আমেরিকা , শনিবার, ২১ মার্চ ২০২৬ , ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্টার্লিং হাইটসে কিশোর গুলিতে আহত, ১৮ বছরের যুবকের বিরুদ্ধে অভিযোগ গ্র্যান্ড রিভার করিডোরে উন্নয়নের মহাপরিকল্পনা, বদলে যাবে দুই শহরের চেহারা ওয়ারেনে শ্রেণিকক্ষে অশ্লীল আচরণ : চার্টার স্কুলের বিরুদ্ধে মায়ের মামলা মধ্যপ্রাচ্য সংকটে মিশিগানে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা

ক্যাব এসোসিয়েশন অব আটলান্টিক সিটির জরুরি সভা অনুষ্ঠিত 

  • আপলোড সময় : ২৯-০৬-২০২৪ ১১:৪৬:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৬-২০২৪ ১১:৪৬:০৭ পূর্বাহ্ন
ক্যাব এসোসিয়েশন অব আটলান্টিক সিটির জরুরি সভা অনুষ্ঠিত 
আটলান্টিক সিটি, ২৯ জুন :  ক্যাব এসোসিয়েশন অব আটলান্টিক সিটির  জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ জুন, বৃহস্পতিবার দুপুরে   আটলান্টিক সিটির ২৭০৯, ফেয়ারমাউনট এভিনিউতে অবস্থিত বাংলাদেশ কমিউনিটি সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়। নিউ জার্সি রাজ্য সরকার কর্তৃক প্রস্তাবিত ট্যাক্সি ক্যাবের বীমা সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য এই জরুরি সভা অনুষ্ঠিত হয়। 
সংগঠনের সভাপতি  মো: মনিরুজামান এর পরিচালনায় সভায় ইউনাইটেড ট্যাক্সি এলায়েন্স অব নর্থ জার্সীর সহসভাপতি ভেরোনিকা সেলোনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন । এছাড়া উক্ত সংগঠনের কোষাধ্যক্ষ পেট্রো,মিলেনিয়াম ইন্সুরেন্স এজেন্ট রাল্ফ, ক্রিস্টিনা, ক্যাব এসোসিয়েশন অব আটলান্টিক সিটির সাবেক সভাপতি  মোঃ আইয়ুব, বর্তমান সম্পাদক  বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক   বেলাল উদ্দিন, সহসভাপতি জহির শাহ, আহমেদ শাহরিয়ার,আলমগীর, জন খৈয়ম, মিস সেন, মি: রানা, শেখ আমিন, মো: আলী হোসেন ফরিদ, শাহনূর নান্না সহ আরো অনেকে তাদের মুল্যবান মতামত ব্যক্ত করেন। 
উক্ত সভায় বক্তারা নিউ জার্সি রাজ্য সরকার কর্তৃক প্রস্তাবিত ট্যাক্সি ক্যাবের বীমা সংক্রান্ত ব্যয় কমানোর জন্য জোর দাবী জানান। এছাড়া তাঁরা সংগঠনের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়াদির উপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন। 
সংগঠনের সদস্যরা ব্যাপকভাবে অংশগ্রহনের মাধ্যমে সভা সফল করায় সংগঠনের সভাপতি  মো: মনিরুজজামান সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স