আমেরিকা , মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ , ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা ক্লিনটন টাউনশিপে গুলিতে নারী-পুরুষ নিহত, তদন্তে পুলিশ ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু গণমাধ্যম ঠিক থাকলে রাষ্ট্রের তিন অঙ্গ সোজা পথে চলবে : ডা. শফিকুর রহমান ক্লিনটন টাউনশিপে পুলিশের ধাওয়া এড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ ধর্মীয় নেতাদের সম্মানি প্রদান : প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন পাইলট প্রকল্প মিশিগানে সিনাগগে হামলা, সদস্যরা ভয়কে জয় করে একত্রিত মিশিগানে সিনাগগে গাড়ি নিয়ে ঢুকে গুলি, বন্দুকযুদ্ধের পর হামলাকারীর আত্মহত্যা হামলায় আহত সিনাগগ প্রহরী: অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা দমকা হাওয়ার তাণ্ডব : ওয়ারেনে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় জরুরি সতর্কতা সিনাগগ হামলার পর গভর্নরের বার্তা : ইহুদিবিদ্বেষ সহ্য করা হবে না সিনাগগে ট্রাক হামলার সময় শ্রেণিকক্ষে ছিল ১০৩ শিশু মিশিগানের সিনাগগে হামলার মূল উদঘাটনের প্রতিশ্রুতি দিলেন  ট্রাম্প মিশিগানে ট্রাক নিয়ে সিনাগগে ঢুকে গুলি, বন্দুকধারী নিহত মেট্রো ডেট্রয়েটে উচ্চ বাতাসের সতর্কতা যুক্তরাষ্ট্রের দূষিত স্থানের তালিকায় অ্যান আরবারের সাবেক কারখানা

সেরা ইন্টেরিয়র ডিজাইনারদের স্বীকৃতি দেবে আইডেব

  • আপলোড সময় : ০২-০৭-২০২৪ ১২:১৬:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৭-২০২৪ ১২:১৬:৪৪ অপরাহ্ন
সেরা ইন্টেরিয়র ডিজাইনারদের স্বীকৃতি দেবে আইডেব
ঢাকা, ২ জুলাই : Interior Designers Association of Bangladesh, সংক্ষেপে আইডেব (IDAB), দেশের ইন্টেরিয়র ডিজাইনারদের নিয়ে ও তাদের জন্য কাজ করা একটি সংগঠন, যাদের যাত্রা শুরু হয়েছিল ২০১৯ সালে। আইডেব তাদের বহুদিনের স্বপ্নকে বাস্তবায়িত করতে নভেম্বর, ২০২৪-এ আয়োজন করতে যাচ্ছে “IDAB Excellence in Interior Design Award 2024"। এ বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয় গত শনিবার বিশ্ব সাহিত্য কেন্দ্রে।
সম্মেলনটি শুভেচ্ছা বক্তব্য দিয়ে উদ্বোধন করেন সংগঠনের সদস্য সচিব  সৈয়দ কামরুল আহসান। অনুষ্ঠানে দেশের সমস্ত ইন্টেরিয়র ডিজাইনার, প্রতিষ্ঠান নির্বিশেষে অংশগ্রহণ করতে পারবেন বলে জানিয়েছেন সংগঠনের আহ্বায়ক শফিউল ইসলাম। 
তিনি সাংবাদিকদের, আমন্ত্রিত কর্পোরেট হাউস, সম্ভাব্য স্পন্সর এবং ইন্টেরিয়র ডিজাইনার ও প্রতিষ্ঠানের কর্মকর্তাদের এই অনুষ্ঠানের পরিকল্পনা ব্যাখ্যা করেন। তিনি বলেন, “১৯৮০ সালের পর থেকে এলোমেলোভাবে এই পেশা একটু একটু করে এগিয়েছে। বর্তমানে দেশে প্রায় ২৫ লাখ মানুষ এই পেশার সাথে জড়িত। প্রতিবছর প্রায় ৩০ হাজার কোটি টাকার কাজ হচ্ছে এই সেক্টরে। বাংলাদেশের অনেক ডিজাইনার আন্তর্জাতিক মানের কাজ করলেও, তারা কাজের কোনো স্বীকৃতি পাচ্ছে না। তাই এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা দেশের সেরা ইন্টেরিয়র ডিজাইনারদের সামনে আনতে চাই এবং তাদের স্বীকৃতি দিতে, দক্ষতা বৃদ্ধি করতে এবং সমাজে সম্মানজনক অবস্থান তৈরি করতে কাজ করছি।”

সংগঠনটি জানিয়েছে, এই অনুষ্ঠানটি প্রতি বছর চলমান থাকবে। বিস্তারিত জানার জন্য www.idabaward.com ওয়েবসাইটে ভিজিট করতে হবে। অংশগ্রহণের জন্য ৩১ শে আগস্ট পর্যন্ত সময় রয়েছে। ওয়েবসাইটে ফর্ম পূরণ করে জমা দিতে হবে। প্রজেক্টে কোনো রকম ওয়াটারমার্ক বা লোগো থাকা যাবে না। নকশার প্রভাব, সৃজনশীলতা থেকে দেশীয় ঐতিহ্য লালন, পরিবেশগত মূল্যবোধ এবং রং-এর গুণগত ব্যবহারকে বিচার মানদন্ড হিসেবে ধরা হবে। প্রতিযোগিতায় বিজয়ীদের মোট পুরস্কারের মূল্য ১৫ লাখ ৫০ হাজার টাকা। উল্লেখ্য যে, কোনো ফি ছাড়াই যে কোনো পেশাগত বাংলাদেশী ইন্টেরিয়র ডিজাইনার, আর্কিটেক্ট বা সরকারী লাইসেন্সধারী প্রতিষ্ঠান অংশগ্রহণ করতে পারবে।
সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন  শফিউল ইসলাম। তিনি জানান, বিজয়ী প্রজেক্টগুলো এশিয়া প্যাসিফিক স্পেস ডিজাইনার এসোসিয়েশনের প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারবে। এছাড়াও, অনুষ্ঠানটির সমস্ত তথ্য ফেসবুক পেজ www.facebook.com/idabaward থেকেও পাওয়া যাবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুকুরকে নির্যাতনের অভিযোগে সেন্ট ক্লেয়ার শোরসের বাসিন্দা অভিযুক্ত

কুকুরকে নির্যাতনের অভিযোগে সেন্ট ক্লেয়ার শোরসের বাসিন্দা অভিযুক্ত