আমেরিকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শান্তি, মানবতা ও ন্যায়বিচারের বিশ্ব চান প্রধানমন্ত্রী জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

এবার কানাডা মাতাতে আসছেন  নগর বাউল জেমস

  • আপলোড সময় : ১২-০৬-২০২৪ ০১:৪৮:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৬-২০২৪ ০১:৪৮:২৯ পূর্বাহ্ন
এবার কানাডা মাতাতে আসছেন  নগর বাউল জেমস
উইন্ডসর সিটি, ১২ জুন : এবার কানাডা মাতাতে আসছেন নগর বাউল জেমস। আগামী ২১  জুলাই  এআইএ প্রডাকশনের আয়োজনে এই প্রথম কানাডার উইন্ডসর সিটির কাবোটো ক্লাবে এই কনসার্ট অনুষ্ঠিত হবে। । আয়োজকরা জানান কানাডার বিভিন্ন শহর ছাড়াও যুক্তরাষ্ট্রের মিশিগান, শিকাগো, নিউ ইয়র্ক সহ বিভিন্ন ষ্টেট থেকে জেমসের গান শুনতে আসবে জেমসের ভক্তরা।
গত মাসে লন্ডন মাতানোর পর এবার ৮ টি কনসার্ট করতে কানাডায় আসছেন এই গ্লোবাল ব্যান্ড তারকা। সবশেষ ২০২৩ সালের রমজানের ঈদের চাঁদ রাতে প্রকাশিত হয়েছিল জেমসের নতুন গান ‘সবই ভুল’ এরপর তাকে আর নতুন গানে পাওয়া যায়নি ।তবে জেমসের পুরোনো গান যেদিন বন্ধু চলে যাব, কবিতা, মীরাবাঈ, পাগলা হাওয়ার তোড়ে, লিখতে পারি না কোন গান, দুষ্টু ছেলের দল, আমি তোর মনের মতো হতে পারলাম নারে, তোর প্রেমেতে অন্ধ হলাম, ফুল নেবে না অশ্রু নেবে বন্ধু, আমি তারাই তারাই রটিয়ে, বাবা কতো দিন দেখিনা তোমায়, মা, সুলতানা বিবি আনা এই সকল গান দিয়ে এখনো মাতিয়ে রেখেছে দর্শক-শ্রোতাদের। 
এ আই এ প্রডাকশনের কর্নধার মুনতাসির নাসির সৈকত জানান, ইতিমধ্যে ৫০ ভাগ টিকিট বিক্রি হয়ে গেছে এবং যারা এখনো টিকেট সংগ্রহ করেননি শেষ হওয়ার আগেই অনলাইন থেকে টিকিট সংগ্রহ করুন এবং আমি আশা করছি সবার সহযোগিতায় দর্শকদের সুন্দর একটি অনুষ্ঠান উপহার দিতে পারবো। উক্ত কনসার্টটির মিডিয়া পার্টনার হিসাবে আছেন আরটিভি, ইউ এস বাংলা টিভি এবং ইন্টারন্যাশনাল টেলিভিশন। অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর করেছেন উইন্ডসর সিটির প্রথম বাংলাদেশি রিয়েলেটর রনি হায়দার, সিলভার স্পন্সর করেছেন মটগেজ এজেন্ট তাহমিদ আহমেদ, রিয়েলেটর খোকন নাসির উদ্দিন, রাফি সরদার এছাড়া ফুড পার্টনার হিসেবে আছেন আড্ডা ঘর রেস্টুরেন্ট।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হ্যামট্রাম্যাক থেকে ওয়েইন স্টেট ও ক্যাস টেকে ফ্রি বাস

হ্যামট্রাম্যাক থেকে ওয়েইন স্টেট ও ক্যাস টেকে ফ্রি বাস