আমেরিকা , বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচন ও গণভোটের নিরাপত্তা জানলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত ৩৫০ মিলিয়ন ডলারের আই-৯৪ সংস্কার প্রকল্প শুরু হচ্ছে মিশিগানে ডেট্রয়েটে আইসিই সীমাবদ্ধতার পথ খুঁজছেন কাউন্সিল সদস্যরা ডেটা সেন্টার স্থাপনে স্থগিতাদেশ জারি করল স্টার্লিং হাইটস হাজেল পার্কে আইসিই অভিযানে ভেনেজুয়েলীয় নাগরিক গ্রেপ্তার পার্টি ও শব্দদূষণ নিয়ন্ত্রণে স্টার্লিং হাইটস ভাড়ার নিয়ম পুনর্বিবেচনা করছে ওয়ারেনে স্বামী হত্যার অভিযোগে নারী অভিযুক্ত, আদালতে অভিযোগ গঠন আয়ে অগ্রগতি কিছু শহরে, তবে রাজ্যজুড়ে পিছিয়ে মিশিগান ডেটা সেন্টার অনুমোদনে সাময়িক নিষেধাজ্ঞার কথা ভাবছে স্টার্লিং হাইটস প্লট দুর্নীতি : হাসিনা-টিউলিপ-আজমিনা-ববির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড একুশের গানেই শুরু হলো ভাষার মাস ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে ডেট্রয়েটে বাড়ির মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তনের ঘোষণা মেয়র শেফিল্ডের ক্লিনটন টাউনশিপে পারিবারিক বিবাদে গুলিতে এক নারী নিহত যারা গুপ্ত ছিল, তারাই আজ ‘গুপ্ত-সুপ্ত’ বলছে : ডা: শফিকুর রহমান ‘দেখামাত্র বলবেন—গুপ্ত তোমরা’ : সিরাজগঞ্জে তারেক রহমান নির্বাচনকালীন নিরাপত্তায় মাঠে ৩৭ হাজারের বেশি বিজিবি “কোনো কাজ নয়, কোনো স্কুল নয়”: আইসিই-এর বিরুদ্ধে ডেট্রয়েট উত্তাল বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটে মার্কিন দূতাবাসের নিরাপত্তা সতর্কতা
হলমিচ পার্কে বার্ষিক পিকনিক ২১ জুলাই

গোয়াইনঘাট এসোসিয়েশন অফ মিশিগানের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত 

  • আপলোড সময় : ২৫-০৬-২০২৪ ০১:১০:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৬-২০২৪ ০২:১৩:১১ পূর্বাহ্ন
গোয়াইনঘাট এসোসিয়েশন অফ মিশিগানের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত 
ওয়ারেন, ২৫ জুন : গোয়াইনঘাট এসোসিয়েশন অফ মিশিগানের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ জুন) সন্ধ্যা ৮ টায়  সংগঠনের সভাপতি অধ্যাপক এজেডএম ওবায়দুল্লাহ বাবুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এডভোকেট দীপক চৌধুরী পরিচালনায় নগরীর রান্নাঘর রেস্টুরেন্টে এই ঈদ পুনর্মিলনী অনুষ্টিত হয় । 
সভায় আগামী ২১ জুলাই ওয়ারেন সিটির হলমিচ পার্কে বার্ষিক পিকনিক করার সিদ্ধান্ত হয়। বক্তারা বলেন, প্রতিবছরের ধারাবাহিকতায় এবছরও সুস্থ বিনোদন এবং বাংলাদেশের সংস্কৃতি চর্চা এবং বাংলাদেশী কমিউনিটির সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গভীর করার লক্ষ্যে এই পিকনিকের আয়োজন করা হবে। তবে অন্যান্য বছর থেকে এবারের আয়োজন অধিক প্রাণবন্ত এবং জমকালো হবে বলে আশা ব্যক্ত করেন বক্তারা। সভায় বার্ষিক পিকনিক আয়োজনের অগ্রগতি ও প্রস্তুতি নিয়ে পর্যালোচনা করা হয়।
সভার শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের অন্যতম সদস্য বুরহান উদ্দিন। পারস্পরিক ঈদ শুভেচ্ছা বিনিময়ের পর সর্বসম্মতিক্রমে অন্যতম কার্যকরী সদস্য নজরুল ইসলাম বদরুলকে পিকনিক-২০২৪ উদযাপন কমিটির আহবায়ক নির্বাচিত করা হয়।  

সভায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা গোলাম কিবরিয়া হেলাল, অধ্যাপক মোঃ আমিনুল হক, জালাল উদ্দিন ও মনাফ আহমেদ বাবুল, মোঃ রমিজ উদ্দিন, নজরুল ইসলাম বদরুল, মোঃ কামাল আবেদীন, রসেন্দ্র দাস লাল মেম্বার, গোলাম আজম মাসুক, শাহজাহান রহমান মফিজ, মোঃ আব্দুল খালিক, মোঃ শুয়াইব, ইফতেখার হেলাল, মোঃ হেলাল আবেদীন, মোঃ আশরাফুল আমিন, দিলওয়ার হোসেন, কয়েস আহমেদ, আলিম আহমেদ, মাস্টার বেলাল আহমেদ, সুহেদ আহমেদ, মোঃ এনামুল হক, ওলিউর রহমান, মোঃ মুসা, আবুল হাসনাত রতন, শামীম আহমেদ প্রমুখ । 

উপস্থিত ছিলেন ফিটজজেরাল্ড স্কুল বোর্ড এর ট্রাস্টি ও মাকম কাউন্টি কমিশনার প্রার্থী খাজা শাহাব আহমেদ, মিশিগান মহানগর আওয়ামীলীগের সভাপতি আব্দুস শাকুর মাখন, কমিউনিটি নেতা খোকন, মুর্শেদ আহমেদ ও টিবিএন নিউজ এর মিশিগান প্রতিনিধি তোফায়েল রেজা সুহেল, খলিলুর রহমান, প্রভাষক আলিম উদ্দিন, শহীদ আহমেদ, রানু আহমেদ, বেলাল উদ্দিন আজাদ সহ কমিউনিটির অন্যান্য নেতৃবৃন্দ। সভায় বাংলাদেশ থেকে মিশিগানে নবাগত শামীম আহমেদ, মাস্টার বেলাল আহমেদ, বেলাল উদ্দিন আজাদ, আবুল হাসনাত রতনকে সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করা হয়।  অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই সংগঠনের অন্যতম পৃষ্টপোষক সদস্য  রসেন্দ্ৰ লাল মেম্বারের সৌজন্যে প্রীতিভোজে অংশ গ্রহণ করেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স