আমেরিকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী

মনরো কাউন্টিতে মোটরসাইকেল দুর্ঘটনায় ফ্লোরিডার এক ব্যক্তি নিহত

  • আপলোড সময় : ১৯-০৬-২০২৪ ১২:৪৬:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৬-২০২৪ ১২:৪৬:৩৯ অপরাহ্ন
মনরো কাউন্টিতে মোটরসাইকেল দুর্ঘটনায় ফ্লোরিডার এক ব্যক্তি নিহত
ফ্রেঞ্চটাউন টাউনশিপ, ১৯ জুন : মনরো কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, গতকাল মঙ্গলবার ফ্রেঞ্চটাউন টাউনশিপে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত এবং অন্য দুইজন আহত হয়েছেন। 
কাউন্টি শেরিফের অফিস থেকে জানানো হয়েছে, ফ্লোরিডার পোর্ট শার্লটের বাসিন্দা ট্রয় হুইটক্রাফট (৫৯) ঘটনার সময় টেলিগ্রাফ রোডের উত্তরে ২০১৮ সালের হার্লে ডেভিডসন ডিলাক্স মোটরসাইকেল চালাচ্ছিলেন। সন্ধ্যা ৬টা ৪ মিনিটের দিকে দক্ষিণমুখী টেলিগ্রাফ থেকে ওয়ালমার্টের পার্কিং লটে বাঁ দিকে মোড় নেওয়া একটি গাড়ি মোটর সাইকেলটিকে আঘাত করে। হেলমেট না পরা হুইটক্রাফট মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। দুর্ঘটনায় গাড়িটিও উল্টে যায়। গাড়ির চালক ডান্ডির বাসিন্দা ইয়েস্কে এবং নিউপোর্টের বাসিন্দা ৪৮ বছর বয়সী রেবেকা ইয়েস্কে এই দুই নারী গুরুতর আহত হয়েছেন। জরুরি চিকিৎসাকর্মীরা তাদের কোরওয়েল হেলথ ট্রেন্টন হাসপাতালে নিয়ে যান, যেখানে তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। মনরোর প্রোমেডিকা মনরো রিজিওনাল হাসপাতালে হুইটক্রাফটকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। কাউন্টি শেরিফের তদন্তকারীরা নির্ধারণ করেছেন যে অ্যালকোহল এবং গতি দুর্ঘটনার কারণ ছিল না, যদিও দুর্ঘটনাটি তদন্তাধীন রয়েছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ

মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ