আমেরিকা , বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে আইসিই সীমাবদ্ধতার পথ খুঁজছেন কাউন্সিল সদস্যরা ডেটা সেন্টার স্থাপনে স্থগিতাদেশ জারি করল স্টার্লিং হাইটস হাজেল পার্কে আইসিই অভিযানে ভেনেজুয়েলীয় নাগরিক গ্রেপ্তার পার্টি ও শব্দদূষণ নিয়ন্ত্রণে স্টার্লিং হাইটস ভাড়ার নিয়ম পুনর্বিবেচনা করছে ওয়ারেনে স্বামী হত্যার অভিযোগে নারী অভিযুক্ত, আদালতে অভিযোগ গঠন আয়ে অগ্রগতি কিছু শহরে, তবে রাজ্যজুড়ে পিছিয়ে মিশিগান ডেটা সেন্টার অনুমোদনে সাময়িক নিষেধাজ্ঞার কথা ভাবছে স্টার্লিং হাইটস প্লট দুর্নীতি : হাসিনা-টিউলিপ-আজমিনা-ববির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড একুশের গানেই শুরু হলো ভাষার মাস ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে ডেট্রয়েটে বাড়ির মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তনের ঘোষণা মেয়র শেফিল্ডের ক্লিনটন টাউনশিপে পারিবারিক বিবাদে গুলিতে এক নারী নিহত যারা গুপ্ত ছিল, তারাই আজ ‘গুপ্ত-সুপ্ত’ বলছে : ডা: শফিকুর রহমান ‘দেখামাত্র বলবেন—গুপ্ত তোমরা’ : সিরাজগঞ্জে তারেক রহমান নির্বাচনকালীন নিরাপত্তায় মাঠে ৩৭ হাজারের বেশি বিজিবি “কোনো কাজ নয়, কোনো স্কুল নয়”: আইসিই-এর বিরুদ্ধে ডেট্রয়েট উত্তাল বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটে মার্কিন দূতাবাসের নিরাপত্তা সতর্কতা আইসিই অভিযানের প্রভাবে ব্যাহত ডেট্রয়েটের শিক্ষা ব্যবস্থা : সুপারিনটেনডেন্ট মিশিগান রাজ্যে শিক্ষাদানকালীন সময় সেলফোন নিষিদ্ধের পথে জরুরি পরিস্থিতির পর মেট্রো বিমানবন্দরের গ্রাউন্ড স্টপ প্রত্যাহার

মাধবপুরে দু দিনব‍্যাপী সিসিমপুর শিক্ষা মেলা  অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০২-০৬-২০২৪ ০২:২২:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৬-২০২৪ ০২:২২:৩১ পূর্বাহ্ন
মাধবপুরে দু দিনব‍্যাপী সিসিমপুর শিক্ষা মেলা  অনুষ্ঠিত
মাধবপুর (হবিগঞ্জ) ২ জুন : উপজেলায়  দুই দিনব্যাপী 'সিসিমপুর শিক্ষা মেলা'  শনিবার  বিকালে সমাপ্ত হয়েছে। শুক্রবার (৩১ মে) দুপুরে মেলা পরিদর্শন করেন হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য  ব‍্যারিষ্টার সৈয়দ সায়েদুল হক ওরফে সুমন। এর আগে মাধবপুর পাইলট উচ্চ বিদ‍্যালয় মাঠে  মেলা উদ্বোধন করেন  মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম ফয়সাল। সভাপতিত্ব করেন মাধবপুর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল হক মির্জা। স্বাগত বক্তব্য রাখেন সিসিমপুরের পরিচালক মোহাম্মদ শাহ আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা চেয়ারম্যান এস‌এফ‌এএম শাহজাহান, মাধবপুর উপজেলা কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা.রাকিবুল ইসলাম প্রমুখ। সিসিমপুর প্রকল্পের বাস্তবায়নকারী সংস্থা আরডিআরএস বাংলাদেশের প্রকল্প সমন্বয়কারী জিল্লুর রহমান অনুষ্ঠান সঞ্চালনা করেন।
সিসিমপুরের কন্টেন্ট এন্ড ক্রিয়েটিভ সার্ভিসেসের পরিচালক নাসরিন আক্তার, সিসিমপুর প্রকল্পের সিনিয়র ম্যানেজার খলিলুর রহমান, যোগাযোগ ও গনমাধ্যম উপদেষ্টা পলাশ মাহবুব  উপস্থিত ছিলেন।
মেলায় ১৩ টি স্টলে বিভিন্ন ধরনের শিক্ষা কার্যক্রমের প্রদর্শন করে সিসিমপুর শিক্ষা প্রকল্প।  সিসিমপুর শিক্ষা মেলায় সরকারি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। মেলার বিভিন্ন কার্যক্রমে ক্ষুদে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে আনন্দ উল্লাসে মেতে ওঠে। শিশুদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় সংগীত, নৃত্য, অভিনয়, আবৃত্তিসহ নানা আয়োজন।
মেলায় বড় আয়োজন ছিল সিসিমপুর কস্টিউম কারেক্টার লাইভ শো। সিসিমপুরের বন্ধু হালুম, টুকটুকি, ইকরি ও শিকুকে পেয়ে আনন্দে আনন্দে তাদের সাথে নেচে গেয়ে মেলা প্রাঙ্গণ মুখরিত রাখে ক্ষুদে শিক্ষার্থীরা। শিশুদের জন্য রাখা হয় আকর্ষণীয় যাদু প্রদর্শনী। মেলায় বিভিন্ন স্টল ঘুরে দেখায় অনেক শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। মেলার আয়োজন শিক্ষনীয় বায়োস্কোপ দেখতেও ভিড় জমায় শিক্ষার্থীরা। 
সিসিমপুর প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী জিল্লুর রহমান বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কাজ করছে সিসিমপুর প্রকল্প। শিক্ষকদের প্রশিক্ষণ, শিক্ষা উপকরণ সহযোগীতা, আনন্দে আনন্দে শিক্ষার্থীদের শেখানোসহ নানা কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ