আমেরিকা , বুধবার, ১৮ মার্চ ২০২৬ , ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা ক্লিনটন টাউনশিপে গুলিতে নারী-পুরুষ নিহত, তদন্তে পুলিশ ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু গণমাধ্যম ঠিক থাকলে রাষ্ট্রের তিন অঙ্গ সোজা পথে চলবে : ডা. শফিকুর রহমান ক্লিনটন টাউনশিপে পুলিশের ধাওয়া এড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ ধর্মীয় নেতাদের সম্মানি প্রদান : প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন পাইলট প্রকল্প মিশিগানে সিনাগগে হামলা, সদস্যরা ভয়কে জয় করে একত্রিত মিশিগানে সিনাগগে গাড়ি নিয়ে ঢুকে গুলি, বন্দুকযুদ্ধের পর হামলাকারীর আত্মহত্যা হামলায় আহত সিনাগগ প্রহরী: অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা দমকা হাওয়ার তাণ্ডব : ওয়ারেনে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় জরুরি সতর্কতা সিনাগগ হামলার পর গভর্নরের বার্তা : ইহুদিবিদ্বেষ সহ্য করা হবে না সিনাগগে ট্রাক হামলার সময় শ্রেণিকক্ষে ছিল ১০৩ শিশু

এমপি সুমনকে হত্যা হুমকির প্রতিবাদে চা শ্রমিকদের সড়ক অবরোধ

  • আপলোড সময় : ০৬-০৭-২০২৪ ১১:৫৫:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৭-২০২৪ ১১:৫৫:৩৭ পূর্বাহ্ন
এমপি সুমনকে হত্যা হুমকির প্রতিবাদে চা শ্রমিকদের সড়ক অবরোধ
মাধবপুর, (হবিগঞ্জ)  ৬ জুলাই :  হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিষ্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে হত্যা ষড়যন্ত্রের প্রতিবাদে চা বাগানের শ্রমিকরা সড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন। শনিবার দুপুরে পুরাতন ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার সুরমা চা বাগানের হাজার খানেক নারী-পুরুষ শ্রমিক মহাসড়ক অবরোধ করে এমপি সুমনের হত্যা ষড়যন্ত্রকারীদের দ্রুত গ্রেফতার এবং তার নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। অন্যথায় শ্রমিকরা তার জন্য রাজপথে জীবন দিতে প্রস্তুত আছেন বলে ঘোষণা দেন। 
বক্তারা বলেন, এমপি সুমন অনেক বছর বাগানের সাধারণ শ্রমিকদের কল্যাণে কাজ করে যাচ্ছেন। কিন্তু আমরা এখন শুনতে পাচ্ছি এমপিসুমনকে এখন হত্যার পরিকল্পনা করা হচ্ছে। এমপি সুমন মানুষের উপকার করছে। কেন তাকে মারার ষড়যন্ত্র করা হচ্ছে আমরা বুঝতে পারছিনা। তাই প্রধানমন্ত্রীর প্রতি দাবি করছি এমপি সুমনের নিরাপত্তা যেন নিশ্চিত করা হয়। যারা তাকে হত্যার ষড়যন্ত্র করছে তাদের অচিরেই গ্রেফতার করতে হবে। অন্যথায় চা বাগানের শ্রমিকরা তার জন্য জীবন দিয়ে বৃহৎ আন্দোলন গড়ে তুলবে। মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় আওয়ামীলীগ সভাপতি বাবুল হোসেন খান, শ্রমিক নেতা বিশ্বনাথ পান তাতি, প্রদীপ কৈরি, যুবলীগ নেতা মাসুক মিয়া, জালাল মিয়া, রহুল আমিন, নারী শ্রমিক বাসন্তী ভৌমিক প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আরটিভি কোরআন প্রতিযোগিতায় সেরা মুয়াজ ইবনে কামাল

আরটিভি কোরআন প্রতিযোগিতায় সেরা মুয়াজ ইবনে কামাল