আমেরিকা , সোমবার, ২৩ মার্চ ২০২৬ , ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি ঘাটতিতে পেট্রল পাম্প বন্ধের শঙ্কা ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে  ট্রান্সফার শিক্ষার্থীদের  জন্য দুই বছর ফ্রি টিউশন ডেট্রয়েটে ‘মার্শ দ্যু নেইন রুজ’ প্যারেড কুমিল্লায় চট্টগ্রাম মেইল ট্রেনের ধাক্কায় বাস দুমড়ে-মুচড়ে, ১২ জন নিহত একজন ভাড়াটে খুনি এখন দণ্ডপ্রাপ্ত ভাড়াটে মিথ্যাবাদী মিশিগানে সৌর প্রকল্পে বিভক্ত কমিউনিটি : উন্নয়ন ও কৃষির দ্বন্দ্ব মিশিগানে প্রবাসী বাংলাদেশিদের ঈদ জামাতে তিন প্রজন্মের আনন্দ স্টার্লিং হাইটসে কিশোর গুলিতে আহত, ১৮ বছরের যুবকের বিরুদ্ধে অভিযোগ গ্র্যান্ড রিভার করিডোরে উন্নয়নের মহাপরিকল্পনা, বদলে যাবে দুই শহরের চেহারা ওয়ারেনে শ্রেণিকক্ষে অশ্লীল আচরণ : চার্টার স্কুলের বিরুদ্ধে মায়ের মামলা মধ্যপ্রাচ্য সংকটে মিশিগানে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু

বেনজীর-মতিউর-এর কুশপুতুল দাহ করায় হুমকি : উদ্বেগ প্রকাশ

  • আপলোড সময় : ৩০-০৬-২০২৪ ০২:০৭:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৬-২০২৪ ০২:০৭:৪০ অপরাহ্ন
বেনজীর-মতিউর-এর কুশপুতুল দাহ করায় হুমকি : উদ্বেগ প্রকাশ
ঢাকা, ৩০ জুন : বেনজীর-মতিউর-এর কুশপুতুল দাহর পর থেকে হুমকিতে উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী, প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, চন্দন সেনগুপ্ত, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, যুগ্ম মহাসচিব মনির জামান, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা প্রমুখ। 
৩০ জুন প্রেরিত বিবৃতিতে উল্লেখ করা হয়- গত ২৮ জুন সকালে দুর্নীতিরোধে দুর্নীতিবাজদের তালিকা প্রণয়ন এবং কমপক্ষে যাবজ্জীবন শাস্তির দাবিতে দুর্নীতিবাজ বেনজীর-মতিউর-এর কুশপুত্তুলিকা দাহ ও  সমাবেশ করার সময় পুলিশি বাঁধার সম্মুক্ষিণ হন  নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ।  এসময় নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদীকে উঠিয়ে নিয়ে যাওয়ারও হুমকি দেন দায়িত্ব পালনকারী পুলিশ কর্মকর্তা বুলবুল। তিনি এসময় ব্যানার কেড়ে নিয়ে নেতাকর্মীদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করেন। সেই কর্মসূচির পর থেকে অংশগ্রহণকারী নেতৃবৃন্দকে দুর্নীতিবিরোধী কর্মসূচি না করার জন্য সরাসরি হুমকি দিচ্ছে বেশ কয়েকজন অজ্ঞাত ব্যক্তি। তাদের পরিচয় জানতে চাইলে তারা বলেন- ‘আমরা প্রশাসনের লোক।’ তাদের পরিচয়পত্র দেখতে চাইলে নতুনধারার নেতৃবৃন্দকে তুলে নেয়ারও হুমকি দিচ্ছে। এমতাবস্থায় ২০১২ সালের ৩০ ডিসেম্বর ‘নতুনধারার অঙ্গিকার-দুর্নীতি থাকবে না আর’ শ্লোগান নিয়ে আত্মপ্রকাশকারী রাজনৈতিক প্লাটফর্ম নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ চরম শঙ্কা ও আতঙ্কের মধ্যে দিনাতিপাত করছে। গণমাধ্যমের পাশাপাশি পুলিশ-প্রশাসনসহ সর্বস্তরের জনগণের কাছে দুর্নীতিবিরোধী রাজনৈতিক প্লাটফর্ম নতুনধারার নেতৃবৃন্দের নিরাপত্তা নিশ্চিত করার আহবান জানানো হয় বিবৃতিতে। নতুনধারার  চেয়ারম্যান মোমিন মেহেদী আরো বলেন, নির্মম হলেও সত্য যেই প্রশাসন নতুনধারার দুর্নীতিবিরোধী কর্মসূচিতে বাঁধা দিয়েছে, সেই প্রশাসনের কাছে নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি করতেও শঙ্কিত হয়ে আছি।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ