আমেরিকা , বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচন ও গণভোটের নিরাপত্তা জানলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত ৩৫০ মিলিয়ন ডলারের আই-৯৪ সংস্কার প্রকল্প শুরু হচ্ছে মিশিগানে ডেট্রয়েটে আইসিই সীমাবদ্ধতার পথ খুঁজছেন কাউন্সিল সদস্যরা ডেটা সেন্টার স্থাপনে স্থগিতাদেশ জারি করল স্টার্লিং হাইটস হাজেল পার্কে আইসিই অভিযানে ভেনেজুয়েলীয় নাগরিক গ্রেপ্তার পার্টি ও শব্দদূষণ নিয়ন্ত্রণে স্টার্লিং হাইটস ভাড়ার নিয়ম পুনর্বিবেচনা করছে ওয়ারেনে স্বামী হত্যার অভিযোগে নারী অভিযুক্ত, আদালতে অভিযোগ গঠন আয়ে অগ্রগতি কিছু শহরে, তবে রাজ্যজুড়ে পিছিয়ে মিশিগান ডেটা সেন্টার অনুমোদনে সাময়িক নিষেধাজ্ঞার কথা ভাবছে স্টার্লিং হাইটস প্লট দুর্নীতি : হাসিনা-টিউলিপ-আজমিনা-ববির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড একুশের গানেই শুরু হলো ভাষার মাস ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে ডেট্রয়েটে বাড়ির মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তনের ঘোষণা মেয়র শেফিল্ডের ক্লিনটন টাউনশিপে পারিবারিক বিবাদে গুলিতে এক নারী নিহত যারা গুপ্ত ছিল, তারাই আজ ‘গুপ্ত-সুপ্ত’ বলছে : ডা: শফিকুর রহমান ‘দেখামাত্র বলবেন—গুপ্ত তোমরা’ : সিরাজগঞ্জে তারেক রহমান নির্বাচনকালীন নিরাপত্তায় মাঠে ৩৭ হাজারের বেশি বিজিবি “কোনো কাজ নয়, কোনো স্কুল নয়”: আইসিই-এর বিরুদ্ধে ডেট্রয়েট উত্তাল বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটে মার্কিন দূতাবাসের নিরাপত্তা সতর্কতা
ভাইস চেয়ারম্যান আরিফ ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রিয়া 

লাখাই উপজেলা নির্বাচনে আজাদের হ্যাট্রিক জয় 

  • আপলোড সময় : ৩০-০৫-২০২৪ ১২:৫৪:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৫-২০২৪ ১২:৫৪:৪৫ অপরাহ্ন
লাখাই উপজেলা নির্বাচনে আজাদের হ্যাট্রিক জয় 
লাখাই, (হবিগঞ্জ) ৩০ মে : উদ্বেগ ও উৎকণ্ঠার  পর শান্তিপূর্ণভাবেই লাখাই  উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। যদিও জালভোট দেওয়া সহ দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটে  নির্বাচনে। তবে তা তেমন প্রভাব ফেলতে পারে নি জনমনে । শান্তিপূর্ণভাবে ও নির্ভয়ে  সকল বাঁধাকে উপেক্ষা করে জনগণ এবারের নির্বাচনে তাদের পছন্দের প্রার্থীদেরকেই  বেছে নিয়েছেন। উপজেলা চেয়ারম্যান পদে  প্রায়  ৯ হাজার ভোটের ব্যবধানে হেভিওয়েট প্রার্থীকে হারিয়ে হ্যাট্রিক জয় লাভ করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান এডভোকেট  মুশফিউল আলম আজাদ। 
তিনি 'কৈ মাছ' প্রতীকে পেয়েছেন ৩২ হাজার ৯২২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহফুজুল আলম মাহফুজ মোটর সাইকেল প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ৪৪৫ ভোট। এছাড়াও মো. আমিরুল ইসলাম আলম  আনারস প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৯৪৮ ভোট ও ইকরামুল মজিদ চৌধুরী  শাকিল ঘোড়া প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৪৬ ভোট। উপজেলা চেয়ারম্যান পদে প্রদত্ত ভোটের সংখ্যা হলো ৭২ হাজার ৫৫১ এবং  ভোটের হার  ৫৬.৩৮%।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আরিফ মিয়া। তিনি টিয়া পাখি প্রতীকে পেয়েছেন ২৩ হাজার ৩৭৮ ভোট। কাওসার আহমেদ মাইক প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৯৯৬ ভোট, মানিক মোহন দাস টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৬১১ ভোট, আব্দুল মতিন বই প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৬৯২টি ভোট, রাজিব কান্তি রায় রাজু তালা প্রতীকে পেয়েছেন ১১ হাজার ২১ ভোট, রাসেল আহমেদ চশমা প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ২৫৭ ভোট, হাজী নোমান মোল্লা উড়োজাহাজ প্রতীকে পেয়েছেন ২ হাজার ৮০০ ভোট। 
মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সাংবাদিকপত্নী  প্রিয়া বেগম  ফুটবল প্রতীকে ২৬ হাজার ৬৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাঈমা আক্তার সুমি প্রজাপতি প্রতীকে পেয়েছেন ২১ হাজার ৮১৫ ভোট। এছাড়াও  আলেয়া বেগম হাঁস প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ৩০৩ ভোট। তানিয়া আক্তার কলস প্রতীকে পেয়েছেন ২ হাজার ২০ ভোট। 


 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স