আমেরিকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে প্রস্রাবকে সারে রূপান্তরের উদ্যোগ ডিয়ারবর্নে ICE-এর  অভিযানে গ্রেপ্তার ৩ আমেরিকায় দীপাবলি অনুষ্ঠানে ঢুকে বিদ্বেষমূলক প্ল্যাকার্ড, নিন্দা হ্যামট্রাম্যাকের ইতিহাসে প্রথম বাঙালি মেয়র মুহিত মাহমুদ ট্রাম্পকে অভিশংসনে রিপাবলিকানদের সমর্থন চান ফিনলি মিশিগানজুড়ে মন্দিরে মন্দিরে আজ শ্যামাপূজা  মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’

১৬ বছর বয়সী কিশোরকে হত্যা, দুই কিশোর অভিযুক্ত

  • আপলোড সময় : ১৬-০৬-২০২৪ ০৫:২৫:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৬-২০২৪ ০৫:২৫:১২ পূর্বাহ্ন
১৬ বছর বয়সী কিশোরকে হত্যা, দুই কিশোর অভিযুক্ত
ব্যারি লাভ ও অ্যান্টনি কার্টার/Detroit Police Department

ডেট্রয়েট, ১৬ জুন : ওয়েইন কাউন্টি প্রসিকিউটর অফিস শুক্রবার ঘোষণা করেছে যে, গত ২২ মে ডেট্রয়েটে ছিনতাইকালে ১৬ বছর বয়সী এক ছেলেকে হত্যা করেছে দুই কিশোর। প্রসিকিউটররা জানান, তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
প্রসিকিউটররা অভিযোগ করেন ব্যারি লাভ (১৫) এবং অ্যান্টনি কার্টার (১৬) ভুক্তভোগীর জিনিসপত্র ছিনতাই করে। এ সময় কিং রিচার্ড বেডফোর্ড রাস্তায় হাঁটছিল। ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার আগে কিশোররা রিচার্ডকে গুলি করে মারাত্মকভাবে আহত করে বলে অভিযোগ।  বিকেল ৩টা ৫৩ মিনিটে ঘটনাস্থলে আসেন চিকিৎসকরা। বুকে একাধিক গুলির ক্ষতসহ ১৬ বছর বয়সীকে পাওয়া যায় বলে প্রসিকিউটররা জানিয়েছেন। তারা ঘটনাস্থলেই নিহতকে মৃত ঘোষণা করেন।
ডেট্রয়েট পুলিশ বিভাগ হত্যার তদন্ত করেছে এবং ৬ জুন লাভ এবং কার্টারকে গ্রেপ্তার করে। লাভ এবং কার্টারকে প্রাপ্তবয়স্ক হিসাবে বিচার করা হবে বলে প্রসিকিউটর অফিস জানিয়েছে। হত্যা, সশস্ত্র ডাকাতি এবং একটি অপরাধ করার সময় আগ্নেয়াস্ত্র বহনের অভিযোগে বৃহস্পতিবার তাদের ৩৬তম জেলা আদালতে হাজির করা হয়েছিল।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
নিউ জার্সিতে শ্যামা পূজা ও  দীপাবলী উৎসব উদযাপিত  

নিউ জার্সিতে শ্যামা পূজা ও  দীপাবলী উৎসব উদযাপিত