আমেরিকা , বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ , ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা ক্লিনটন টাউনশিপে গুলিতে নারী-পুরুষ নিহত, তদন্তে পুলিশ ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু গণমাধ্যম ঠিক থাকলে রাষ্ট্রের তিন অঙ্গ সোজা পথে চলবে : ডা. শফিকুর রহমান ক্লিনটন টাউনশিপে পুলিশের ধাওয়া এড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ ধর্মীয় নেতাদের সম্মানি প্রদান : প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন পাইলট প্রকল্প

সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে প্রধানমন্ত্রী আছেন : অধ্যাপক ডা.স্বপ্নীল 

  • আপলোড সময় : ২২-০৬-২০২৪ ০২:২৬:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৬-২০২৪ ০২:২৬:২৫ পূর্বাহ্ন
সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে প্রধানমন্ত্রী আছেন : অধ্যাপক ডা.স্বপ্নীল 
সিলেট, ২২ জুন : সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ও জালালাবাদ লিভার ট্রাস্টের যোথ আয়োজনে বন্যার্তদের মাঝে শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ করা হয়েছে। শুক্রবার ( ২১ জুন) নগরীর ১২ নং ওয়ার্ডের শেখঘাট এলাকায়  কিছু পরিবারে মাঝে শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণের উদ্বোধন করেন জালালাবাদ লিভার ট্রাস্টের চেয়ারম্যান,সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন কেন্দ্রীয় ক‌মি‌টির পৃষ্ঠপোষক প‌রিষদের সম্মা‌নিত চেয়ারম্যান ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল। সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শ‌হিদুল ইসলামের সভাপতিত্বে, ফাউন্ডেশনের মহাসচিব উৎফল বড়ুয়ার পরিচালনায়, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মুনতাসির চৌধুরী, বিভাগীয় প্রধান, অর্থনীতি বিভাগ, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ঢাকা, শহিদুল হক, সমাজকর্মী ও ব্যবসায়ী।
উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন,বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে প্রধানমন্ত্রী আছেন। আমরাও আপনাদের পাশে আছি, চিন্তার কারণ নেই।  বর্তমান জনবান্ধব সরকার মানুষের কল্যাণে ও সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। 
তিনি বলেন, বন্যার শুরু থেকেই সিলেটের বিভিন্ন এলাকার বন্যার্তদের মাঝে আমাদের সামর্থনুযায়ী জালালাবাদ লিভার ট্রাস্ট ও সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের যৌথ আয়োজনে ত্রাণসামগ্রী বিতরণ করে আসছি। তিনি  বলেন, প্রধানমন্ত্রী যে কোনো প্রাকৃতিক দুর্যোগে দেশবাসীর পাশে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। তিনি বলেন বন্যাকবলিত অঞ্চলে ধারাবাহিক এ ত্রাণসামগ্রী বিতরণ অব্যাহত থাকবে।
এসময় উপ‌স্থিত ছি‌লেন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের সম্মা‌নিত উপ‌দেষ্টা হাজী মোঃ র‌ফিকুল আলম, অর্থ স‌চিব আব্দুল আলিম আলম, সহ স্বাস্থ্য স‌চিব ডা. ফারহানা ইয়াস‌মিন, সহ ম‌হিলা স‌চিব হা‌জেরা বেগম, কার্যক‌রি সদস্য আব্দুল মা‌লেক, ফ্রেন্ডশিপ সদস্য শেলু বড়ুয়া, ইঞ্জি‌: জান্নাতুল ফেরদৌস,সীমান্ত বড়ুয়া জয়, সেতু বড়ুয়া মুক্তা প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নাগরিক দায়িত্ব পালনে সচেতনতা জরুরি: আবুল কাহের শামীম

নাগরিক দায়িত্ব পালনে সচেতনতা জরুরি: আবুল কাহের শামীম