আমেরিকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত জগন্নাথ ভক্ত মিশিগানের বর্ণাঢ্য রথযাত্রা রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তারেক রহমান : ফখরুল পুলিশের যানবাহনে হামলার আশঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা প্রধানমন্ত্রীর নেতৃত্বে আস্থা প্রকাশ  করেছে যুক্তরাষ্ট্র : মাহ্দী আমিন বাংলাদেশ সফর শেষে ইতিবাচক বার্তা দিলেন মার্কিন বিশেষ দূত প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূতের বৈঠক ঢাকায় সার্জিও গোর-দীনেশ ত্রিবেদীর বৈঠক ধর্মীয় বিভাজনের সব অপচেষ্টা প্রতিহত করতে হবে : মির্জা ফখরুল রোহিঙ্গাদের দুর্দশা প্রত্যক্ষ করলেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত হবিগঞ্জে নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ জনের বিরুদ্ধে মামলা আটলান্টিক সিটি মেয়রের শিক্ষা বৃত্তিতে বাংলাদেশি-আমেরিকানদের আধিপত্য সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলা, ভাঙল গ্লাস

'স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট শিক্ষা ও ই-লার্নিং এর বিকল্প নেই' 

  • আপলোড সময় : ৩১-০৫-২০২৪ ০৪:২০:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৫-২০২৪ ০৪:২০:৩৭ পূর্বাহ্ন
'স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট শিক্ষা ও ই-লার্নিং এর বিকল্প নেই' 
চট্টগ্রাম, ৩১ মে : জাতিকে এগিয়ে নিতে শিক্ষাকে গুরুত্ব দিতে হবে। শিক্ষাই জাতির মেরুদণ্ড। জাতি যতবেশি শিক্ষিত হবে জাতি ততবেশি সমৃদ্ধ হবে। স্মার্ট বাংলাদেশ গড়তে এবং জাতিকে এগিয়ে নিতে স্মার্ট শিক্ষাকে গুরুত্ব দিতে হবে। সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন আয়োজিত স্মার্ট বাংলাদেশে স্মার্ট শিক্ষা ও ই লার্ণিং বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম একথা বলেন। 
চট্টগ্রাম ও সিলেট বিভাগের জনসাধারণের মাঝে মৈত্রী ও সেতুবন্ধনের স্বেচ্ছাসেবী সংগঠন ‘সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন’ চট্টগ্রাম শাখার উদ্যোগে ৩০ মে (বৃহস্পতিবার) নগরীর মোমিন রোডস্থ বঙ্গবন্ধু ভবনের বৈঠকখানা হল মিলনায়তনে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন কেন্দ্রীয় স্থায়ী পরিষদের চেয়ারম্যান ও সাবেক সচিব, চট্টগ্রামের কৃতি সন্তান মো. জামাল উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ টি এম পেয়ারুল ইসলাম, মূখ্য আলোচক ছিলেন বিশ্বে সর্বপ্রথম স্মার্ট শিক্ষার প্রবক্তা, আধুনিক ই-লার্নিংয়ের প্রতিষ্ঠাতা ও বিশেষজ্ঞ, দেশবরেণ্য শিক্ষাবিদ, লেখক, সুবক্তা, পরামর্শক ও চট্টগ্রামের কৃতি সন্তান অধ্যাপক ড. বদরুল হুদা খান। 
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক উপ মহাব্যবস্থাপক একরাম হোসেন, হাটহাজারী উপজেলা পরিষদের নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান সাজেদা বেগম, লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিটের সেক্রেটারী লায়ন উজ্জ্বল কান্তি বড়ুয়া, ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জসিম উদ্দিন চৌধুরী, ফুলকলি ফুড প্রোডাক্টস লিমিটেডের মহাব্যবস্থাপক এম এ সবুর।  উদ্বোধক ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো:শহিদুল ইসলাম। 
সংগঠনের চট্টগ্রাম শাখার যুগ্ম আহ্বায়ক লায়ন সাজ্জাদ হোসাইন টিপু ও স ম জিয়াউর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন লায়ন জাহাঙ্গীর মিয়া এমজেএফ, আলহাজ্ব আমির হোসেন খান,  মোহাম্মদ তালেব, বীর মুক্তিযোদ্ধা এস এম লিয়াকত হোসেন, মো. ফোরকান, সৈয়দ মোহাম্মদ মোজাম্মেল হক মিলন, মো. নুরুল হুদা চৌধুরী, ইমতিয়াজ ফারুকী, ফারুক নাছির, জান্নাতুল ফেরদৌস বৃষ্টি, আয়েশা আজাদী, মো : জালাল উদ্দীন, মো. জসিম উদ্দিন, আরিফুল আকবর চৌধুরী,  ফারহানা আফরোজ খানম,  তাহেরা শারমিন। 
সভায় প্রধান অতিথির বক্তব্যে এটিএম পেয়ারুল ইসলাম আরো বলেন চট্টগ্রাম সাধারণ শিক্ষা ক্ষেত্রে পাশাপাশি, বিজ্ঞান ও প্রযুক্তিতেও এগিয়ে আছে। স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট চট্টগ্রাম গড়ে দেশকে আরও সমৃদ্ধ করতে হবে। উক্ত আলোচনা সভায় ড. বদরুল হুদা খান বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষাব্যবস্থা উদধৃতি তুলে ধরে তারই আলোকে বাংলাদেশে শিক্ষাব্যবস্থা প্রণয়নে কথা বলেন এবং প্রধান অতিথি জেলা পরিষদের চেয়ারম্যানকে ই-লার্নিং ও স্মার্ট এডুকেশনের ডকুমেন্টারি তুলে দেন।
সভায় বক্তারা বলেন, পৃথিবী আজ প্রযুক্তির সাথে এগিয়ে যাচ্ছে আর এ এগিয়ে যাওয়ার পথে বাংলাদেশও এগিয়ে যাচ্ছে।  শিক্ষা ও প্রযুক্তিকে সমন্বয় করে জাতিকে এগিয়ে নিতে হবে। অনুষ্ঠানে চট্টগ্রামের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গৌড়ীয় বৈষ্ণব ধর্মে দীক্ষা, নতুন নামে আধ্যাত্মিক জীবনের সূচনা

গৌড়ীয় বৈষ্ণব ধর্মে দীক্ষা, নতুন নামে আধ্যাত্মিক জীবনের সূচনা