আমেরিকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে প্রস্রাবকে সারে রূপান্তরের উদ্যোগ ডিয়ারবর্নে ICE-এর  অভিযানে গ্রেপ্তার ৩ আমেরিকায় দীপাবলি অনুষ্ঠানে ঢুকে বিদ্বেষমূলক প্ল্যাকার্ড, নিন্দা হ্যামট্রাম্যাকের ইতিহাসে প্রথম বাঙালি মেয়র মুহিত মাহমুদ ট্রাম্পকে অভিশংসনে রিপাবলিকানদের সমর্থন চান ফিনলি মিশিগানজুড়ে মন্দিরে মন্দিরে আজ শ্যামাপূজা  মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’

২০২১ সালের যৌন অপরাধের জন্য চীনা নাগরিক অভিযুক্ত

  • আপলোড সময় : ০৭-০৬-২০২৪ ০৪:১৪:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৬-২০২৪ ০৪:১৪:৩৭ পূর্বাহ্ন
২০২১ সালের যৌন অপরাধের জন্য চীনা নাগরিক অভিযুক্ত
ঝিজি ওয়াং/St. Clair County Sheriff's Office 

সেন্ট ক্লেয়ার কাউন্টি, ৭ জন : ২০২১ সালের যৌন অপরাধের অভিযোগে সেন্ট ক্লেয়ার কাউন্টির বাসিন্দা এক চীনা নাগরিকের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। 
সেন্ট ক্লেয়ার কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, ৫৬ বছর বয়সী ঝিজি ওয়াংকে গত বৃহস্পতিবার পোর্ট হুরনের ৭২তম ডিস্ট্রিক্ট কোর্টে তৃতীয় মাত্রার অপরাধমূলক যৌন আচরণের অভিযোগে হাজির করা হয়। একজন বিচারক এক লাখ ডলারের বন্ড নির্ধারণ করেছেন এবং মঙ্গলবার তার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। বুধবার তাকে সেন্ট ক্লেয়ার কাউন্টি কারাগারে রাখা হয়। ওয়াং দোষী সাব্যস্ত হলে তার ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। 
ওয়াংয়ের আইনজীবী ডেভিড কেলি এ বিষয়ে কোনো মন্তব্য করেননি বলে বুধবার জানান তিনি। শেরিফ অফিসের গোয়েন্দারা ২০২১ সালে প্রথম ওয়াংয়ের বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরু করেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। তদন্ত শুরুর পর তিনি রাজ্য ছেড়ে পালিয়ে যান বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শেরিফের অফিস অভিযুক্ত অপরাধের বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি। তদন্তকারীরা জানিয়েছেন, তারা হোমল্যান্ড সিকিউরিটি কর্মকর্তাদের কাছ থেকে সহায়তা পেয়েছেন এবং জানুয়ারিতে নিশ্চিত হয়েছেন যে ওয়াং ক্যালিফোর্নিয়ায় বসবাস করছেন। গোয়েন্দারা ওয়াংয়ের জন্য একটি প্রত্যর্পণ পরোয়ানা পেয়েছিলেন। তারা ২ মে লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে ওয়াংকে গ্রেপ্তার করতে হোমল্যান্ড সিকিউরিটি কর্মকর্তা, মার্কিন শুল্ক ও সীমান্ত সুরক্ষা এবং লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগের সাথে কাজ করেছিল। গত বৃহস্পতিবার ওয়াংকে মিশিগানে ফিরিয়ে না আনা পর্যন্ত পুলিশ তাকে একটি আটক কেন্দ্রে আটকে রাখে।
Source & Photo: http://detroitnews.com









 

২










 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
তৃষার কণ্ঠে মাতল মিশিগান কালী বাড়ির সংগীতসন্ধ্যা

তৃষার কণ্ঠে মাতল মিশিগান কালী বাড়ির সংগীতসন্ধ্যা