আমেরিকা , মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ , ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন বই নিয়ে মিশিগানে আসছেন জিল বাইডেন সিকল সেল চিকিৎসার মানোন্নয়নে মিশিগানের নতুন পরিকল্পনা প্রকাশ মিশিগানে জ্বালানি তেলের দাম ৪ ডলারের ওপর পৌঁছালো রচেস্টার হিলসে ওয়ালমার্টে অশালীন অঙ্গ প্রদর্শন, অভিযুক্ত ৩২ বছরের ব্যক্তি এক-এগারোর আলোচিত সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার জ্বালানি ঘাটতিতে পেট্রল পাম্প বন্ধের শঙ্কা ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে  ট্রান্সফার শিক্ষার্থীদের  জন্য দুই বছর ফ্রি টিউশন ডেট্রয়েটে ‘মার্শ দ্যু নেইন রুজ’ প্যারেড কুমিল্লায় চট্টগ্রাম মেইল ট্রেনের ধাক্কায় বাস দুমড়ে-মুচড়ে, ১২ জন নিহত একজন ভাড়াটে খুনি এখন দণ্ডপ্রাপ্ত ভাড়াটে মিথ্যাবাদী মিশিগানে সৌর প্রকল্পে বিভক্ত কমিউনিটি : উন্নয়ন ও কৃষির দ্বন্দ্ব মিশিগানে প্রবাসী বাংলাদেশিদের ঈদ জামাতে তিন প্রজন্মের আনন্দ স্টার্লিং হাইটসে কিশোর গুলিতে আহত, ১৮ বছরের যুবকের বিরুদ্ধে অভিযোগ গ্র্যান্ড রিভার করিডোরে উন্নয়নের মহাপরিকল্পনা, বদলে যাবে দুই শহরের চেহারা ওয়ারেনে শ্রেণিকক্ষে অশ্লীল আচরণ : চার্টার স্কুলের বিরুদ্ধে মায়ের মামলা মধ্যপ্রাচ্য সংকটে মিশিগানে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার

কোপা আমেরিকার সেমিফাইনালে আর্জেন্টিনা

  • আপলোড সময় : ০৫-০৭-২০২৪ ০২:২৭:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৭-২০২৪ ০২:৪৮:১৭ পূর্বাহ্ন
কোপা আমেরিকার সেমিফাইনালে আর্জেন্টিনা
ছবি : স্ক্রিনশট, ফক্স নিউজটেক্সাস, ৫ জুলাই : গতকাল বৃহষ্পতিবার  রাতে কোপা আমেরিকার রুদ্ধশ্বাস ম্যাচে টাইব্রেকারে মেসির পেনাল্টি মিসের পরও ইকুয়েডরকে হারিয়ে কোপার সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। ৯০ মিনিট শেষে ম্যাচ ১-১ সমতায় শেষ হলে খেলা গড়ায় টাইব্রেকারে।
পেনাল্টি শুট আউটের প্রথম শটটিই মিস করে বসলেন লিওনেল মেসি। তারপরও আর্জেন্টাইন অধিনায়ককে এতটুকু দুশ্চিন্তায় ফেলেননি এমি মার্টিনেজ। গত কয়েক বছর ধরেই যিনি বিশ্বস্ততার সঙ্গে সামলে চলেছেন আর্জেন্টিনার গোলপোস্ট।
টেক্সাসের এনআরজি স্টেডিয়ামে পারফরম্যান্সের ধারাবাহিকতা শুক্রবারও ধরে রাখল মার্টিনেজের গ্লাভস। কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ৯০ মিনিট পর্যন্ত যখন ১-০ গোলে এগিয়ে আর্জেন্টিনা, প্রস্তুতি নিচ্ছিল উৎসবের তখন যোগ হওয়া সময়ে গোল করলেন ইকুয়েডরের কেভিন রদ্রিগেজ। নতুন নিয়মে এরপর খেলা গড়ায় টাইব্রেকারে।
শেষ পর্যন্ত টাইব্রেকারে ৪-২ গোলে ইকুয়েডরকে হারিয়ে কোপা আমেরিকার সেমিফাইনালে উঠেছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী ৯ জুলাই সেমিফাইনালে আর্জেন্টিনা মুখোমুখি হবে ভেনেজুয়েলা ও কানাডা ম্যাচে জয়ী দলের সঙ্গে। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে হবে ম্যাচটি।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ