আমেরিকা , বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচন ও গণভোটের নিরাপত্তা জানলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত ৩৫০ মিলিয়ন ডলারের আই-৯৪ সংস্কার প্রকল্প শুরু হচ্ছে মিশিগানে ডেট্রয়েটে আইসিই সীমাবদ্ধতার পথ খুঁজছেন কাউন্সিল সদস্যরা ডেটা সেন্টার স্থাপনে স্থগিতাদেশ জারি করল স্টার্লিং হাইটস হাজেল পার্কে আইসিই অভিযানে ভেনেজুয়েলীয় নাগরিক গ্রেপ্তার পার্টি ও শব্দদূষণ নিয়ন্ত্রণে স্টার্লিং হাইটস ভাড়ার নিয়ম পুনর্বিবেচনা করছে ওয়ারেনে স্বামী হত্যার অভিযোগে নারী অভিযুক্ত, আদালতে অভিযোগ গঠন আয়ে অগ্রগতি কিছু শহরে, তবে রাজ্যজুড়ে পিছিয়ে মিশিগান ডেটা সেন্টার অনুমোদনে সাময়িক নিষেধাজ্ঞার কথা ভাবছে স্টার্লিং হাইটস প্লট দুর্নীতি : হাসিনা-টিউলিপ-আজমিনা-ববির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড একুশের গানেই শুরু হলো ভাষার মাস ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে ডেট্রয়েটে বাড়ির মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তনের ঘোষণা মেয়র শেফিল্ডের ক্লিনটন টাউনশিপে পারিবারিক বিবাদে গুলিতে এক নারী নিহত যারা গুপ্ত ছিল, তারাই আজ ‘গুপ্ত-সুপ্ত’ বলছে : ডা: শফিকুর রহমান ‘দেখামাত্র বলবেন—গুপ্ত তোমরা’ : সিরাজগঞ্জে তারেক রহমান নির্বাচনকালীন নিরাপত্তায় মাঠে ৩৭ হাজারের বেশি বিজিবি “কোনো কাজ নয়, কোনো স্কুল নয়”: আইসিই-এর বিরুদ্ধে ডেট্রয়েট উত্তাল বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটে মার্কিন দূতাবাসের নিরাপত্তা সতর্কতা

ওয়াটারকিপার অ্যালায়েন্সের নির্বাহী পরিষদের সদস্য হলেন হবিগঞ্জের  শরীফ জামিল

  • আপলোড সময় : ১৪-০৬-২০২৪ ০২:২৩:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৬-২০২৪ ০২:২৩:২২ পূর্বাহ্ন
ওয়াটারকিপার অ্যালায়েন্সের নির্বাহী পরিষদের সদস্য হলেন হবিগঞ্জের  শরীফ জামিল
হবিগঞ্জ, ১৪ জুন : ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়ক শরীফ জামিল আগামী ৩ বছরের জন্য যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংগঠন ওয়াটারকিপার অ্যালায়েন্সের কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন। ১৩ জুন বৃহষ্পতিবার নিউইয়র্ক সময় ১২টা থেকে ৩ টা পর্যন্ত অনুষ্ঠিত ওয়াটারকিপার অ্যালায়েন্সের নির্বাহী পরিষদের সভায় সর্বসম্মতিক্রমে এই চুড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর আগে, গত ৭ জুন শুক্রবার কাউন্সিল বোর্ডের সভায় শরীফ জামিলকে সর্বসম্মতিক্রমে নির্বাহী কমিটির সদস্য হিসাবে এই মনোনয়ন প্রদান করে। তাঁর সাথে আরও ২ জন, যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসের ব্রুস রেজনিক ও পেরুর ব্রুনো মন্টিফেরিকেও নির্বাহী কমিটির সদস্য হিসাবে মনোনয়ন দেয়। 
বাংলাদেশের পরিবেশ আন্দোলন এর অন্যতম সংগঠক শরীফ জামিল ২০০৯ সাল থেকে বুড়িগঙ্গা রিভারকিপার হিসাবে বুড়িগঙ্গা নদীকে দুষণ ও দখলমুক্ত করে নদীর প্রাণ ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ শুরু করেন। তিনি ২০১৫ সাল থেকে ওয়াটারকিপার্স বাংলাদেশ এর সমন্বয়ক হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি পরিবেশ ও মানবাধিকার রক্ষার নানাবিধ নাগরিক প্রয়াসের সাথে যুক্ত। ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’র সদস্য সচিব হিসেবে, তিনি পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে স্থানীয়, জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করছেন। 
ওয়াটারকিপার এলায়েন্স বিশ্বের ৬টি মহাদেশের ৩৯টি দেশে ৩০০ এর বেশী ওয়াটারকিপার সদস্যদের সাথে ২৫ লক্ষ বর্গকিলোমিটারেরও বেশী নদী, হ্রদ, এবং উপকূলীয় জলাশয় এলাকা নিয়মিত পর্যবেক্ষণ ও সংরক্ষণের জন্য কাজ করে। 
বৈশ্বিক নতুন দায়িত্ব পাওয়ায় শরীফ জামিল দক্ষিণ এশিয়ার পরিবেশ ও নদীসমূহ নিয়ে বৈশ্বিক পরিমন্ডলে নিবিড়ভাবে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেছেন। যারা তাঁকে নমিনেশন ও সমর্থন দিয়েছেন তাঁরা ছাড়াও যারা সহযোগিতা ও উৎসাহ  দিয়ে এই মহৎ কাজ করার সুযোগ করে দিয়েছেন, তাদের সবার প্রতি তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
আন্তর্জাতিক পানি বিষয়ক সংস্থা ওয়াটারকিপার অ্যালায়েন্স এর কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল।
সংবাদপত্রে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে তোফাজ্জল সোহেল বলেন, হবিগঞ্জের সন্তান শরীফ জামিল এর এই অর্জন আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গৌরবের। এর মধ্য দিয়ে তাঁর বৈশ্বিক পরিমণ্ডলে আরও ব্যাপকভাবে বাংলাদেশের বিদ্যমান জলবায়ু সংঙ্কট সমাধানে ও প্রাণ-প্রকৃতি সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখার সুযোগ তৈরি হয়েছে। দুই দশকেরও বেশি সময় ধরে শরীফ জামিল বাংলাদেশের নদ-নদী ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন। আমরা তাঁর সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করি।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স