আমেরিকা , বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচন ও গণভোটের নিরাপত্তা জানলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত ৩৫০ মিলিয়ন ডলারের আই-৯৪ সংস্কার প্রকল্প শুরু হচ্ছে মিশিগানে ডেট্রয়েটে আইসিই সীমাবদ্ধতার পথ খুঁজছেন কাউন্সিল সদস্যরা ডেটা সেন্টার স্থাপনে স্থগিতাদেশ জারি করল স্টার্লিং হাইটস হাজেল পার্কে আইসিই অভিযানে ভেনেজুয়েলীয় নাগরিক গ্রেপ্তার পার্টি ও শব্দদূষণ নিয়ন্ত্রণে স্টার্লিং হাইটস ভাড়ার নিয়ম পুনর্বিবেচনা করছে ওয়ারেনে স্বামী হত্যার অভিযোগে নারী অভিযুক্ত, আদালতে অভিযোগ গঠন আয়ে অগ্রগতি কিছু শহরে, তবে রাজ্যজুড়ে পিছিয়ে মিশিগান ডেটা সেন্টার অনুমোদনে সাময়িক নিষেধাজ্ঞার কথা ভাবছে স্টার্লিং হাইটস প্লট দুর্নীতি : হাসিনা-টিউলিপ-আজমিনা-ববির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড একুশের গানেই শুরু হলো ভাষার মাস ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে ডেট্রয়েটে বাড়ির মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তনের ঘোষণা মেয়র শেফিল্ডের ক্লিনটন টাউনশিপে পারিবারিক বিবাদে গুলিতে এক নারী নিহত যারা গুপ্ত ছিল, তারাই আজ ‘গুপ্ত-সুপ্ত’ বলছে : ডা: শফিকুর রহমান ‘দেখামাত্র বলবেন—গুপ্ত তোমরা’ : সিরাজগঞ্জে তারেক রহমান নির্বাচনকালীন নিরাপত্তায় মাঠে ৩৭ হাজারের বেশি বিজিবি “কোনো কাজ নয়, কোনো স্কুল নয়”: আইসিই-এর বিরুদ্ধে ডেট্রয়েট উত্তাল বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটে মার্কিন দূতাবাসের নিরাপত্তা সতর্কতা

যেকোন দুর্যোগে জনগণের পাশে আছে সরকার : সুনামগঞ্জে নানক

  • আপলোড সময় : ২৬-০৬-২০২৪ ১২:১৯:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৬-২০২৪ ১২:১৯:৪৪ পূর্বাহ্ন
যেকোন দুর্যোগে জনগণের পাশে আছে সরকার : সুনামগঞ্জে নানক
সিলেট, ২৬ জুন : বন্যা প্লাবিত এলাকাগুলোয় ত্রাণ বিতরণ করছে সরকার। স্থানীয় জনপ্রতিনিধিরা ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিচ্ছেন। শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার আমলে কেউ না খেয়ে থাকতে পারেনা। যেকোন দুর্যোগে জনগণের পাশে আছে সরকার। বিশেষ করে সিলেট ও সুনামগঞ্জের বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশ রয়েছে। মঙ্গলবার (২৫ জুন) সকালে সুনামগঞ্জ জেলার তাহিরপুরে ও সদরের হিলুয়াঘাটে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক কথাগুলো বলেন। 
তিনি বিএনপির উদ্দেশ্যে বলেন, ঢাকায় বসে সরকারের সমালোচনা করতে পারে। জনগণের পাশে দাঁড়াতে পারেনা। বিএনপির আমলে কী পরিমাণ দুর্নীতি হয়েছে সেখবর দেশের মানুষ জানে। দুর্নীতিবাজ রাষ্ট্র হিসেবে বাংলাদেশের নাম ১ নম্বরে ছিলো। জনগণের টাকা মেরে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে খালেদাপুত্র তারেক রহমান। টাকা আত্মসাৎ ও বিভিন্ন অপকর্ম মামলায় পলাতক আসামী হিসেবে দেশ ছেড়ে পালিয়েছে। দেশের সম্পদ লুটপাট করে বিএনপির বড় নেতারা বিদেশে বড় অট্টালিকায় আড়াম আয়েশের জীবন কাটাচ্ছেন। 
তিনি আরও বলেন, শেখ হাসিনা সরকার দেশের মানুষের স্বার্থে কাজ করে। এজন্য দেশের মানুষ তাঁর উপর আস্থা রেখে আবারও আওয়ামী লীগকে নির্বাচিত করেছেন। অবাধ সুষ্টু নির্বাচন বাস্তবায়ন একমাত্র শেখ হাসিনার পক্ষে সম্ভব হয়েছে। দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে উন্নয়ন হয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত আছে। দেশের মানুষ এখন খাদ্য বস্ত্রের অভাব করেনা। এ সরকার জনগণের মৌলিক চাহিদা পূরণ করতে পেরেছে। আগামী ৪১ সালের মধ্যে দেশকে সয়ংসম্পন্ন করে স্মার্ট বাংলাদেশ হিসেবে নির্মাণ করবে শেখ হাসিনা সরকার।  
তাহিরপুর তথা সুনামগঞ্জের বিভিন্ন উন্নয়নের জন্য কাজ করছে সরকার। সুরমাসহ জেলার ছোট বড় নদ—নদী ও খাল খনন করে বন্যার পানি স্বাভাবিক প্রবাহের ব্যবস্থা করতে কাজ করছে সরকার। 
উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খাঁন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অমল কান্তি কর এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, সম্মানিত সদস্য আজিজুস সমাদ ডন,সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য ড. ছাদিক,  সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এডভোকেট রণজিৎ সরকার, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হুদা মুকুট, সাধারণ সম্পাদক নোমান বখত পলিন,সুনামগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান খায়রুল হুদা চপল, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আফতাব উদ্দিন, ভাইস চেয়ারম্যান আলমগীর খোকন,উপজলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স