আমেরিকা , বুধবার, ১৮ মার্চ ২০২৬ , ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা ক্লিনটন টাউনশিপে গুলিতে নারী-পুরুষ নিহত, তদন্তে পুলিশ ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু গণমাধ্যম ঠিক থাকলে রাষ্ট্রের তিন অঙ্গ সোজা পথে চলবে : ডা. শফিকুর রহমান ক্লিনটন টাউনশিপে পুলিশের ধাওয়া এড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ ধর্মীয় নেতাদের সম্মানি প্রদান : প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন পাইলট প্রকল্প মিশিগানে সিনাগগে হামলা, সদস্যরা ভয়কে জয় করে একত্রিত মিশিগানে সিনাগগে গাড়ি নিয়ে ঢুকে গুলি, বন্দুকযুদ্ধের পর হামলাকারীর আত্মহত্যা হামলায় আহত সিনাগগ প্রহরী: অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা দমকা হাওয়ার তাণ্ডব : ওয়ারেনে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় জরুরি সতর্কতা সিনাগগ হামলার পর গভর্নরের বার্তা : ইহুদিবিদ্বেষ সহ্য করা হবে না সিনাগগে ট্রাক হামলার সময় শ্রেণিকক্ষে ছিল ১০৩ শিশু মিশিগানের সিনাগগে হামলার মূল উদঘাটনের প্রতিশ্রুতি দিলেন  ট্রাম্প

ওয়েইন অফিসারের গুলিতে নিহত ব্যক্তিটি মানসিক স্বাস্থ্য সংকটে ভুগছিলেন

  • আপলোড সময় : ১৯-০৬-২০২৪ ০৩:৫১:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৬-২০২৪ ০৩:৫১:২৪ পূর্বাহ্ন
ওয়েইন অফিসারের গুলিতে নিহত ব্যক্তিটি মানসিক স্বাস্থ্য সংকটে ভুগছিলেন
ওয়েইন, ১৯ জুন : গতকাল মঙ্গলবার  দুপুরে ওয়েইনে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে পুলিশ। নিহত ব্যক্তিটি তার বাড়িতে মানসিক স্বাস্থ্য সংকটে ছিলেন এবং অফিসারদের দিকে ছুরি নিয়ে তেড়ে এসেছিলেন বলে পুলিশ জানিয়েছে। স্থানীয় সময় দুপুর ২টা ৪০ মিনিটের কিছু আগে ওয়েস্ট মিশিগান অ্যাভিনিউয়ের ৩৫০০০ ব্লকে এ ঘটনা ঘটে। 
পুলিশ জানিয়েছে,৪০ বছর বয়সী এক ব্যক্তির কাছ থেকে বিভাগটি একটি ফোন পায়, যিনি বলেছিলেন যে তিনি সিজোফ্রেনিক, তার ওষুধ বন্ধ করে দিয়েছেন এবং আত্মহত্যার চেষ্টা করছেন। কর্মকর্তারা যখন ঘটনাস্থলে পৌছে দেখতে পান ওই ব্যক্তি রক্তাক্ত অবস্থায় ছিলেন এবং  তার হাতে ছুরি ছিল। তিনি মৌখিক আদেশে সাড়া না দিলে অফিসাররা দু'বার তার উপর একটি টেজার ব্যবহার করেছিলেন। 
পুলিশ বলছে, ওই ব্যক্তি ছুরি নিয়ে কর্মকর্তাদের দিকে তেড়ে আসে। এ সময় এক কর্মকর্তা 'অজ্ঞাত' সংখ্যক গুলি ছোড়েন। ওয়েইন ফায়ার রেসকিউ চিকিৎসা সহায়তা দিয়েছিল, তবে ঘটনাস্থলেই লোকটি মারা যায় বলে পুলিশ জানিয়েছে। ওই সময় ওই ব্যক্তির চার বছর বয়সী সন্তান বাড়িতে ছিল। শিশুটিকে অক্ষত অবস্থায় তার মায়ের কাছে দেওয়া হয়। তবে ওই কর্মকর্তারা আহত হননি বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ওয়েইন পুলিশ ডিপার্টমেন্টের প্রটোকল অনুযায়ী মিশিগান স্টেট পুলিশ তদন্ত পরিচালনা করছে। মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৪টা ২৫ মিনিটে প্রথম এ হামলার কথা জানায় রাজ্য পুলিশ। 
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রাণীর হামলার মতো ক্ষত, নোভিতে নবজাতকের মৃত্যুর তদন্তে পুলিশ

প্রাণীর হামলার মতো ক্ষত, নোভিতে নবজাতকের মৃত্যুর তদন্তে পুলিশ