আমেরিকা , মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬ , ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পার্টি ও শব্দদূষণ নিয়ন্ত্রণে স্টার্লিং হাইটস ভাড়ার নিয়ম পুনর্বিবেচনা করছে ওয়ারেনে স্বামী হত্যার অভিযোগে নারী অভিযুক্ত, আদালতে অভিযোগ গঠন আয়ে অগ্রগতি কিছু শহরে, তবে রাজ্যজুড়ে পিছিয়ে মিশিগান ডেটা সেন্টার অনুমোদনে সাময়িক নিষেধাজ্ঞার কথা ভাবছে স্টার্লিং হাইটস প্লট দুর্নীতি : হাসিনা-টিউলিপ-আজমিনা-ববির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড একুশের গানেই শুরু হলো ভাষার মাস ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে ডেট্রয়েটে বাড়ির মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তনের ঘোষণা মেয়র শেফিল্ডের ক্লিনটন টাউনশিপে পারিবারিক বিবাদে গুলিতে এক নারী নিহত যারা গুপ্ত ছিল, তারাই আজ ‘গুপ্ত-সুপ্ত’ বলছে : ডা: শফিকুর রহমান ‘দেখামাত্র বলবেন—গুপ্ত তোমরা’ : সিরাজগঞ্জে তারেক রহমান নির্বাচনকালীন নিরাপত্তায় মাঠে ৩৭ হাজারের বেশি বিজিবি “কোনো কাজ নয়, কোনো স্কুল নয়”: আইসিই-এর বিরুদ্ধে ডেট্রয়েট উত্তাল বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটে মার্কিন দূতাবাসের নিরাপত্তা সতর্কতা আইসিই অভিযানের প্রভাবে ব্যাহত ডেট্রয়েটের শিক্ষা ব্যবস্থা : সুপারিনটেনডেন্ট মিশিগান রাজ্যে শিক্ষাদানকালীন সময় সেলফোন নিষিদ্ধের পথে জরুরি পরিস্থিতির পর মেট্রো বিমানবন্দরের গ্রাউন্ড স্টপ প্রত্যাহার জামায়াত আমিরের সঙ্গে ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক ১২ ফেব্রুয়ারি ভোট : কেন্দ্র ও ভোটকক্ষের তালিকা প্রকাশ শেরপুরে নির্বাচনী সহিংসতায় জামায়াত নেতা নিহত

জালালাবাদ লিভার ট্রাস্টের ফ্রি মেডিকেল ক্যাম্প 

  • আপলোড সময় : ২৮-০৬-২০২৪ ১২:১৯:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৬-২০২৪ ১২:১৯:৩৩ অপরাহ্ন
জালালাবাদ লিভার ট্রাস্টের ফ্রি মেডিকেল ক্যাম্প 
সিলেট, ২৮ জুন : সিলেট সদর উপজেলার অন্তর্ভুক্ত ৮নং কান্দিগাও ইউনিয়নের ১ নং ওয়ার্ডের চামাউরাকান্দি এলাকায় বন্যা পরবর্তী চিকিৎসা সেবা দেওয়ার উদ্দেশে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে  জালালাবাদ লিভার ট্রাস্ট।
শুক্রবার (২৮ জুন) চামাউরাকান্দি হোসাইন মিয়া সুপার মার্কটে সকাল ১০টায়  আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে ৮নং কান্দিঁগাও ইউনিয়ন থেকে আসা প্রায় পাঁচ শতাধিক রোগীরা ময়মনসিংহ মেডিকেল কলেজর একদল তরুণ ডাক্তারদের কাছ থেকে চিকিৎসা সেবার পাশাপাশি বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ পেয়েছেন।
ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন জালালাবাদ লিভার ট্রাস্টের চেয়ারম্যান ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল। 
এসময় তিনি বলেন, সিলেটে দ্বিতীয় দফায় ভয়াবহ বন্যা পরিস্থিতি বিরাজমান। বন্যা দুর্গত এলাকার মানুষ ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকির মধ্যে রয়েছেন। এ অবস্থায় বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে আমরা জরুরী ভিত্তিতে মেডিকেল ক্যাম্প গঠনের সিদ্ধান্ত গ্রহণ করি। এছাড়া পর্যায়ক্রমে সিলেটের বন্যা দুর্গত সকল এলাকায়  আমরা ফ্রি মেডিকেল সেবা চালু করব।
তিনি বলেন- বন্যার শুরু থেকেই প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা আপনাদের দোর গোড়ায় সকল প্রকার মানবিক সহায়তা পৌছে দিয়েছি। বন্যা পরবর্তীতেও আমরা আপনাদের পাশে থেকে যাতে কোন সমস্যা না হয় তার চেষ্টা করছি। তিনি আরও বলেন,আমি ২০২২ সালের বন্যায়ও আপনাদের পাশে ছিলাম, এ বন্যায়ও আপনাদের পাশে আছি। 
প্রধান অতিথি ছিলেন সিলেট সদর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ সুজাত আলী রফিক। এসময় তিনি বলেন - বন্যা পরবর্তী বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য জালালাবাদ লিভার ট্রাস্টের ফ্রি মেডিকেল ক্যাম্প এমন উদ্যোগ প্রশংসনীয়। এমন একটি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি গর্বিত ও আপ্লুত। সিলেট শহরের ছড়ারপারের  কৃতিসন্তান অধ্যাপক ডাঃ মামুন আল মাহতাব স্বপ্নীল এর সব মানবিক কার্যক্রমে আমি আপনাদের পাশে থাকব। 
তিনি বলেন, সিলেটের বন্যা পরিস্থিতি দেখা দেওয়ার পর থেকে সরকারের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত আছে।  বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে সরকার রয়েছে। প্রত্যেক ক্ষতিগ্রস্ত পরিবার ও আশ্রয় কেন্দ্রগুলোতে  প্রধানমন্ত্রীর খাদ্য  সহায়তা পৌঁছে দিয়েছে আমরা। 
প্রধান অতিথি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজনের জন্য জালালাবাদ লিভার ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক ডা.স্বপ্নীল কে এমন মহতী উদ্যোগের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
কান্দিগাও ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বিশিষ্ট মুরব্বি মোঃ হোসেন মিয়ার সভাপতিত্বে মেম্বার মোঃ ইউসুফ আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থা ( বাসস) এর সিলেট ব্যুরো প্রধান ও সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ, সদর উপজেলা পরিষদের  ( মহিলা) ভাইস চেয়ারম্যান হাছিনা বেগম,সিলেট জেলা পরিষদের সাবেক সদস্য মোহাম্মদ শাহানুর প্রমুখ।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ