আমেরিকা , রবিবার, ২২ মার্চ ২০২৬ , ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে ‘মার্শ দ্যু নেইন রুজ’ প্যারেড কুমিল্লায় চট্টগ্রাম মেইল ট্রেনের ধাক্কায় বাস দুমড়ে-মুচড়ে, ১২ জন নিহত একজন ভাড়াটে খুনি এখন দণ্ডপ্রাপ্ত ভাড়াটে মিথ্যাবাদী মিশিগানে সৌর প্রকল্পে বিভক্ত কমিউনিটি : উন্নয়ন ও কৃষির দ্বন্দ্ব মিশিগানে প্রবাসী বাংলাদেশিদের ঈদ জামাতে তিন প্রজন্মের আনন্দ স্টার্লিং হাইটসে কিশোর গুলিতে আহত, ১৮ বছরের যুবকের বিরুদ্ধে অভিযোগ গ্র্যান্ড রিভার করিডোরে উন্নয়নের মহাপরিকল্পনা, বদলে যাবে দুই শহরের চেহারা ওয়ারেনে শ্রেণিকক্ষে অশ্লীল আচরণ : চার্টার স্কুলের বিরুদ্ধে মায়ের মামলা মধ্যপ্রাচ্য সংকটে মিশিগানে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার

মিশিগানে স্কুল গ্রেজুয়েশনে হবিগঞ্জের মিনহাজের অভাবনীয় সাফল্য

  • আপলোড সময় : ২১-০৬-২০২৪ ০১:৫১:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৬-২০২৪ ০১:৫১:৪৫ অপরাহ্ন
মিশিগানে স্কুল গ্রেজুয়েশনে হবিগঞ্জের মিনহাজের অভাবনীয় সাফল্য
ডেট্রয়েট, ২১ জুন : ফুল স্কলারশীপে পড়াশুনার জন্য  আমেরিকার ৩৯টি ইউনিভার্সিটি থেকে প্রস্তাব পেয়েছেন হবিগঞ্জের ছেলে মো.মিনহাজ উদ্দিন। তবে ভর্তির ক্ষেত্রে তার পছন্দের ইউনিভার্টি অব মিশিগান অ্যান আরবর ক্যাম্পাসকে বেছে নিয়েছেন মিনহাজ। নামকরা এই বিদ্যাপিঠ থেকেই কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান তিনি। স্কুল গ্রেজুয়েশনে মেধার স্বাক্ষর রাখায় দারুণ খুশি তার পরিবারের সদস্যরা।    
মিনহাজ ডেট্টয়েট ক্যাস টেকনিক্যাল হাইস্কুল থেকে মেধার সঙ্গে গ্রেজুয়েশন করেছে। তিনি ৪.৩ পেয়ে জিপিএ অর্জন করেছেন। মিনহাজ ৬টি অ্যাডভান্স ক্লাস করেছেন। এছাড়া পড়াশুনার পাশাপাশি নিজেকে সমৃদ্ধ করেন খেলাধূলাসহ সহশিক্ষা কার্যক্রমে। 
মিনহাজ একজন ভালো গ্লফ খেলোয়াড়। ক্যাস টেকনিক্যাল হাইস্কুল গ্লফ ক্লাবের ক্যাপটেনের দায়িত্ব পালন করেছেন। লায়ন্স ডারক টুর্নামেন্ট, ডেট্টয়েট ইউথ ক্লাসিক টুর্নামেন্ট এবং পিএসএন চ্যাম্পিয়ন শীপ অর্জন করেন। মিনহাজ ২০২৩-২৪ সালে টানা দুইবার এনএইচএসসিএ অ্যাকাডেমি অ্যাওয়ার্ড লাভ করেন। 
এছাড়া আউটডোর অ্যাডভানচার ক্লাব (বাইকিং, আইস স্কেডিং) ২৩ সালে প্রেসিডেন্ট ছিলেন। মিনহাজ আইটিতে ৬ টি সাটিফিকেট অর্জন করেন। এছাড়া ৮টি ক্লাবের মেম্বার হয়ে সামাজিক ও শিক্ষামূলক কাজ করে আসছেন।
মিনহাজ এ প্রতিবেদককে জানান, কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখেন। এজন্য দেশ ও প্রবাসের সবার কাছে দোয়া চেয়েছেন। স্কুলের ক্লাসের পড়া বাসায় এসে রিভিউ করতেন। কোন সমস্যা হলে পরদিন স্কুলে গিয়ে টিচারের সহযোগিতা নিতেন। পাশাপাশি পরিবারের সদস্যদের উৎসাহ তার সাফল্যের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে জানিয়েছেন মিনহাজ।  
হবিগঞ্জ পৌর শহরের পুরানবাজারের বাসিন্দা মো.আলাউদ্দিন ও রেহেনা আক্তারের ছেলে মিনহাজ। ২০১৬ সালে পরিবারের সঙ্গে অ্যামেরিকায় আসেন। মিনহাজ পরিবারের সাথে  হ্যামট্রাম্যাক শহরের জেকব স্টিটে বসবাস করেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ