আমেরিকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে প্রস্রাবকে সারে রূপান্তরের উদ্যোগ ডিয়ারবর্নে ICE-এর  অভিযানে গ্রেপ্তার ৩ আমেরিকায় দীপাবলি অনুষ্ঠানে ঢুকে বিদ্বেষমূলক প্ল্যাকার্ড, নিন্দা হ্যামট্রাম্যাকের ইতিহাসে প্রথম বাঙালি মেয়র মুহিত মাহমুদ ট্রাম্পকে অভিশংসনে রিপাবলিকানদের সমর্থন চান ফিনলি মিশিগানজুড়ে মন্দিরে মন্দিরে আজ শ্যামাপূজা  মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’

শরীফ জামিলকে হয়রানি ও প্রাণনাশের হুমকি উদ্বেগজনক

  • আপলোড সময় : ০৭-০৭-২০২৪ ০১:৫৬:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৭-২০২৪ ০১:৫৬:২৬ পূর্বাহ্ন
শরীফ জামিলকে হয়রানি ও প্রাণনাশের হুমকি উদ্বেগজনক
হবিগঞ্জ; ৭ জুলাই : দেশের অন্যতম পরিবেশ সংগঠক হবিগঞ্জের সন্তান, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর সদস্য সচিব, ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়কারী শরীফ জামিলকে হয়রানি, মানহানী ও প্রাণনাশের হুমকি তৈরী হওয়া অত্যন্ত উদ্বেগজনক। আমরা এর নিন্দা জানাই।
সংবাদপত্রে বিবৃতি দেন বৃন্দাবন সরকারি কলেজের অব: অধ্যক্ষ বাপা হবিগঞ্জের সভাপতি অধ্যাপক মো: ইকরামুল ওয়াদুদ, হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাপা হবিগঞ্জের সহ-সভাপতি প্রবীণ আইনজীবী এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, বিশিষ্ট সাহিত্যিক ও বাপা হবিগঞ্জের সহসভাপতি অধ্যাপক জাহান আরা  খাতুন, বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও পরিবেশ সংগঠক মোহাম্মদ আলী মমিন, নাট্যকার সিদ্দিকী হারুন, এডভোকেট বিজন বিহারী দাস , খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল, পরিবেশকর্মী আব্দুল হান্নান, তানভীর আহমেদ, মোহাম্মদ শাহীন চৌধুরী ও সারওয়ার হোসেন।
বিবৃতিদাতারা বলেন, গত দুই দশক ধরে দেশের পরিবেশ ও প্রতিবেশ নিয়ে শরীফ জামিল লড়ে যাচ্ছেন। তাঁকে বিভিন্ন সময় নানাভাবে থামানোর চেষ্টা করা হয়েছে। একটি অন্যায়ের বিরুদ্ধে আপত্তি জানানোয় তার জন্য এই ষড়ষন্ত্র ও হুমকি তৈরী হয়েছে বলে জানা যায়। ইতিমধ্যে তিনি গত ৩রা জুন ২০২৪ তারিখে এ সংক্রান্ত  বিষয়ে বাড্ডা থানায় একটি সাধারণ ডায়েরি (২৩২ নং) করেছেন। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
নিউ জার্সিতে শ্যামা পূজা ও  দীপাবলী উৎসব উদযাপিত  

নিউ জার্সিতে শ্যামা পূজা ও  দীপাবলী উৎসব উদযাপিত