আমেরিকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডিয়ারবর্নের স্কুল ও বিভিন্ন স্থানে ধারাবাহিক বোমা হুমকি দক্ষিণ-পূর্ব মিশিগানে সপ্তাহান্তে তুষারপাতের সম্ভাবনা ডেট্রয়েটে ফ্যামিলি ডলারে ছুরিকাঘাত, আহত দুই কর্মী ডেট্রয়েটে বাড়িতে মিলল  স্বামী-স্ত্রীর গুলিবিদ্ধ মরদেহ মিশিগানে প্রস্রাবকে সারে রূপান্তরের উদ্যোগ ডিয়ারবর্নে ICE-এর  অভিযানে গ্রেপ্তার ৩ আমেরিকায় দীপাবলি অনুষ্ঠানে ঢুকে বিদ্বেষমূলক প্ল্যাকার্ড, নিন্দা হ্যামট্রাম্যাকের ইতিহাসে প্রথম বাঙালি মেয়র মুহিত মাহমুদ ট্রাম্পকে অভিশংসনে রিপাবলিকানদের সমর্থন চান ফিনলি মিশিগানজুড়ে মন্দিরে মন্দিরে আজ শ্যামাপূজা  মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি

মাধবপুরে কৃতি শিক্ষার্থী ও গুণিজন সংবর্ধনা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১৯-০৬-২০২৪ ০৪:৪৮:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৬-২০২৪ ০৪:৪৮:০৭ অপরাহ্ন
মাধবপুরে কৃতি শিক্ষার্থী ও গুণিজন সংবর্ধনা অনুষ্ঠিত
মাধবপুর, (হবিগঞ্জ) : উপজেলার নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের উদ‍্যেগে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নোয়াপাড়া ইউনিয়নের শিক্ষার্থীদের নিয়ে ঈদ পুনর্মিলনী, কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার বিকালে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে  চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির  ভিসি প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক শাকিল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সমাজকর্ম অনুষদের অধ্যাপক  ড. আলী ওয়াক্কাস সোহেল, পিকেএসএফ এর ব্যবস্থাপক জনাব ড. আশরাফুল আলম হেলাল, সিলেট ক্যাডেট কলেজের সহকারী অধ্যাপক আব্দুল জাহের, পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল ও স্যামসাং বাংলাদেশ এর হেড অফ লজিস্টিক মীর আবু সাঈদ দুলু।
শিক্ষার্থীদের  মধ্যে বক্তব্য রাখেন, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবিহা আক্তার ইমু যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রকাশ চন্দ্র রশীল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তাকদীর হুসেন শুভ সরকারি তিতুমীর কলেজের তৌহিদুল ইসলাম, নর্থ ইস্ট মেডিকেল কলেজের এস এম তারিফ বিন সালেহ। অনুষ্ঠানে  ২১জন কৃতি শিক্ষার্থী ও  ৫ গুনিজন কে ক্রেষ্ট ও সম্মাননা স্মারক তুলেদেন অতিথিরা।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগানের মন্দিরে মন্দিরে  শ্যামাপূজা ও দীপাবলি

মিশিগানের মন্দিরে মন্দিরে  শ্যামাপূজা ও দীপাবলি