আমেরিকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ , ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট মার্কিন বিনিয়োগে ব্যবসাবান্ধব পরিবেশের আশ্বাস প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী

সাউথ জার্সিতে ক্যাবি পরিবারের বনভোজন

  • আপলোড সময় : ১১-০৭-২০২৪ ০৪:১৭:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৭-২০২৪ ০৪:১৭:৫২ পূর্বাহ্ন
সাউথ জার্সিতে ক্যাবি পরিবারের বনভোজন
সাউথ জার্সি, ১১ জুলাই :গতকাল বুধবার নিউজার্সি অঙ্গরাজ্যের কেপ মে চিডিয়াখানায় সাউথ জার্সিতে বসবাসরত ক্যাবি পরিবার-পরিজনদের জন্য এক বনভোজনের আয়োজন করা হয়েছিল। ক্যাব এসোসিয়েশন অব আটলান্টিক সিটির উদ্যোগে আয়োজিত বনভোজনে দীর্ঘদিন পর প্রবাসী বাংলাদেশিরা একে অপরকে কাছে পেয়ে আবেগতাড়িত হয়ে পড়েন।মেতে ওঠেন সুখ-দুঃখের আলাপনে। বনভোজনে সকাল থেকেই ছিল বারবিকিউর আয়োজন।
বনভোজনে অংশগ্রহনকারীদের মাঝে মধ্যাহ্ন ভোজে বিভিন্ন ধরনের উপাদেয় খাবার দাবার পরিবেশন করা হয়। বনভোজনে শিশু-কিশোর, নারী ও পুরুষদের বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক খেলাধুলার আয়োজন করা হয়। বিপুলসংখ্যক প্রতিযোগী এতে অংশ নেয়।
 
বনভোজনে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বনভোজন আয়োজক কমিটির কর্মকর্তারা এসব পুরস্কার বিতরণ করেন। র্যাফল ড্রতে ছিল আকর্ষনীয় পুরস্কার । বনভোজনে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি মো: জহিরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক মো: জাকিরুল ইসলাম খোকা,ট্রাস্টি বোর্ড এর চেয়ারম্যান আব্দুর রফিক, বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির প্রধান উপদেষ্টা সৈয়দ মোঃ কাউসারসহ কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহন করেন।
বনভোজন আয়োজক কমিটির আহ্বায়ক মো. আইয়ুব ও সদস্য সচিব শেখ আসলাম আতিক এবং ক্যাব এসোসিয়েশন অব আটলান্টিক সিটির সভাপতি মো. মনিরুজ্জামান ও সাধারন সম্পাদক বেলাল হোসেন বনভোজনে অংশগ্রহণ করে তা সফল করায় প্রবাসী বাংলাদেশিদের ধন্যবাদ জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স