আমেরিকা , মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ , ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন বই নিয়ে মিশিগানে আসছেন জিল বাইডেন সিকল সেল চিকিৎসার মানোন্নয়নে মিশিগানের নতুন পরিকল্পনা প্রকাশ মিশিগানে জ্বালানি তেলের দাম ৪ ডলারের ওপর পৌঁছালো রচেস্টার হিলসে ওয়ালমার্টে অশালীন অঙ্গ প্রদর্শন, অভিযুক্ত ৩২ বছরের ব্যক্তি এক-এগারোর আলোচিত সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার জ্বালানি ঘাটতিতে পেট্রল পাম্প বন্ধের শঙ্কা ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে  ট্রান্সফার শিক্ষার্থীদের  জন্য দুই বছর ফ্রি টিউশন ডেট্রয়েটে ‘মার্শ দ্যু নেইন রুজ’ প্যারেড কুমিল্লায় চট্টগ্রাম মেইল ট্রেনের ধাক্কায় বাস দুমড়ে-মুচড়ে, ১২ জন নিহত একজন ভাড়াটে খুনি এখন দণ্ডপ্রাপ্ত ভাড়াটে মিথ্যাবাদী মিশিগানে সৌর প্রকল্পে বিভক্ত কমিউনিটি : উন্নয়ন ও কৃষির দ্বন্দ্ব মিশিগানে প্রবাসী বাংলাদেশিদের ঈদ জামাতে তিন প্রজন্মের আনন্দ স্টার্লিং হাইটসে কিশোর গুলিতে আহত, ১৮ বছরের যুবকের বিরুদ্ধে অভিযোগ গ্র্যান্ড রিভার করিডোরে উন্নয়নের মহাপরিকল্পনা, বদলে যাবে দুই শহরের চেহারা ওয়ারেনে শ্রেণিকক্ষে অশ্লীল আচরণ : চার্টার স্কুলের বিরুদ্ধে মায়ের মামলা মধ্যপ্রাচ্য সংকটে মিশিগানে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার

নারী শিক্ষায় আল হুমাইরা (রা) মহিলা ফাজিল মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

  • আপলোড সময় : ১৯-০৬-২০২৪ ০৫:১৭:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৬-২০২৪ ০৫:১৭:৫৯ অপরাহ্ন
নারী শিক্ষায় আল হুমাইরা (রা) মহিলা ফাজিল মাদরাসার ঈর্ষণীয় সাফল্য
চান্দগাঁও, (চট্টগ্রাম) ১৯ জুন : সমাজে পিছিয়ে পড়া নারী সমাজকে সুশিক্ষায় শিক্ষিত ও সুনাগরিক হিসেবে গড়ে তোলা এবং কুরআন ও সহীহ হাদীসভিত্তিক আলোকিত জীবন গড়ার দৃঢ় প্রত্যয় লক্ষ্যে ২০০০ সালে সমাজসেবক আলহাজ্ব শামসুল হক তার নিজস্ব  প্রায় ৩০ (ত্রিশ) শতাংশের জায়গার উপর আল-হুমাইরা (রা.) মহিলা ফাজিল (ডিগ্রি) মাদরাসা প্রতিষ্ঠা করেন।  
এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানটি দাখিলের পাঠদানের অনুমতিপ্রাপ্ত হয় ২০০৫ সালে।  বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের স্বীকৃতি লাভ করে ২০১৯ সালে। ২০০৯ সালে বিজ্ঞানের মঞ্জুরী লাভ করে। অত্র মাদরাসার EIIN (Education Institute Identification Number)  হচ্ছে ১০৪২৩৪। আর মাদরাসার  কোড নং হচ্ছে ২০৩৭০।
অত্র মাদরাসায় এবতেদায়ী প্রথম শ্রেণি থেকে আলিম দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঠদান করা হয়। বর্তমানে অত্র মাদরাসার শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৮০০ জন। একজন ছাত্রীকে প্রকৃত যোগ্যতাসম্পন্ন করে গড়ে তুলতে প্রয়োজন নিয়মিত ও সার্বক্ষণিক তত্ত্বাবধান। এজন্য  রয়েছে এক মনোরম আবাসিক ব্যবস্থাপনা। তথ্য প্রযুক্তিতে এগিয়ে নেয়ার জন্য অত্র প্রতিষ্ঠানের রয়েছে মানসম্মত একটি কম্পিউটার ল্যাব ও মাল্টিমিডিয়া ক্লাসরুম। অত্র মাদরাসায় রয়েছে  একটি সমৃদ্ধ বিজ্ঞানাগার। বিজ্ঞান বিভাগের ছাত্রীরা এতে ব্যবহারিক ক্লাস করে এবং গবেষণা করে বিভিন্ন জিনিস আবিষ্কার করে। সুষ্ঠু ও ইসলামী ধারা সাংস্কৃতি চর্চায় "আল হুমাইরা শিল্পীগোষ্ঠী" প্রতিষ্ঠা করা হয়।
আল-হুমাইরা (রা.) মহিলা ফাজিল (ডিগ্রি) মাদরাসা প্রতিষ্ঠাকালীন থেকে সবার নজর কাড়তে সক্ষম হয়েছে। ২০২৩ সাল ও ২০২৪ সালে  জাতীয় শিক্ষা সপ্তাহে চট্টগ্রামের চান্দগাঁও থানা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে ও পুরস্কার গ্রহণ করে। 
মাদরাসা প্রতিষ্ঠার শুরু থেকে বিভিন্ন পাবলিক পরীক্ষায় শতভাগ পাশ এবং  ঈর্ষণীয় সাফল্য লাভের মাধ্যমে  থানা, জেলা ও জাতীয় পর্যায়ে সুনাম অর্জন করে। একইসাথে অত্র মাদরাসার শিক্ষার্থীরা দেশের শীর্ষস্থানীয় পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল অসংখ্য  কৃতিত্বের স্বাক্ষর রাখার পাশাপাশি বিশ্বের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ নিয়ে লেখাপড়া করছেন।
মাদরাসায় প্রতিষ্ঠালগ্ন থেকে বর্তমান পর্যন্ত অধ্যক্ষ পদে দায়িত্ব পালন করে আসছেন - ১। মাওলানা ওমর ফারুক, ২। মাওলানা সাই‌য়েদ নুর আল আযহা‌রি, ৩। মাওলানা নুরু‌দ্দোজা, ৪। মাওলানা র‌বিউল আহসান, ৫ । মাওলানা ফররুখ আহমদ (বর্তমান)
মাদরাসাটি ইসলামী শিক্ষা ও আধুনিক তথ্য প্রযু্ক্তি ভিত্তিক গুনগত শিক্ষা বাস্তবায়ন বদ্ধপরিকর। আদর্শ জাতিগঠনের জন্য প্রয়োজন একজন ‘আদর্শ মা’। তাই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল-হুমাইরা (রা.) মহিলা ফাজিল (ডিগ্রি) মাদরাসা কুরআন ও সুন্নাহর পারদর্শী যোগ্য আলিমা ও আদর্শ মুসলিম নারী গড়ে তোলার জন্য অগ্রণী ভূমিকা পালন করে আসছে। একইসাথে  এই মাদরাসার সাথে সংশ্লিষ্ট দক্ষ  শিক্ষকমন্ডলী, গভর্ণিংবডি ও শিক্ষানুরাগী ব্যাক্তিবর্গ তাদের দায়িত্ব যথাযথভাবে পালন এবং অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে স্বল্প সময়ে সফল ও আদর্শ  দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন এবং  মাদরাসাটির সুনাম অক্ষুন্ন রেখে যাচ্ছেন। যা বর্তমানে  আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের  চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দীনের তত্ত্বাবধানে মাদ্রাসাটি পরিচালিত হয়ে আসছে। তিনি অত্র মাদরাসার গভর্ণিংবডি সভাপতি পদে দায়িত্ব পালন করছেন। 
আল-হুমাইরা (রা.) মহিলা ফাজিল (ডিগ্রি) মাদরাসা দ্বীনি ও আধুনিক শিক্ষা অর্জনের একটি চমৎকার ও উপযুক্ত স্থান। সেই হিসেবে অত্র মাদরাসাটি উচ্চতর শিক্ষা ফাজিলের অনুমোদন এবং কামিল (এমএ) এ উন্নতি করা সময়ের দাবী।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ