আমেরিকা , বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচন ও গণভোটের নিরাপত্তা জানলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত ৩৫০ মিলিয়ন ডলারের আই-৯৪ সংস্কার প্রকল্প শুরু হচ্ছে মিশিগানে ডেট্রয়েটে আইসিই সীমাবদ্ধতার পথ খুঁজছেন কাউন্সিল সদস্যরা ডেটা সেন্টার স্থাপনে স্থগিতাদেশ জারি করল স্টার্লিং হাইটস হাজেল পার্কে আইসিই অভিযানে ভেনেজুয়েলীয় নাগরিক গ্রেপ্তার পার্টি ও শব্দদূষণ নিয়ন্ত্রণে স্টার্লিং হাইটস ভাড়ার নিয়ম পুনর্বিবেচনা করছে ওয়ারেনে স্বামী হত্যার অভিযোগে নারী অভিযুক্ত, আদালতে অভিযোগ গঠন আয়ে অগ্রগতি কিছু শহরে, তবে রাজ্যজুড়ে পিছিয়ে মিশিগান ডেটা সেন্টার অনুমোদনে সাময়িক নিষেধাজ্ঞার কথা ভাবছে স্টার্লিং হাইটস প্লট দুর্নীতি : হাসিনা-টিউলিপ-আজমিনা-ববির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড একুশের গানেই শুরু হলো ভাষার মাস ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে ডেট্রয়েটে বাড়ির মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তনের ঘোষণা মেয়র শেফিল্ডের ক্লিনটন টাউনশিপে পারিবারিক বিবাদে গুলিতে এক নারী নিহত যারা গুপ্ত ছিল, তারাই আজ ‘গুপ্ত-সুপ্ত’ বলছে : ডা: শফিকুর রহমান ‘দেখামাত্র বলবেন—গুপ্ত তোমরা’ : সিরাজগঞ্জে তারেক রহমান নির্বাচনকালীন নিরাপত্তায় মাঠে ৩৭ হাজারের বেশি বিজিবি “কোনো কাজ নয়, কোনো স্কুল নয়”: আইসিই-এর বিরুদ্ধে ডেট্রয়েট উত্তাল বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটে মার্কিন দূতাবাসের নিরাপত্তা সতর্কতা

মাধবপুরে গাড়ির ধাক্কায় পথচারী নিহত

  • আপলোড সময় : ১৫-০৬-২০২৪ ১২:৫২:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৬-২০২৪ ১২:৫২:০৩ অপরাহ্ন
মাধবপুরে গাড়ির ধাক্কায় পথচারী নিহত
মাধবপুর, (হবিগঞ্জ) ১৫ জুন : মাধবপুরে অজ্ঞাত গাড়ি ধাক্কায় আব্দুল মজিদ (৪৫)  নিহত হয়েছেন। শনিবার ভোর রাতে ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার শাহপুর নতুন বাজার এলাকায়  এঘটনা ঘটে। নিহত আব্দুল মজিদ ব্রাহ্মনবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গোয়ালনগর গ্রামের হাজি মোস্তাফা আলীর ছেলে। তিনি শাহপুর এলাকায় অবস্থিত স্টার ফোর সিলিং সিরামিকস কোম্পানিতে কর্মরত ছিলেন। 
পুলিশ সূত্র জানায়, ভোর ৫টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের উল্লেখিত এলাকা দিয়ে হেটে যাচ্ছিলেন আব্দুল মজিদ। এসময় সিলেট অভিমূখি অজ্ঞাত একটি গাড়ি তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই আব্দুল মজিদ মারা যান। খবর পেয়ে মাধবপুর থানা ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে তাদের হেফাজতে নিয়েছেন। শায়েস্তাগঞ্জ  হাইওয়ে থানার ওসি তরিকুল ইসলাম জানান, আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরহদেহ হস্তান্তর করা হবে।
অপর দিকে মাধবপুর উপজেলার তেলিয়াপাড়ার দুলাল মিয়ার ছেলে মাসুম মিয়া (২৭) মোটরসাইকেল দূর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থা ঢাকার একটি হাসপাতালে শনিবার সকালে মারা গেছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
নরসিংদীতে আধিপত্য দ্বন্দ্বে কিশোরের মৃত্যু, আহত অন্তত ১০

নরসিংদীতে আধিপত্য দ্বন্দ্বে কিশোরের মৃত্যু, আহত অন্তত ১০