আমেরিকা , শুক্রবার, ২০ মার্চ ২০২৬ , ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা ক্লিনটন টাউনশিপে গুলিতে নারী-পুরুষ নিহত, তদন্তে পুলিশ ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু

আপন আলোয় উদ্ভাসিত নূহা চৌধুরী

  • আপলোড সময় : ০৭-০৬-২০২৪ ০৪:২৪:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৬-২০২৪ ০৪:২৪:৩৮ পূর্বাহ্ন
আপন আলোয় উদ্ভাসিত নূহা চৌধুরী
ছবিতে মা-বাবার সাথে নূহা চৌধুরী

নিউ জার্সি, ৭ জুন : রাজ্যের ভেটনর সিটির ভেটনর এডুকেশনাল কমিউনিটি কমপ্লেক্স স্কুল এর ছাত্রী নূহা চৌধুরী অষ্টম গ্রেডে তার অসামান্য কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ “আটলান্টিক কাউন্টি একাডেমিক এচিভমেন্ট পুরস্কার” লাভ করেছে। এই উপলক্ষে নূহা যুক্তরাষ্ট্রের সিনেটর করি এ বুকার, কংগ্রেসম্যান জেফ ভেন ড্রিউ, নিউজার্সি রাজ্য সিনেটর  ভিন্স পলিসতিনা, এসেমবলিম্যান ডন গার্ডিয়ান, এসেমবলিওম্যান  ক্লারি সুইফট সহ অন্যান্য আইন প্রণেতার কাছ থেকে প্রশংসাপত্র পেয়েছে।
নূহার জন্ম ২০১০ সালে যুক্তরাষ্ট্রে। তার বাবা নূরুন্নবী চৌধুরী শামীম  বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সিনিয়র সহসভাপতি এবং আটলান্টিক সিটির নগর দপ্তরের কর্মকর্তা ও মাতা সুরাইয়া ফারহানা স্কুল শিক্ষিকা। তার দাদার নাম মরহুম এ এম হুমায়ুন চৌধুরী  ও দাদী মরহুমা মোসনআরা বেগম চৌধুরী। তার নানা মরহুম জয়নাল আবেদীন ও নানী মরহুমা কোহিনূর বেগম।
তাদের গ্রামের বাড়ি বাংলাদেশের সন্দীপ উপজেলায়। নূহা লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন সৃষ্টিশীল কাজে নিজেকে ব্যাপৃত রেখেছিল। তার অবসর কাটে ভলান্টিয়ার কাজে আর বই পড়ে।তার প্রিয় ব্যক্তিত্ব হযরত মুহাম্মদ(সঃ)। পেশাগত জীবনে তার ইচ্ছা নাসার বিজ্ঞানী হওয়ার ।
নূহার অসামান্য কৃতিত্বের পেছনে তার মার অবদানই সবচেয়ে বেশি। উত্তরসূরীদের উদ্দেশ্যে তার আহবান- সেরাটা দাও, সেরাটা পাবে। 
নিউ জার্সির ভেটনর শহরে বসবাসকারী সদালাপী, বন্ধুভাবাপন্ন, মিষ্টিমুখের নূহা তার ভবিষ্যত সাফল্যের জন্য সবার দোয়াপ্রার্থী।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটিতে জমজমাট “চাঁদ রাত মেহেদি উৎসব” 

আটলান্টিক সিটিতে জমজমাট “চাঁদ রাত মেহেদি উৎসব”