আমেরিকা , রবিবার, ২২ মার্চ ২০২৬ , ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে ‘মার্শ দ্যু নেইন রুজ’ প্যারেড কুমিল্লায় চট্টগ্রাম মেইল ট্রেনের ধাক্কায় বাস দুমড়ে-মুচড়ে, ১২ জন নিহত একজন ভাড়াটে খুনি এখন দণ্ডপ্রাপ্ত ভাড়াটে মিথ্যাবাদী মিশিগানে সৌর প্রকল্পে বিভক্ত কমিউনিটি : উন্নয়ন ও কৃষির দ্বন্দ্ব মিশিগানে প্রবাসী বাংলাদেশিদের ঈদ জামাতে তিন প্রজন্মের আনন্দ স্টার্লিং হাইটসে কিশোর গুলিতে আহত, ১৮ বছরের যুবকের বিরুদ্ধে অভিযোগ গ্র্যান্ড রিভার করিডোরে উন্নয়নের মহাপরিকল্পনা, বদলে যাবে দুই শহরের চেহারা ওয়ারেনে শ্রেণিকক্ষে অশ্লীল আচরণ : চার্টার স্কুলের বিরুদ্ধে মায়ের মামলা মধ্যপ্রাচ্য সংকটে মিশিগানে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার

আটলান্টিক সিটিতে বিএএসজের ঈদ বাজার ১১ জুন

  • আপলোড সময় : ০৭-০৬-২০২৪ ০৪:২৩:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৬-২০২৪ ০৪:২৩:১৬ পূর্বাহ্ন
আটলান্টিক সিটিতে বিএএসজের ঈদ বাজার ১১ জুন
আটলান্টিক সিটি, ৭ জুন : নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে আগামী ১১ জুন, মঙ্গলবার “ঈদ বাজার” অনুষ্ঠিত হবে। সিটির ফেয়ারমাউন্ট অ্যাভিনিউতে অবস্থিত প্রবাসীদের মিলনকেন্দ্র বাংলাদেশ কমিউনিটি সেন্টারে এই “ঈদ বাজার” এর আয়োজন করা হয়েছে। ওইদিন দুপুর তিনটা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত “ঈদ বাজার” চলবে। যৌথভাবে এর আয়োজন করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সি ও বাংলাদেশ কমিউনিটি সেন্টার।
ঈদুল আযহার প্রাক্কালে অনুষ্ঠিতব্য এই “ঈদ বাজার”এ প্রবাসী বাংলাদেশি, ভারতীয় ও পাকিস্তানি ব্যবসায়ীরা তাদের বিভিন্ন ধরনের বাহারি পণ্যের পসরা সাজিয়ে বসবেন। স্টলগুলোতে শাড়ি, সালোয়ার-কামিজসহ মেয়েদের হাল ফ্যাশনের পোশাকপরিচ্ছদ, পুরুষদের পাঞ্জাবি, ছোট শিশুদের বাহারি পোশাক ও বিভিন্ন ডিজাইনের অলংকার ইত্যাদি পাওয়া যাবে। 
ঈদ মেলার আয়োজকদের পক্ষে বিএএসজে সভাপতি জহিরুল ইসলাম বাবুল জানান, প্রবাসী বাংলাদেশিদের বিদেশের মাটিতে দেশের ঈদের আমেজের একটুকু ছোঁয়া দেওয়ার জন্যই তাদের এই প্রয়াস। 
বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির  সভাপতি মো: জহিরুল ইসলাম বাবুল , সাধারন সম্পাদক মো: জাকিরুল ইসলাম খোকা ও ট্রাষটি বোর্ডের সভাপতি আবদুর রফিক ‘ঈদ বাজার’ সফল ও সার্থক করে তোলার জন্য প্রবাসী বাংলাদেশিদের প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন। আটলান্টিক সিটিতে এই “ঈদ বাজার” আয়োজন উপলক্ষে কমিউনিটিতে বেশ সাড়া পড়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ