আমেরিকা , বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচন ও গণভোটের নিরাপত্তা জানলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত ৩৫০ মিলিয়ন ডলারের আই-৯৪ সংস্কার প্রকল্প শুরু হচ্ছে মিশিগানে ডেট্রয়েটে আইসিই সীমাবদ্ধতার পথ খুঁজছেন কাউন্সিল সদস্যরা ডেটা সেন্টার স্থাপনে স্থগিতাদেশ জারি করল স্টার্লিং হাইটস হাজেল পার্কে আইসিই অভিযানে ভেনেজুয়েলীয় নাগরিক গ্রেপ্তার পার্টি ও শব্দদূষণ নিয়ন্ত্রণে স্টার্লিং হাইটস ভাড়ার নিয়ম পুনর্বিবেচনা করছে ওয়ারেনে স্বামী হত্যার অভিযোগে নারী অভিযুক্ত, আদালতে অভিযোগ গঠন আয়ে অগ্রগতি কিছু শহরে, তবে রাজ্যজুড়ে পিছিয়ে মিশিগান ডেটা সেন্টার অনুমোদনে সাময়িক নিষেধাজ্ঞার কথা ভাবছে স্টার্লিং হাইটস প্লট দুর্নীতি : হাসিনা-টিউলিপ-আজমিনা-ববির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড একুশের গানেই শুরু হলো ভাষার মাস ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে ডেট্রয়েটে বাড়ির মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তনের ঘোষণা মেয়র শেফিল্ডের ক্লিনটন টাউনশিপে পারিবারিক বিবাদে গুলিতে এক নারী নিহত যারা গুপ্ত ছিল, তারাই আজ ‘গুপ্ত-সুপ্ত’ বলছে : ডা: শফিকুর রহমান ‘দেখামাত্র বলবেন—গুপ্ত তোমরা’ : সিরাজগঞ্জে তারেক রহমান নির্বাচনকালীন নিরাপত্তায় মাঠে ৩৭ হাজারের বেশি বিজিবি “কোনো কাজ নয়, কোনো স্কুল নয়”: আইসিই-এর বিরুদ্ধে ডেট্রয়েট উত্তাল বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটে মার্কিন দূতাবাসের নিরাপত্তা সতর্কতা

আটলান্টিক সিটিতে প্রাণের আমেজে স্বাধীনতা দিবস উদযাপন 

  • আপলোড সময় : ০৫-০৭-২০২৪ ০১:৫২:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৭-২০২৪ ০১:৫২:৫৩ পূর্বাহ্ন
আটলান্টিক সিটিতে প্রাণের আমেজে স্বাধীনতা দিবস উদযাপন 
আটলান্টিক সিটি, ৫ জুলাই : ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও  আনন্দ আয়োজনে আটলান্টিক সিটিতে গতকল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। সারাদিনব্যাপী বিভিন্ন আনন্দ-আয়োজনের মধ্যে ছিল ব্যক্তিগত, পারিবারিক ও সাংগঠনিক উদ্যোগে আতশ বাজি পোড়ানো, আলোকসজ্জা, বারবিকিউ পার্টি, সঙ্গীতানুষ্ঠান ইত্যাদি।
আটলান্টিক সিটির প্রাণভোমরা ক্যাসিনোগুলো খদ্দেরদের মনোরঞ্জনের জন্য  নানারকম মনোমুগ্ধকর অনুষ্ঠানের আয়োজন করে। আটলান্টিক সিটিতে কেউ বেড়াতে এলে বোর্ডওয়াকে বেড়াতে যাবে না, তা হতেই পারে না। তাই আটলান্টিক সিটির ঐতিহাসিক বোর্ডওয়াকে ছিল দিনমান কাদা থিকথিক ভিড়। বোর্ডওয়াক কেন্দ্রিক বিনোদনকেন্দ্রগুলো ছিল বিনোদন পিয়াসী মানুষদের ভিড়ে ঠাসা। আটলান্টিক মহাসাগরের বীচগুলোও ছিল সাগর মন্থনে আসা সাগরপ্রেমীদের পদচারনায় মুখর। তাদের কেউ কেউ সার্ফিং করে, কেউবা সাঁতার কেটে,কেউবা জলকেলি করে, আবার কেউবা মহাসাগরের রূপসুধা উপভোগ করে দিন গুজরান করে। 

সন্ধ্যা নামতেই বোর্ডওয়াক জনারণ্যে পরিনত হয়, উপলক্ষ স্বাধীনতা দিবস উপলক্ষে আতশবাজি পোড়ানোর উৎসব। আটলান্টিক সিটির অন্যতম বৃহৎ ক্যাসিনো ট্রপিকানা স্বাধীনতা দিবস উপলক্ষে দীর্ঘকাল ধরে আতশবাজি পোড়ানোর অনুষ্ঠানের আয়োজন করে আসছে। স্থানীয় সময় রাত দশটায় সেই আতশবাজি পোড়ানো উৎসব শুরু হয়ে প্রায় দশ/পনেরো মিনিট পর্যন্ত চলে। নান্দনিক এই আতশবাজি পোড়ানোর উৎসবে অনেকেই সপরিবারে যোগ দেয়।
যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপনে প্রবাসী বাংলাদেশীদের উদ্যোগেও বিভিন্ন আনন্দ আয়োজনে কমতি ছিল না। স্বাধীনতা দিবসের উৎসব উদযাপনের ব্যস্ততায় কখন যে দিন পার হয়ে রাত নেমে আসে তা কারো খেয়ালই ছিল না। রাত নিশুতি হতেই একে একে নিভে আসে স্বাধীনতা দিবসের উৎসবের  আনন্দ আলো।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
নরসিংদীতে আধিপত্য দ্বন্দ্বে কিশোরের মৃত্যু, আহত অন্তত ১০

নরসিংদীতে আধিপত্য দ্বন্দ্বে কিশোরের মৃত্যু, আহত অন্তত ১০