আমেরিকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত আই-৯৬ মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা, নিহত ১

মাধবপুরে বিদ‍্যুস্পৃষ্ট হয়ে এক ব‍্যক্তির মৃত‍্যু

  • আপলোড সময় : ০২-০৬-২০২৪ ০২:২৩:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৬-২০২৪ ০২:২৩:৩৪ পূর্বাহ্ন
মাধবপুরে বিদ‍্যুস্পৃষ্ট হয়ে এক ব‍্যক্তির মৃত‍্যু
মাধবপুর (হবিগঞ্জ), উপজেলার বুল্লা ইউনিয়নের গাগরাবাড়ি গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লিটন সবর (৪০) নামে এক ব‍্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (১ জুন) বিকাল ৩ টার দিকে এ ঘটনা ঘটে। লিটন সুরমা চা বাগানের ১০ নং সেকশনের রবি সবরের ছেলে।
জানা যায়, লিটন বিভিন্ন জলাশয় ও খালের পাড়ের গর্ত থেকে কুচে ধরে তা বাজারে বিক্রী করে সংসার চালাতো। প্রতিদিনের মতো আজও কুচে ধরতে লিটন বুল্লা ইউনিয়নের গাগরাবাড়ি যায়। একটি খালের ধারে গর্ত থেকে টোপ ফেলে কুচে ধরতে নামলে খালের পানিতে ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে আসলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় সে । স্থানীয় লোকজন উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ রোখসানা পারভিন জানান, ‘লিটনকে মৃত অবস্থায় জরুরী বিভাগে আনা হয়।’মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুতকারী মাধবপুর থানার উপপরিদর্শক আবু রায়হান জানান, ‘বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়ায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগান কালী বাড়িতে আজ তৃষার সুরের মূর্ছনা

মিশিগান কালী বাড়িতে আজ তৃষার সুরের মূর্ছনা