আমেরিকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত জগন্নাথ ভক্ত মিশিগানের বর্ণাঢ্য রথযাত্রা রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তারেক রহমান : ফখরুল পুলিশের যানবাহনে হামলার আশঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা প্রধানমন্ত্রীর নেতৃত্বে আস্থা প্রকাশ  করেছে যুক্তরাষ্ট্র : মাহ্দী আমিন বাংলাদেশ সফর শেষে ইতিবাচক বার্তা দিলেন মার্কিন বিশেষ দূত প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূতের বৈঠক ঢাকায় সার্জিও গোর-দীনেশ ত্রিবেদীর বৈঠক ধর্মীয় বিভাজনের সব অপচেষ্টা প্রতিহত করতে হবে : মির্জা ফখরুল রোহিঙ্গাদের দুর্দশা প্রত্যক্ষ করলেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত হবিগঞ্জে নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ জনের বিরুদ্ধে মামলা আটলান্টিক সিটি মেয়রের শিক্ষা বৃত্তিতে বাংলাদেশি-আমেরিকানদের আধিপত্য সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলা, ভাঙল গ্লাস যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মার্কিন বিশেষ দূত সার্জিও গর ঢাকায় হবিগঞ্জে হামলা : ছাত্রদল সভাপতিসহ ১১ জন অভিযুক্ত

লাখাইয়ে শত বছরের পুরাতন বৈশাখী মেলা 

  • আপলোড সময় : ১৪-০৪-২০২৩ ০৪:১৬:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৪-২০২৩ ০৪:১৬:২১ অপরাহ্ন
লাখাইয়ে শত বছরের পুরাতন বৈশাখী মেলা 
লাখাই, (হবিগঞ্জ) ১৪ এপ্রিল : সারাদেশের ন্যায় হবিগঞ্জ জেলায়  পহেলা বৈশাখ তথা বাংলা নববর্ষকে ঘিরে নানা ধরনের বর্ণিল উৎসবের আয়োজন করা হয়। কিন্তু পিছিয়ে নেই এ জেলার গ্রামের মানুষ। গ্রামাঞ্চলেও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয় বাংলা নববর্ষ  তথা পহেলা বৈশাখ।
এমনি একটি গ্রাম ১ নং  লাখাই ইউনিয়নের স্বজনগ্রাম। হবিগঞ্জ  শহর থেকে ২৮ কিলোমিটার লাখাই  উপজেলার শেষ সীমানায় এই গ্রামের অবস্থান। এই গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া কলকলিয়া নদীর তীরে  প্রতি বছর  আয়োজন করা বৈশাখী মেলা। শত বছরের বেশি পুরাতন এই মেলার পরিধি প্রতি বছরই বাড়ছে। এক সময় এই মেলা ছিল সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের চৈত্র সংক্রান্তির স্নানের মেলা। সময়ের ব্যবধানে হিন্দু ধর্মাবলম্বীদের চৈত্র সংক্রান্তির মেলা পরিবর্তিত হয়েছে  বৈশাখী মেলায়। হিন্দু - মুসলমান সকলের কাছে গ্রামীন এই মেলা সমাদৃত। মেলার আশে পাশে একসময় হিন্দুদের বসতি থাকলেও বর্তমানে সেখানে বসতি ঘরে উঠেছে মুসলমান সম্প্রদায়। তবে এতটুকু কদর কমে নি গ্রামীণ এই মেলার।  
 এই মেলাকে কেন্দ্র করে  চলে উৎসবের আমেজ। সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির হয়ে শত বছরের পুরাতন মেলার পরিধি দিন দিন বাড়ছে। মেলার প্রধান আকর্ষণ হরেক রকমের খাবার যেমন - মুড়ি, মুড়কি, বাতাসা, কাঁঠালি, মন্ডা।রয়েছে কৃষিকাজের প্রয়োজনীয় সরঞ্জাম  কুলা, ডালা, খালই, বাশের লাঠি।   এছাড়াও রয়েছে মোটরসাইকেল খেলা, নাগরদোলা, বিভিন্ন আইটেমের খেলনা, গৃহস্থালি  আসবাবপত্র, মেয়েদের প্রসাধনীর দোকান।


 (১৪ এপ্রিল) সরেজমিনে মেলা ঘুরে দেখা যায়, শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষ উৎসাহ উদ্দীপনা নিয়ে মেলায় ঘুরছে। মেলায় ঘুরতে আসা বামৈ গ্রামের জাহাঙ্গীর হোসেন  জানান , পহেলা বৈশাখ উপলক্ষে তিনি প্রতিবছর   মেলায় বেড়াতে এসে কৃষিকাজের জন্য দরকারি জিনিসপত্র নিয়ে যান ।
স্বজনগ্রামের বাসিন্দা  সুজন রায়  জানান, শত বছরের ও বেশি পুরাতন এই মেলায় আমি আমার ছোটবেলা থেকেই ঘুরতে আসি এবং প্রয়োজনীয় জিনিস কিনে নিয়ে যাই।  একদিনের এই মেলায় গ্রামের বেশিরভাগ  পুরুষ  একত্রিত হয়, কুশল বিনিময় করে। মেলায় আগত দোকানিরা জানান, মেলায় বিকেল থেকে উপচে পড়া ভিড় হয় এবং বেচাকেনা ও ভালো হয়। 
স্থানীয় বাসিন্দা আশিস দাশগুপ্ত জানান, প্রতিবছরের ন্যায়   নদীতে স্নান করে তারপর মেলা  থেকে ছেলেমেয়েদের জন্য জিনিসপত্র কিনে নিয়ে বাড়ি ফিরছি। ব্রিটিশ  আমল থেকেই এখানে চৈত্র সংক্রান্তির মেলা অনুষ্ঠিত হতো যা কালের আবর্তনে বৈশাখী মেলা হিসেবে পরিগনিত হচ্ছে।  



 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লন্ডনে এমপি লুনার সঙ্গে ‘ওয়ান পাউন্ড হসপিটাল’ ট্রাস্টিদের মতবিনিময়

লন্ডনে এমপি লুনার সঙ্গে ‘ওয়ান পাউন্ড হসপিটাল’ ট্রাস্টিদের মতবিনিময়