আমেরিকা , বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেটা সেন্টার স্থাপনে স্থগিতাদেশ জারি করল স্টার্লিং হাইটস হাজেল পার্কে আইসিই অভিযানে ভেনেজুয়েলীয় নাগরিক গ্রেপ্তার পার্টি ও শব্দদূষণ নিয়ন্ত্রণে স্টার্লিং হাইটস ভাড়ার নিয়ম পুনর্বিবেচনা করছে ওয়ারেনে স্বামী হত্যার অভিযোগে নারী অভিযুক্ত, আদালতে অভিযোগ গঠন আয়ে অগ্রগতি কিছু শহরে, তবে রাজ্যজুড়ে পিছিয়ে মিশিগান ডেটা সেন্টার অনুমোদনে সাময়িক নিষেধাজ্ঞার কথা ভাবছে স্টার্লিং হাইটস প্লট দুর্নীতি : হাসিনা-টিউলিপ-আজমিনা-ববির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড একুশের গানেই শুরু হলো ভাষার মাস ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে ডেট্রয়েটে বাড়ির মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তনের ঘোষণা মেয়র শেফিল্ডের ক্লিনটন টাউনশিপে পারিবারিক বিবাদে গুলিতে এক নারী নিহত যারা গুপ্ত ছিল, তারাই আজ ‘গুপ্ত-সুপ্ত’ বলছে : ডা: শফিকুর রহমান ‘দেখামাত্র বলবেন—গুপ্ত তোমরা’ : সিরাজগঞ্জে তারেক রহমান নির্বাচনকালীন নিরাপত্তায় মাঠে ৩৭ হাজারের বেশি বিজিবি “কোনো কাজ নয়, কোনো স্কুল নয়”: আইসিই-এর বিরুদ্ধে ডেট্রয়েট উত্তাল বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটে মার্কিন দূতাবাসের নিরাপত্তা সতর্কতা আইসিই অভিযানের প্রভাবে ব্যাহত ডেট্রয়েটের শিক্ষা ব্যবস্থা : সুপারিনটেনডেন্ট মিশিগান রাজ্যে শিক্ষাদানকালীন সময় সেলফোন নিষিদ্ধের পথে জরুরি পরিস্থিতির পর মেট্রো বিমানবন্দরের গ্রাউন্ড স্টপ প্রত্যাহার জামায়াত আমিরের সঙ্গে ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

মাধবপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 

  • আপলোড সময় : ২৪-০৬-২০২৪ ১০:৩৯:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৬-২০২৪ ১০:৩৯:২৯ পূর্বাহ্ন
মাধবপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 
মাধবপুর, (হবিগঞ্জ) ২৪ জুন : মাধবপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের  উপজেলা পর্যায়ের খেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৪ জুন) সকাল ১০টায় মাধবপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এ কে এম ফয়সাল, বিশেষ অতিথি নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যানে মোঃ এরশাদ আলী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সুকোমল রায়, ইউআরসি ইন্সট্রাক্টর খায়ের উদ্দিন মোল্লা, সহকারী উপজেলা শিক্ষা অফিসার কবীর হোসেন, রফিকুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান ফয়সাল প্রমুখ।
উপজেলা শিক্ষা অফিসার এস এম জাকিরুল হাসান এর সভাপতিত্বে ও শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মাহমুদুল হাসান রনির সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, এশিয়ার এ বৃহত্তম ফুটবল টূর্নামেন্ট হতেই একদিন দেশের জাতীয় পর্যায়ে সুনাম বয়ে আনবে এমন ফুটবলার তৈরী হবে, আশা করি।
মাধবপুর উপজেলার ১৪৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিটি  বিদ্যালয়ের একটি করে বালক ও বালিকা দল নিয়ে অনুষ্ঠিত এ টূর্নামেন্টে বিদ্যালয় ও ইউনিয়ন পর্যায়ের খেলা শেষে আজ থেকে ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভা চ্যাম্পিয়ন মোট ২৪টি দল নিয়ে উপজেলা পর্যায়ের খেলা শুরু হয়।
উদ্বোধনী খেলায় পৌরসভা চ্যাম্পিয়ন গুমুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দল ২-১ গোল ব্যবধানে বুল্লা ইউনিয়ন চ্যাম্পিয়ন বানেশ্বর সরকারি প্রাথমিক  বিদ্যালয় বালক দলকে পরাজিত করে। দ্বিতীয় খেলায় গুমুটিয়া সপ্রাবি বালিকা দল ২-১ গোলে বুল্লা সপ্রাবিকে পরাজিত করে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ