আমেরিকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত আই-৯৬ মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা, নিহত ১

মাধবপুর পৌরসভার বাজেট ঘোষণা

  • আপলোড সময় : ৩০-০৬-২০২৪ ০২:১৩:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৬-২০২৪ ০২:১৩:১৩ অপরাহ্ন
মাধবপুর পৌরসভার বাজেট ঘোষণা
মাধবপুর, (হবিগঞ্জ) ৩০ জুন : মাধবপুর পৌরসভার ২০২৪-২০২৫ অর্থ বছরে কোন করারোপ না করে ২৩ কোটি ২৬ লাখ ৭৩ হাজার ৯শ ৭৯ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। রোববার বেলা ১১ টায় পৌর মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পৌর মেয়র আলহাজ¦ হাবিবুর রহমান মানিক বাজেট ঘোষণা করেন। 
প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাতে আয় ৯ কোটি ৬৯ লাখ ৭৩ হাজার ৯শ ৭৯ টাকা, উন্নয়নখাতে ২২ কোটি ৬৭ লাখ ৬৩ হাজার ২শ ৯২ টাকা ব্যয় ধরা হয়েছে এবং উদ্বৃত্ত দেখানো হয়েছে ৫৯ লাখ ১০ হাজার ৬শ ৮৭ টাকা। পৌর মেয়র হাবিবুর রহমান বলেন, আমাদের সীমিত সম্পদ এবং অর্থের মধ্যে নতুন কোন করারোপ না করে রাজস্ব আয় বৃদ্ধির মাধ্যমে নাগরিক সেবা সুনিশ্চিত করার লক্ষ্যে পৌর পরিষদ কর্মকর্তা কর্মচারীর সমন্বয়ে নিবিড় প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। বাজেট ঘোষণা অনুষ্ঠানে  প্যানেল মেয়র মোবারক উল্লাহ, পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলাম, হিসাব রক্ষণ কর্মকর্তা হিরেন্দ্র পাল, পৌর কাউন্সিলর সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগান কালী বাড়িতে আজ তৃষার সুরের মূর্ছনা

মিশিগান কালী বাড়িতে আজ তৃষার সুরের মূর্ছনা