আমেরিকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন

হবিগঞ্জ জেলা এডভোকেট সমিতির নির্বাচন : মনসুর সভাপতি, বকুল সেক্রেটারী

  • আপলোড সময় : ১৩-০৪-২০২৩ ০২:১৭:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৪-২০২৩ ০২:১৭:৩৯ অপরাহ্ন
হবিগঞ্জ জেলা এডভোকেট সমিতির নির্বাচন : মনসুর সভাপতি, বকুল সেক্রেটারী
হবিগঞ্জ, ১৩ এপ্রিল : হবিগঞ্জ জেলা এডভোকেট সমিতির বার্ষিক নির্বাচন উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে সাবেক সভাপতি এডভোকেট আবুল মনসুর আবারও সভাপতি নির্বাচিত হয়েছেন। বর্তমান সম্পাদক এডভোকেট আব্দুল মোছাব্বির বকুল টানা ২য় বারের ন্যায় নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ৬৫৫ জন ভোটারের মাঝে ভোট প্রয়োগ করেন ৫৫৩জন। রাতে প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট আব্দুর রউফ ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে সভাপতি পদে এডভোকেট আবুল মনসুর ৩১৬ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বি এডভোকেট সফিকুল ইসলাম পান ১৯৩ ভোট। অপর প্রার্থী মুরলী ধর দাস পান ৩৮ ভোট। সাধারন সম্পাদক পদে এডভোকেট আব্দুল মোছাব্বির বকুল ২৯৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিন চৌধুরী পান ১৪০ ভোট এবং অপর প্রার্থী এডভোকেট এ কে এস এম মোজাম্মেল পান ১১৪ ভোট। নির্বাচনে সহ-সভাপতি পদে এডভোকেট আব্দুস সবুর তরফদার ২৫৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বি  এডভোকেট শরদিন্দু ভট্টাচার্য্য পান ১৭২ ভোট। যুগ্ম-সাধারন সম্পাদক দেওয়ানী পদে এডভোকেট ছারওয়ার রহমান চৌধুরী ৩১৬ ভোট পেয়ে নির্বাচিত হন।
তার প্রতিদ্বন্দ্বি  এডভোকেট জন্টু চন্দ্র দেব পান ২৩১ ভোট। যুগ্ম- সাধারন সম্পাদক ফৌজদারী পদে এডভোকেট কামরুল হাসান চৌধুরী ২৮১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বি মিজানুর রহমান চৌধুরী পান ২৬৭ ভোট। ক্রীড়া ও সামাজিক উন্নয়ন সম্পাদক পদে মুজিবুর রহমান চৌধুরী ২৯৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বি  এডভোকেট আশিক মিয়া পান ২৪৯ ভোট। লাইব্রেরী ও সাংস্কৃতিক সম্পাদক পদে এডভোকেট আয়াতুল ইসলাম ২৭৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্ধি এডভোকেট আসাদুজ্জামান পান ২৬৮ ভোট। সিনিয়র সদস্য পদে এডভোকেট উবায়েদুল্লাহ (৪১৩), এডভোকেট আব্দুল কাইয়ুম(৪০৯), এডভোকেট ফয়সল আহমেদ চৌধুরী (৩৯০) ও এডভোকেট আশরাফুল আলম (৩৬৯) নির্বাচিত হন। এই পদে পরাজিত হন এডভোকেট মিহির কান্তি চক্রবর্তী (২৪৬) ও এডভোকেট ফারুকুর রহমান (১০৭)।
নির্বাচনে জুনিয়র সদস্য পদে এডভোকেট ইকবাল হোসেন ভূইয়া, এডভোকেট মুর্শেদুজ্জামান লুকু ও এডভোকেট ইমরান চৌধুরী এবং মহিলা বিষয়ক সম্পাদক পদে তাসলিমা আক্তার হ্যাপী বিনা প্রতিদ্বন্দ্বিতায় পূর্বেই নির্বাচিত হন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স