আমেরিকা , মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ , ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি ঘাটতিতে পেট্রল পাম্প বন্ধের শঙ্কা ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে  ট্রান্সফার শিক্ষার্থীদের  জন্য দুই বছর ফ্রি টিউশন ডেট্রয়েটে ‘মার্শ দ্যু নেইন রুজ’ প্যারেড কুমিল্লায় চট্টগ্রাম মেইল ট্রেনের ধাক্কায় বাস দুমড়ে-মুচড়ে, ১২ জন নিহত একজন ভাড়াটে খুনি এখন দণ্ডপ্রাপ্ত ভাড়াটে মিথ্যাবাদী মিশিগানে সৌর প্রকল্পে বিভক্ত কমিউনিটি : উন্নয়ন ও কৃষির দ্বন্দ্ব মিশিগানে প্রবাসী বাংলাদেশিদের ঈদ জামাতে তিন প্রজন্মের আনন্দ স্টার্লিং হাইটসে কিশোর গুলিতে আহত, ১৮ বছরের যুবকের বিরুদ্ধে অভিযোগ গ্র্যান্ড রিভার করিডোরে উন্নয়নের মহাপরিকল্পনা, বদলে যাবে দুই শহরের চেহারা ওয়ারেনে শ্রেণিকক্ষে অশ্লীল আচরণ : চার্টার স্কুলের বিরুদ্ধে মায়ের মামলা মধ্যপ্রাচ্য সংকটে মিশিগানে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু

আহছানপুর গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি রনজিত সরকার 

  • আপলোড সময় : ২৪-০৫-২০২৪ ০৫:১৮:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৫-২০২৪ ০৫:১৮:০৭ পূর্বাহ্ন
আহছানপুর গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি রনজিত সরকার 
তাহিরপুর, (সুনামগঞ্জ) ২৪ মে : সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের আহছানপুর গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেন সুনামগঞ্জ -১ আসনের সংসদ সদস্য এডভোকেট রনজিত চন্দ্র সরকার। এ সময় আগুনে পুড়ে যাওয়া ১৪টি পরিবারের সদস্যদের সাথে কথা বলে তাদের বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং এসব সমস্যা সমাধানে তাদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন এমপি রনজিত সরকার। 
বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে আহছানপুর গ্রামের অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনে সঙ্গে  ছিলেন তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আবুল খয়ের, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন বিপক, উপজেলা আওয়ামী লীগের সদস্য আজিজুল হক, উপজেলা যুবলীগ নেতা আবুল কাশেম, জামালগঞ্জ উপজেলা যুবলীগ নেতা এড. রোকন উদ্দিন, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সভাপতি রাজন চন্দ, রোমান মিয়া প্রমুখ। পরিদর্শনকালে ১৪টি ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে প্রতিটি পরিবারে নগদ ৬ হাজার টাকা ও ২ বান করে ঢেউটিন প্রদান করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ