আমেরিকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম

লাখাইয়ে কৃষি অফিসের মাঠ দিবস পালিত 

  • আপলোড সময় : ১৫-০৪-২০২৩ ০১:৪৭:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৪-২০২৩ ০১:৪৭:৪০ অপরাহ্ন
লাখাইয়ে কৃষি অফিসের মাঠ দিবস পালিত 
লাখাই, ১৫ এপ্রিল : লাখাইয়ে ২০২২-২৩ অর্থবছরে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প (আপ্রসিকৃউপ্র )-এর আওতায় বাস্তবায়িত ধান, ভূটা  প্রদর্শনীর মাঠ দিবস পালিত হয়েছে। শনিবার (১৫ এপ্রিল) দুপুরে  উপজেলার ১নং লাখাই ইউনিয়নের স্বজনগ্রামের কৃষি প্রদর্শনী সংলগ্ন মাঠে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের  আয়োজনে এ দিবস পালিত হয়। 
 লাখাই  উপজেলা কৃষি কর্মকর্তা  কৃষিবিদ মাইন উদ্দিন আহমেদের সভাপতিত্বে  ও ইউনিয়ন  উপ-সহকারি কৃষি কর্মকর্তা  অমিত ভট্টাচার্যের পরিচালনায় অনুষ্ঠিত সভায়  বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাকিল খন্দকার, আপ্রসিকৃউপ্র  এর স্বজনগ্রাম গ্রুপের সভাপতি আশীষ দাশগুপ্ত, বিএডিসির ডিলার সন্তোষ রায়। এছাড়াও উপস্থিত ছিলেন আপ্রসিকৃউপ্র এর স্বজনগ্রাম গ্রুপের সাধারণ সম্পাদক সানি চন্দ্র বিশ্বাস, কৃষক জালাল মিয়া, সামছু মিয়া, আলাল মিয়া, মতিন মিয়া, জামসেদ মিয়া প্রমূখ ।
এসময় কৃষকদের বিভিন্ন পরামর্শ দেন উপজেলা কৃষি কর্মকর্তা। এছাড়াও ফসলের রোগ বালাই ও সঠিক পরিচর্যার বিষয়ে পরামর্শের জন্য সংশ্লিষ্ট ব্লকের কর্মকর্তার সাথে যোগাযোগ করতে আহ্বান জানান। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
মিশিগানে মুনা এপিজে অ্যাকশনের উদ্যোগে ভোটার সচেতনতা কর্মসূচি

মিশিগানে মুনা এপিজে অ্যাকশনের উদ্যোগে ভোটার সচেতনতা কর্মসূচি