয়েছে। আটলান্টিক সিটির প্রবাসী হিন্দুদের উদ্যোগে ১৪১১ পেনরোজ এভিনিউ এর প্রার্থনা হলে বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে নরসিংহ চতুর্দশী পালিত হয়। নরসিংহ চতুর্দশী’র বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল অধিবাস, পুজা অর্চনা, পবিত্র গীতা থেকে পাঠ, কথামালা, মালা জপ, কীর্তন ইত্যাদি।
ভগবান শ্রীবিষ্ণুর অন্যতম অবতার হলেন নরসিংহ। প্রবল অত্যাচারী হিরণ্যকশিপুকে বধ করতে মর্তে শ্রীবিষ্ণু আবির্ভূত হন মানব শরীর ও সিংহের মাথা নিয়ে। যে দিনে শ্রীবিষ্ণু নরসিংহ অবতারে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন, ওই দিনটিকে ‘নরসিংহ জয়ন্তী’ হিসেবে মান্য করা হয়। হিন্দু শাস্ত্র অনুসারে বৈশাখ মাসের শুক্ল পক্ষের চতুর্দশী তিথিটি ‘নরসিংহ চতুর্দশী’ হিসাবে উদযাপিত হয়।

ধর্মীয় গ্রন্থ অনুসারে, এই তিথিতে ভগবান বিষ্ণু, নরসিংহের অবতার হয়ে অসুরদের রাজা হিরণ্যকশিপুকে হত্যা করেছিলেন। এটি ভগবান বিষ্ণুর দশটি বড় অবতারের মধ্যে চতুর্থ অবতার।
শ্রীপাদ ভক্তি বেদান্ত সিদ্ধান্তি মহারাজ ,আটলান্টিক সিটির পুলিশ কর্মকর্তা সুমন মজুমদার, সুভাষ মজুমদার,তৃপ্তি সরকার, সুপ্রীতি দে, দীপা দে, সজল দাশ,  ইন্দিরা চৌধুরী, রানা দাশ, পিকলু দাশ,ঝুমুর বিশ্বাস, সুমি মজুমদার প্রমুখ ধর্মসভার বিভিন্ন পর্বে অংশগ্রহণ করেন।
আয়োজকদের পক্ষে আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী ও সুমন মজুমদার প্রবাসী হিন্দু সমপ্রদায়ের লোকজন ‘নরসিংহ চতুর্দশী’ পালন অনুষ্ঠানে অংশগ্রহণ করে তা সফল করায় সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। নরসিংহ চতুর্দশী পালন অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ