আমেরিকা , বুধবার, ২৪ জুন ২০২৬ , ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে আতশবাজি উৎসবে কারফিউ  ভঙ্গ, ১৮০ কিশোর-কিশোরীকে জরিমানা কোকেন বিক্রির দায়ে ডেট্রয়েট বাসিন্দা অভিযুক্ত ডেট্রয়েটে উল্টো পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১ আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত ডেট্রয়েটে ড্রামের তালে, শান্তির  সুরে উদযাপিত জুনটিন্থ সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জুনটিন্থ ডে, মিশিগানে নানা কর্মসূচি সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী ইনফোটেইনমেন্ট চুরি মামলায় অভিযুক্ত ডেট্রয়েটের যুবক মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু ‘অরব ফাঙ্কি’ স্কুইজ টয় রিকল, জরুরি  সতর্কতা মিশিগান স্বাস্থ্য বিভাগের লেক মিশিগানে পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু মিশিগান-কানাডা সীমান্তে ২৫ লাখ  ডলারের ১৩৩ পাউন্ড কোকেন আটক সাউথ হ্যাভেনে উৎসবে বোমা হামলার  হুমকি, প্লাইমাউথের বাসিন্দা গ্রেপ্তার দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

গঙ্গার নিচ দিয়ে ছুটলো মেট্রো, ইতিহাস তৈরি করল কলকাতা

  • আপলোড সময় : ১২-০৪-২০২৩ ০৮:৫৩:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৪-২০২৩ ০৮:৫৩:২০ অপরাহ্ন
গঙ্গার নিচ দিয়ে ছুটলো মেট্রো, ইতিহাস তৈরি করল কলকাতা
 কলকাতা, ১২ এপ্রিল : অপেক্ষার দিন গোনা শেষ। দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে গঙ্গার (Ganga) নীচ দিয়ে প্রথম মেট্রোরেল হাওড়া ময়দানে পৌঁছল। আজ এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকলো কলকাতা মেট্রো (Kolkata Metro)। দেশের আর কোথাও এত নীচে মেট্রো স্টেশন নেই। প্রথম দিনেই সফল গঙ্গার নীচ দিয়ে মেট্রোর ট্রায়াল রান ৷ মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে ‘আজ ঐতিহাসিক দিন। গঙ্গার নিচ থেকে মেট্রো ট্রায়াল হল। দ্রুত জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে।’ কলকাতা মেট্রো রেল সূত্রের খবর, হাওড়া স্টেশনটি মাটি থেকে ৩৩ মিটার নীচে তৈরি হয়েছে। অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে তৈরি হয়েছে।
দেশের মধ্যে সর্বপ্রথম মেট্রো রেল চলেছিল কলকাতায়। এবার দেশে প্রথম জলের তলায় মেট্রোটিও চললো কলকাতায়। হাওড়া মেট্রো স্টেশনই দেশের সবচেয়ে গভীরতম মেট্রো স্টেশন । জলের নীচে জোড়া মেট্রো টানেল গুলো গভীরতায় তৈরি করা হয়েছে ৫২০ মিটার। যা মাটি থেকে ৩৩ মিটার গভীরে।
আজ প্রথম মেট্রোর এমআর-৬১২ রেকটি গঙ্গার নিচ দিয়ে আসে। এই রেকটি হুগলি নদী পার করে সকাল ১১:৫৫ মিনিটে। এরপর দ্বিতীয় রেক অর্থাৎ মেট্রোর এমআর-৬১৩ রেকটিও গঙ্গার নিচ দিয়ে হাওড়া ময়দান স্টেশনে এসে পৌঁছায়। সম্পূর্ণভাবে চালু হতে ৫-৭ মাস আরও লাগবে।

 গঙ্গার নিচ দিয়েই মেট্রো লাইন কেন?
কলকাতা মেট্রো রেল কর্পোরেশনের জেনারেল ম্যানেজার (সিভিল) শৈলেশ কুমার ইতিপূর্বে জানিয়েছিলেন, ‘পূর্ব-পশ্চিম করিডোরের ক্ষেত্রে এই টানেল অপরিহার্য এবং গুরুত্বপূর্ণ। এই রুটে লোকবসতি এবং অন্যান্য প্রযুক্তিগত সমস্যা ছিল। ফলে নদীন নিচ দিয়ে টানেল করে লাইন আনাটাই ছিল একমাত্র উপায়।’
সূত্র : প্রথম কলকাতা

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লস অ্যাঞ্জেলেসে বসছে ফোবানার ৪০তম আসর, চলছে ব্যাপক প্রস্তুতি

লস অ্যাঞ্জেলেসে বসছে ফোবানার ৪০তম আসর, চলছে ব্যাপক প্রস্তুতি