আমেরিকা , বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ , ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা তৃতীয় বছর বাড়ল ডেট্রয়েটের জনসংখ্যা মিশিগানে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোয় ফেডারেল বিচারকের দণ্ড ডেট্রয়েটে তরুণদের অপরাধমুক্ত  রাখতে  ‘অকুপাই দ্য সামার’ কর্মসূচি জার্সি উন্মোচনের মধ্য দিয়ে মিশিগান স্টাইকার্স এফসির যাত্রা শুরু মার্টিনকে মিশিগান ফেডারেল বিচারক পদে মনোনীত করলেন ট্রাম্প ডেট্রয়েট সুপারমার্কেটে অগ্নিসংযোগের ঘটনায় সন্দেহভাজন গ্রেপ্তার রোমুলাসে বিবাদের জেরে গোলাগুলি : নিহত ১, আহত ১ হত্যাচেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন বহাল গর্ভের শিশুর লিঙ্গ প্রকাশ নিষিদ্ধ : হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হ্যামট্রাম্যাকে কুরআন পোড়ানোর হুমকি ঘিরে ব্যাপক উত্তেজনা বিশ্বজুড়ে মা দিবস আজ যুক্তরাষ্ট্রে নিহত ইউএসএফ শিক্ষার্থী বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা  পশ্চিমবঙ্গে ইতিহাস, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর শপথ মাউন্ট ক্লেমেন্সে ডাককর্মীকে  লক্ষ্য করে হুমকির অভিযোগ সাউথফিল্ডে শিশুদের ভিডিও ধারণ ও বিদ্বেষমূলক আচরণে এক ব্যক্তি অভিযুক্ত যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ডিগ্রি পেলেন হবিগঞ্জের তন্ময় ড. ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা ক্র্যাটম বিক্রি ও বিতরণ নিষিদ্ধের পথে স্টার্লিং হাইটস সিটি কাউন্সিল সাইবার হামলায় থিমসবাজার  অচল, চার দিন পর পুনরুদ্ধার

চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল ফাউন্ডেশনের ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২৪-০৫-২০২৪ ১২:৫৮:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৫-২০২৪ ১২:৫৮:১২ অপরাহ্ন
চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল ফাউন্ডেশনের ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত
চট্টগ্রাম, ২৪ মে : নতুনপাড়াস্থ চট্টগ্রাম ক্যান্টনমেন্ট রেলস্টেশনে চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা, ডায়বেটিস নির্ণয় ও ঔষধ বিতরণ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৪ মে সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রায় শতাধিকের বেশি রোগীর মাঝে এই ক্যাম্প সম্পন্ন হয়।  
শিল্প গ্রুপ বিএসআরএম এর পৃষ্ঠপোষকতায় ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বিদ্যুৎ বড়ুয়ার সার্বিক তত্ত্বাবধানে এই হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 
বিনামূল্যে এই স্বাস্থ্যসেবা সম্পর্কে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বিদ্যুৎ বড়ুয়া বলেন, স্বাস্থ্যই আমাদের সুখের মূল। শারীরিক ও মানসিক স্বাস্থ্য মিলেই আমাদের সম্পূন্ন স্বাস্থ্যসেবা। আজকের এই ক্যাম্পে আমরা শিশুদের স্বাস্থ্যসেবার পাশাপাশি তাদের পরিষ্কার-পরিচ্ছন্না ও স্বাস্থ্য-সচেতনতা নিয়ে জানানোর চেষ্টা করেছি। আমাদের এই ক্যাম্প শুধুমাত্র শারীরিক স্বাস্থ্যসেবা নয় বরং মানসিক ও শারীরিক পরিপূর্ণ স্বাস্থ্যসেবা যাতে নিশ্চিত হয় আমরা সেই প্রচেষ্টাই করছি।
চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল ফাউন্ডেশনের ডা. সামিউল ইসলাম, ডা. মোতাহার হোসেন শাওন, ডা. সানজানা, ফারুক চৌধুরী ফয়সাল, বাবলা সরকার সৈকত, জয় বড়ুয়া, সিফাত, কামরুল, স্বর্ণা, জেনি, আবু আরিফ, রমিজ উদ্দীন কানন, শামীম, মজনু, এসময় সেবা প্রদান করেন। 
এলবিয়ন গ্রুপ, হোম হাসপাতাল ও স্বেচ্ছাসেবী সংগঠন নগরফুল এর সহযোগিতায় নগরফুলের প্রতিষ্ঠাতা বায়েজীদ সুমন , নগরফুল নতুনপাড়া স্কুলের পরিচালক ও অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স