আমেরিকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ , ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে গণ-গোলাগুলি, বন্দুকধারীসহ নিহত ৬ ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বলছে এনডিটিভি জনস্বার্থে ৫৬ পুলিশ কর্মকর্তাকে অবসর দিল সরকার সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু ডেট্রয়েট চিড়িয়াখানায় জন্ম নেওয়া গরিলা শাবকের নাম ‘উসালা’ ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট মার্কিন বিনিয়োগে ব্যবসাবান্ধব পরিবেশের আশ্বাস প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক

ইএটিএল ইনোভেশন হাব ও ইউনিভার্সিটি স্যালফোর্ড ম্যানচেস্টারের মধ্যে সমঝোতা চুক্তি

  • আপলোড সময় : ০৮-০৬-২০২৪ ০৪:৫১:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৬-২০২৪ ০৪:৫১:৫৫ পূর্বাহ্ন
ইএটিএল ইনোভেশন হাব ও ইউনিভার্সিটি স্যালফোর্ড ম্যানচেস্টারের মধ্যে সমঝোতা চুক্তি
ঢাকা, ৮ জুন : আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আইওটি ও সাইবার সিকিউরিটিতে গবেষণা, উন্নয়ন ও প্রশিক্ষণের জন্য ইএটিএল ইনোভেশন হাব, বাংলাদেশ ও ইউনিভার্সিটির স্যালফোর্ড, ম্যানচেস্টারের মধ্যে সমঝোতা চুক্তি হয়। গত বুধবার (৫ জুন) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে দুই প্রতিষ্ঠানের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
এই চুক্তির আওতায় ইউনিভার্সিটির স্যালফোর্ড রাজধানী ঢাকার অদূরে কালিয়াকৈরের ইএটিএল ইনোভেশন হাব কমপ্লেক্সে ডাটা সায়েন্স, সাইবার সিকিউরিটি এবং ইন্টারনেট অব থিংস-এর কার্যক্রম পরিচালনায় তিনটি ল্যাব স্থাপন করবে। এছাড়া যৌথ গবেষণা ও উদ্ভাবনী প্রকল্প, একাডেমিক ও প্রফেশনাল স্টাফ এক্সচেঞ্জ, যৌথ কনসালটেন্সি ও প্রকাশনার পাশাপাশি ঢাকায় ও স্যালফোর্ডে কনফারেন্স ও সেমিনার আয়োজন এবং প্রফেশনাল ডেভেলপমেন্টে শর্ট কোর্স পরিচালনা করবে প্রতিষ্ঠান দুটি।
সমঝোতা চুক্তি স্বাক্ষরের আগে বাংলাদেশে স্মার্ট কৃষি বিনির্মাণে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই), ইন্টারনেট অব থিংস (আইওটি) এবং রিমোট সেন্সিং (আরএস)-এর প্রয়োগ নিয়ে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইএটিএল ইনোভেশন হাব বাংলাদেশ এবং যুক্তরাজ্যের স্যালফোর্ড ইউনিভার্সিটি যৌথভাবে একটি সেমিনারের আয়োজন করে। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন স্যালফোর্ড ইউনিভার্সিটি প্রফেসর মঁ সারে ও ড. হাম্মাদ, আমাজন ইউএই এর প্রধান প্রকৌশলী ড. শিবাগেমি গুগন ও বাংলাদেশের ডিপার্টমেন্ট অব এগ্রিকালচারাল এক্সটেনশনের উপ-পরিচালক ড. ফরিদা পারভিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের ডিপার্টমেন্ট অব এগ্রিকালচারাল এক্সটেনশন-এর মহাপরিচালক জনাব বাদল চন্দ্র বিশ্বাস, উন্নয়ন অংশীদার, একাডেমি এক্সপার্ট, সরকারি ও বেসরকারি সংস্থা, আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব ও ইএটিএল ইনোভেশন হাব লিমিটেডের চেয়ারম্যান ড. মো. আব্দুল করিম। 
সেমিনার শেষে ইএটিএল ইনোভেশন হাব, বাংলাদেশ বাংলাদেশ এবং যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ স্যালফোর্ড-এর মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। স্ব স্ব পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ইউনিভার্সিটি অব স্যালফোর্ড-এর প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মার্গারেট রো, প্রফেসর মঁ সারে (চেয়ারম্যান ইন ডেটা সায়েন্স এবং হেড অফ কম্পিউটার সায়েন্স ও সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং) এবং ইএটিএল ইনোভেশন হাব-এর ব্যবস্থাপনা পরিচালক  এম এ মুবিন খান। এই সময় স্যালফোর্ড বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিষয়ক পরিচালক মিস ন্যান্সি ডোনা কুক ও নাওমি সার্পলস্।
সেমিনার শেষে বিদেশি অতিথিদের সম্মানে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
গ্যাস সংকটে ভয়াবহ বিপর্যয়ের মুখে হবিগঞ্জের শিল্প খাত

গ্যাস সংকটে ভয়াবহ বিপর্যয়ের মুখে হবিগঞ্জের শিল্প খাত