আমেরিকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী

জমকালো আয়োজনে রিয়ার রায়ের সুইট সিক্সটিন জন্মদিন পালন

  • আপলোড সময় : ২৭-০৫-২০২৪ ০৭:৫১:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৫-২০২৪ ০৭:৫১:২৫ অপরাহ্ন
জমকালো আয়োজনে রিয়ার রায়ের সুইট সিক্সটিন জন্মদিন পালন
রোজভিলে, ২৭ মে : জমকালো আয়োজনের মধ্য দিয়ে রিয়া রায়ের সুইট সিক্সটিন জন্মদিন উদযাপন করা হয়েছে। রিয়া হ্যামট্রাম্যাক শহরের বসিন্দা রাখি রঞ্জন রায় রায় ও নীলিমা রায়ের কন্যা। তাদের আদি নিবাস বাংলাদেশের হবিগঞ্জ জেলা সদরে। ১৬ বছরে পদার্পণ করেছে রিয়া। এজন্য বাবা-মা গতকাল রোববার রতে রোজভিলে সিটির  এথেনা হলে এক জাঁকজমকপূর্ণ জন্মদিন অনুষ্ঠানের আয়োজন করেন। জন্মদিনের অনুষ্ঠানে বন্ধুবান্ধব, পরিবারের সদস্য ছাড়াও বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।   
জন্মদিন উপলক্ষে ছিল গান, নৃত্য ও মিউজিক্যাল চেয়ার খেলা। অনুষ্ঠানে একক ও দলীয় নৃত্য পরিবেশন করেন অশ্মি, নেহি, কর্ণা, মৃত্তিকা, রিয়া, কুয়াশা, কৃষ্টি, সুষমা, অদিতি, হৃষিকা, জেসিকা,স্বর্ণিকা, অম্বিকা, অনুস্কা, চন্দনা, আনিকা, প্রতুষা, মৌমিতা, অনন্যা, মৌ, গুনগুন, নেতু, স্নেহা, শ্রুতি এবং শ্রদ্ধা। গান পরিবেশন করেন পৃথা দেব ও অমৃতা। বায়োলিন বাজিয়ে শুনান মেঘা চৌধুরী। সবশেষে মা-বাবা ও  উপস্থিত সুুধীজনদের সাথে নিয়ে জন্মদিনের কেক কাটেন রিয়া। 

আমেরিকায় মেয়েদের জন্য সুইট সিক্সটিন জন্মদিনটি অত্যন্ত গুরুপূর্ণ।  ষোড়শী কন্যার জন্মদিনটি পালিত হয় বড়ই ধুমধামে। কেন এর নাম সুইট সিক্সটিন? আর কেনই বা এই বয়সটি এতটা গুরুত্বপূর্ণ? নিশ্চয়ই বড় কোনো কারণ রয়েছে। নইলে সুইট সিক্সটিন নিয়ে এতটা তোলপাড় হওয়ার কথা নয়। আমেরিকাতে এই বয়সটি ষোড়শীর বয়োসন্ধি থেকে প্রাপ্ত বয়স্ক হওয়ার পথে একটি মাইলফলক হিসেবে স্বীকৃত। তাছাড়া ১৬ বছর বয়সে একটি মেয়ে তার পরিপূর্ণ দৈহিক গঠন এবং সৌন্দর্য অর্জন করে।
তার মধ্যে নারীত্বের সাড়া জাগে। এ সময় থেকেই মেয়েরা তার সৌন্দর্যকে প্রকাশ করার চেষ্টা করে। তার মানে সে বড় হয়েছে। তাই অনুষ্ঠানের মাধ্যমে ষোড়শীর পরিবার সুইট সিক্সটিন জন্মদিনেই বড় হিসেবে তাকে সমাজের কাছে উপস্থাপন করে। অভিনন্দন জানায়। তবে মূল কারণ কিন্তু নারীকে স্বনির্ভর হতে সহায়তা করা।
তাইতো এই ঢাকঢোল পেটানো। পরিবার, আত্মীয়, বন্ধু, সমাজ এবং রাষ্ট্র সবাই দেখ সে বড় হয়েছে। তার আত্মনির্ভরশীল হওয়ার সময় এসে গেছে। তাকে তার অধিকার আদায়ে সহযোগিতা করো। 

 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ

মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ