আমেরিকা , রবিবার, ১০ মে ২০২৬ , ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বজুড়ে মা দিবস আজ যুক্তরাষ্ট্রে নিহত ইউএসএফ শিক্ষার্থী বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা  পশ্চিমবঙ্গে ইতিহাস, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর শপথ মাউন্ট ক্লেমেন্সে ডাককর্মীকে  লক্ষ্য করে হুমকির অভিযোগ সাউথফিল্ডে শিশুদের ভিডিও ধারণ ও বিদ্বেষমূলক আচরণে এক ব্যক্তি অভিযুক্ত যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ডিগ্রি পেলেন হবিগঞ্জের তন্ময় ড. ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা ক্র্যাটম বিক্রি ও বিতরণ নিষিদ্ধের পথে স্টার্লিং হাইটস সিটি কাউন্সিল সাইবার হামলায় থিমসবাজার  অচল, চার দিন পর পুনরুদ্ধার বোয়িংয়ের সঙ্গে ১৪ উড়োজাহাজ ক্রয় চুক্তি করল বিমান বাংলাদেশ আজ মহান মে দিবস শুভ বুদ্ধ পূর্ণিমা আজ মিশিগানে ছাত্রের সঙ্গে অনৈতিক সম্পর্কের দায়ে সাবেক শিক্ষিকার কারাদণ্ড মিশিগানে তুষারপাত ও হিমাঙ্ক-তাপমাত্রার সতর্কতা জারি মিশিগানে জ্বালানি তেলের দামে লাফ, কোথাও ৫ ডলার ছাড়িয়েছে রাজধানীতে নাশকতার পরিকল্পনায় ৪ জন গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে সন্তান জন্মে ভিসা নয় : মার্কিন দূতাবাসের কঠোর বার্তা সীমান্ত সেতু নিয়ে যুক্তরাষ্ট্র-কানাডা আলোচনায় জটিলতা বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত

সিলেটে 'নো হেলমেট, নো ফুয়েল' কার্যক্রমের উদ্বোধন

  • আপলোড সময় : ০৯-০৬-২০২৪ ১১:৪৫:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৬-২০২৪ ১১:৪৫:৩০ পূর্বাহ্ন
সিলেটে 'নো হেলমেট, নো ফুয়েল' কার্যক্রমের উদ্বোধন

সিলেট, ৯ জুন :  ট্রাফিক বিভাগ, সিলেট মেট্রোপলিটন পুলিশ, কর্তৃক মহানগরবাসীকে ট্রাফিক আইন মানতে উৎসাহিত করা, সড়কে শৃঙ্খলা ফেরানো এবং সড়ক পরিবহন আইন, ২০১৮ বাস্তবায়নের লক্ষ্যে “নো-হেলমেট, নো-ফুয়েল” প্রচারণা কার্যক্রম  পরিচালিত হয়েছে। 
রবিবার ৯ জুন সিলেট মহানগরীর চৌহাট্টা পয়েন্টে বেলুন ফেস্টুন উড়িয়ে “নো-হেলমেট, নো-ফুয়েল” প্রচারণা কার্যক্রমের শুভ সূচনা করেন পুলিশ কমিশনার, মোঃ জাকির হোসেন খান পিপিএম। পুলিশ কমিশনার মহানগরীর নাগরিকদের সড়ক পরিবহন আইন, ২০১৮ মেনে চলার জন্য অনুরোধ করেন। তিনি মোটরসাইকেল চালক ও আরোহী উভয়কে হেলমেট পরিধান করার জন্য আহবান জানান। এরই ধারাবাহিকতায় পরবর্তীতে নগরীর আম্বরখানা পয়েন্ট, চৌকিদেখি এলাকায় মেসার্স উত্তরা পেট্রোল পাম্প, সুবহানীঘাট মেসার্স বেঙ্গল গ্যাসলিন, সবজি বাজারে হক পেট্রোল পাম্প,  হুমায়ুন রশিদ চত্তর, চন্ডিপুল পয়েন্ট দিবা-রাত্রী ফিলিং স্টেশন ও সাউথ সুরমা ফিলিং স্টেশন সমূহে “নো-হেলমেট, নো-ফুয়েল” সম্বলিত রিফ্লেস্টিক স্টিকার স্থাপন করেন। তাছাড়া যানবাহন নিয়ে সড়কে চলাচলের সময় প্রয়োজনীয় সকল কাগজপত্র সঙ্গে রাখার জন্য অনুরোধ করেন। উল্টোপথে ও যত্রতত্র যানবাহন পার্কিং না করার জন্য আহবান জানান। পর্যটন নগরী ও প্রকৃতি কন্যা সিলেটের রাস্তায় ট্রাফিক আইন মেনে যানবাহন চালনাকারীদের খাবারের বক্স দিয়ে শুভেচ্ছা জানান, লিফলেট বিতরণ করেন এবং মোটরসাইকেলে “নো-হেলমেট, নো-ফুয়েল” স্টিকার লাগিয়ে দেন ও হেলমেট বিহীন মোটরসাইকেল আরোহীদের ফুয়েল না দিতে ফিলিং স্টেশন গুলোকে নির্দেশনা প্রদান করেন।
উক্ত কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মোঃ জোবায়েদুর রহমান, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোহাঃ সোহেল রেজা পিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) ইমাম মোহাম্মদ শাদিদ, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন) বি.এম আশরাফ উল্যাহ তাহের, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি এন্ড মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) রাখী রানী দাস, এসি (ট্রাফিক-উত্তর) মোঃ গোলাম মোস্তফা, এসি (ট্রাফিক-দক্ষিণ) মোঃ জায়েদ হাসান, এসএমপি ট্রাফিক বিভাগের টিআই, সার্জেন্ট সহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স