আমেরিকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬ , ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত

পথশিশুদের মাঝে শব্দকথা'র বই উপহার

  • আপলোড সময় : ২৪-০৫-২০২৪ ১২:৫৭:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৫-২০২৪ ১২:৫৭:০৮ অপরাহ্ন
পথশিশুদের মাঝে শব্দকথা'র বই উপহার
হবিগঞ্জ, ২৪ মে : সৃজনশীল প্রকাশনা সংস্থা শব্দকথা প্রকাশন "এসো বই পড়ি, সুন্দর জীবন গড়ি" এই স্লোগানকে সামনে রেখে আয়োজন করেছেন 'শব্দকথা বই উৎসব' কার্যক্রম। শুক্রবার (২৪ মে) বিকাল ৪ ঘটিকায় হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ রেলস্টেশনের পাশে পথশিশু নিকেতন ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত চেতনা স্কুলের শিক্ষার্থীদের মাঝে উপহার হিসেবে বই প্রদান করা হয়। 
পথশিশু ফাউন্ডেশনের প্রতিষ্টাতা সভাপতি শাহ নাজিমুল হকের সঞ্চালনায় শব্দকথা'র সম্পাদক ও প্রকাশক মনসুর আহমেদ এর সভাপতিত্বে বই প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শব্দকথা'র নির্বাহী সম্পাদক, যুক্তরাজ্য প্রবাসী তরুণ উদ্যােক্তা সোহেল আমীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পদক্ষেপ গণপাঠাগারের সাধারণ সম্পাদক কবি এস এম মিজান, আবৃত্তি শিল্পী মীর হাবিবুর রহমান সুমন, পথশিশু নিকেতন ফাউন্ডেশনের উপদেষ্টা জেবুন্নেছ ছেবা, পথশিশু নিকেতন  চেতনা স্কুল নিবাহী পরিচালক নাছিমা আক্তার, সদস্য আমিন শাহ প্রমুখ।
বই বিতরণ অনুষ্ঠানে সম্মানিত অতিথিরা বলেন, "শিশুরা হলো সংবেদনশীল। শিশুরাই জাতির মেরুদণ্ড। এই দেশ, সমাজ ও রাস্ট্র্বের তারাই আগামীর কর্ণধার। অসহায়, অসচ্ছ্বল ও বঞ্চিত শিশুদেরকে নিয়ে পথশিশু ফাইন্ডেশনের চেতনা স্কুলের এই আয়োজন খুবই চমৎকার উদ্যোগ। স্মার্ট ও আধুনিক জাতি গঠনে বইয়ের বিকল্প নেই।"

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্কি রিসোর্টে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে নারীর কারাদণ্ড

স্কি রিসোর্টে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে নারীর কারাদণ্ড