আমেরিকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬ , ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস

ফোবানা আজ বেপানা

  • আপলোড সময় : ৩০-০৬-২০২৪ ০২:০০:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৬-২০২৪ ০২:০০:৫৭ পূর্বাহ্ন
ফোবানা আজ বেপানা
ওয়ারেন, ৩০ জুন : ফোবানা সময়ের পরিক্রমায় আজ বড় ই বেপানা । বর্তমানে ফোবানা সম্মেলনের কোন একক ও সঠিক নেতৃত্ব নেই । আগের জাঁকজমক চাকচিক্য এবং চারিত্রিক বৈশিষ্ট্যও নেই । ফোবানার নামে একাধিক বাণিজ্য মেলা হয়  উত্তর আমেরিকার বিভিন্ন রাজ্যে ।  
ঐতিহাসিক শ্রম দিবসকে সামনে রেখে এ মেলার আয়োজন করা হয়। সপ্তাহান্তে অলস সময় পার করার জন্য ফোবানা সম্মেলনে আসেন স্বাগতিক শহরের প্রবাসী শ্রম জীবি বাসিন্দারা। পূর্বের মতো দূর দূরান্ত থেকে তেমন লোকজন আসে না। এখন পর্যন্ত বাংলাদেশের রাজধানী ঢাকায় তিন টি গ্রুপের আয়োজকদের সংবাদ সম্মেলন হয়েছে। মোঃ আলমগীর এবং আবির আলমগীর এর নেতৃত্বে মেট্রো ওয়াশিংটন ভার্জিনিয়া, আতিকুর রহমান ও ডঃ রফিক এর নেতৃত্বে মিশিগান এবং শাহ্ নেওয়াজ ও স্বপন চৌধুরীর নেতৃত্বে মেরিল্যান্ডে ফোবানা সম্মেলন অনুষ্টিত হবার কথা ।
১৯৮৭ সনে প্রথিতযশা বাংলাদেশিদের সৃজনশীলতায় ঐতিহ্য আর আভিজাত্যের ছোঁয়া নিয়ে যে ফোবানার জন্ম হয়েছিল সে ফোবানা সম্মেলন আর  নেই । বিজ্ঞ প্রবাসীদের মতে, কালক্রমে ফোবানা হয়ে উঠেছে কারো কারো পকেট ভারী করার মৌসুমী মাধ্যম।
তাই ফোবানা সম্মেলনের নাম দিয়ে প্রতি আগষ্ট মাসের শেষের দিকে উত্তর আমেরিকার বিভিন্ন রাজ্যে ছোট ছোট দোকান পাটের পসরা নিয়ে বসার সুযোগ দিয়ে পয়সা কামানোর ধান্দা করে কেউ কেউ । আর কেউ কেউ ফোবানার নামে আদম আমদানি করে । 
আর ফোবানা সম্মেলন আয়োজনকারিরা পরস্পরের বিরুদ্ধে অর্থ আত্মসাত , চাঁদাবাজি, আদম বানিজ্যের অভিযোগ করেন অহরহ । সকল ফোবানা সম্মেলন আয়োজকরা ই নিজেদের আসল দাবি করেন । প্রত্যেকেই মুলত একি মনোগ্রাম ব্যবহার করে। কালের আবর্তে ফোবানা সম্মেলন   একটি ইতিহাস ঐতিহ্যের ধারক বাহক হয়ে উঠেছে । একক নামে এটি দেশ ও দেশের বাইরে পরিচিতি লাভ করেছে । 
প্রবাসে বাংলাদেশী  সাহিত্য সংস্কৃতি কৃষ্টি কালচার  জীবনাচার ইত্যাদি নতুন প্রজন্মের কাছে তুলে ধরার চেষ্টা ছিল প্রারম্ভে।  উত্তর আমেরিকায়  বহুদা বিভক্ত ফোবানা  আজ বড় ই বেপানা । তার একক কোন অস্তিত্ব নেই। তার শক্তিশালী কোন অভিভাবক নেই । যে যেভাবে পারে তাকে ব্যক্তি স্বার্থ চরিতার্থের অসৎ উদ্দেশ্যে ব্যবহার করছে ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ

আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ