আমেরিকা , বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচন ও গণভোটের নিরাপত্তা জানলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত ৩৫০ মিলিয়ন ডলারের আই-৯৪ সংস্কার প্রকল্প শুরু হচ্ছে মিশিগানে ডেট্রয়েটে আইসিই সীমাবদ্ধতার পথ খুঁজছেন কাউন্সিল সদস্যরা ডেটা সেন্টার স্থাপনে স্থগিতাদেশ জারি করল স্টার্লিং হাইটস হাজেল পার্কে আইসিই অভিযানে ভেনেজুয়েলীয় নাগরিক গ্রেপ্তার পার্টি ও শব্দদূষণ নিয়ন্ত্রণে স্টার্লিং হাইটস ভাড়ার নিয়ম পুনর্বিবেচনা করছে ওয়ারেনে স্বামী হত্যার অভিযোগে নারী অভিযুক্ত, আদালতে অভিযোগ গঠন আয়ে অগ্রগতি কিছু শহরে, তবে রাজ্যজুড়ে পিছিয়ে মিশিগান ডেটা সেন্টার অনুমোদনে সাময়িক নিষেধাজ্ঞার কথা ভাবছে স্টার্লিং হাইটস প্লট দুর্নীতি : হাসিনা-টিউলিপ-আজমিনা-ববির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড একুশের গানেই শুরু হলো ভাষার মাস ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে ডেট্রয়েটে বাড়ির মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তনের ঘোষণা মেয়র শেফিল্ডের ক্লিনটন টাউনশিপে পারিবারিক বিবাদে গুলিতে এক নারী নিহত যারা গুপ্ত ছিল, তারাই আজ ‘গুপ্ত-সুপ্ত’ বলছে : ডা: শফিকুর রহমান ‘দেখামাত্র বলবেন—গুপ্ত তোমরা’ : সিরাজগঞ্জে তারেক রহমান নির্বাচনকালীন নিরাপত্তায় মাঠে ৩৭ হাজারের বেশি বিজিবি “কোনো কাজ নয়, কোনো স্কুল নয়”: আইসিই-এর বিরুদ্ধে ডেট্রয়েট উত্তাল বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটে মার্কিন দূতাবাসের নিরাপত্তা সতর্কতা

মাধবপুরে ধান পাকার আগেই কৃষকের স্বপ্ন ভঙ্গ

  • আপলোড সময় : ১৩-০৪-২০২৩ ০২:১৬:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৪-২০২৩ ০২:১৬:২৫ অপরাহ্ন
মাধবপুরে ধান পাকার আগেই কৃষকের স্বপ্ন ভঙ্গ
ছবিতে মাধবপুরে ধান ক্ষেতে এক কৃষককে পরামর্শ  দিচ্ছেন উপজেলা কৃষিকর্মকর্তা/সুপ্রভাত মিশিগান

মাধবপুর, (হবিগঞ্জ) ১৩ এপ্রিল : ধানের শীষে কত না স্বপ্ন কৃষকের, সেই ধান পাকার আগেই ভাইরাসে আক্রান্ত হয়ে কৃষকের স্বপ্ন শেষ হয়ে যাচ্ছে। মাধবপুরে আকাশসম স্বপ্ন নিয়ে কৃষকরা ধার দেনা করে আগাম জাতের ব্রি ২৮ ধান রোপন করে ভাল ফলনের আশায় ছিল। কিন্তু শীষ আসার পর থেকেই  শতশত কৃষকের স্বপ্ন  যেন মুহূর্তে ভেঙ্গে খানখান হয়ে গেছে। ধানের চিটা হওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়েছে কৃষকরা। ধান নষ্ট হওয়ায় সারা বছর খাদ্যের যোগানে দিশেহারা এখন ক্ষতিগস্ত কৃষকরা। 
মাধবপুর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ১১ হাজার ৯ শত ৯০ হেক্টর ভুমিতে বোরো আবাদ করা হয়েছে। এর মধ্যে ব্রি-২৮, ১৯শত একর, ৮১ প্রজাতির ধান, ১ হাজার হেক্টর, ২৯ জাতের ২১ শত হেক্টর বাকি অন্য অন্য জাতের ধানও আবাদ করা হয়। গত বছরও ব্লাস্টার রোগে ব্রি-২৮ বেশি আক্রান্ত হয়েছিল। মাধবপুর উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান জানান, ব্রি-২৮ ধান রোপন না করার জন্য কৃষকদের পরামর্শ দিয়েছি। কিন্তু কৃষক তা মানছেন না। দুলাল মিয়া নামে একজন কৃষক জানান, ব্রি ২৮ধান আগাম  ঘরে উঠানো যায়। ঝড় বৃষ্টির হাত থেকে ফসল রক্ষা করতে আগাম জাতের ২৮ ধান চাষাবাদ করেন অনেক কৃষক। এ ধানের চাল সরু হয় ও খেতে সু-স্বাদু একারনে  কৃষকরা ২৮ ধান  করে। এবছর  ধান গাছে ভাইরাস  ব‍্যাপক আকারে ছড়িয়ে পড়েছে। ফলে শীষ বের হয়ে  ধান চিটা হয়ে যাওয়ার কৃষকরা হতাশ।
কৃষি কর্মকর্তা বলেন যে, জমি এখনও ভাল আছে আমাদের উপ-সহকারি কৃষি কর্মকর্তাগণ সার্বক্ষনিক মাঠে রয়েছে এবং কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছেন। তবে অন‍্য অন‍্য ধানের ফলন ভাল হয়েছে। মাধবপুর উপজেলার নির্বাহি অফিসার মনজুর আহসান বলেন, এ বিষয়ে কৃষি কর্মকর্তাকে প্রায়োজনীয় প্রদক্ষেপ নিতে বলা হয়েছে। ধর্মঘর ইউনিয়নের চেয়াম্যান ফারুক আহম্মেদ পারুল জানান. আমার  ইউনিয়নের অনেক ফসলি মাঠে ব্রি-২৮ ধান ব্লাস্টার রোগে আক্রান্ত হয়েছে এবং কৃষদের মাঝে হতাশা দেখা দিয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
নরসিংদীতে আধিপত্য দ্বন্দ্বে কিশোরের মৃত্যু, আহত অন্তত ১০

নরসিংদীতে আধিপত্য দ্বন্দ্বে কিশোরের মৃত্যু, আহত অন্তত ১০