আমেরিকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শান্তি, মানবতা ও ন্যায়বিচারের বিশ্ব চান প্রধানমন্ত্রী জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ওয়ারেনে চুনারুঘাট প্রবাসীদের ফ্যামিলি পিকনিক

  • আপলোড সময় : ১১-০৭-২০২৪ ০১:০৯:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৭-২০২৪ ০১:০৯:০১ অপরাহ্ন
ওয়ারেনে চুনারুঘাট প্রবাসীদের ফ্যামিলি পিকনিক
ওয়ারেন, ১১ জুলাই :  ওয়ারেন সিটির ভেটেরান মেমোরিয়াল পার্কে অনুষ্ঠিত হয়েছে ফ্যামিলি পিকনিক। মনোমুগ্ধকর পরিবেশে পিকনিকে চুনারুঘাট এলাকার বেশ কিছু পরিবার মিলিত হয়েছিলেন।  এতে বিভিন্ন রকমের খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানের উল্লেখযোগ্য ইভেন্ট ছিল মেয়েদের সুই সুতা খেলা, ছেলে-মেয়েদের মার্বেল দৌড়, বাস্কেটে টেনিস বল নিক্ষেপ। মহিলাদের জন্য ছিল আকর্ষণীয় পিলো পাসিং। 
পিকনিকে মুক্তিযোদ্ধা  মোহাম্মদ নূর তালুকদার কে বিশেষ পুরস্কারে সম্মানিত করা হয়। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুনারুঘাট অ্যাসোসিয়েশন অব মিশিগানের বর্তমান সভাপতি মোঃ আবু তাহের সিদ্দিকী (ইকবাল)। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন আবেদ লস্কর, নুর তালুকদার, মোঃ হাবিবুর রহমান, মোঃ আকল মিয়া,  মোঃ নজরুল ইসলাম এবং মোঃ আবু তাহের সিদ্দিকী (ইকবাল)।
 মোঃ আবেদ লস্কর তার বক্তব্যে  বলেন, চুনারুঘাটবাসী সব সময়ই সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে আসছে।  তিনি অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য সবাইকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপপরিচালক জনাব হেলাল আহাম্মদ। আগামী ১১ আগস্ট মিলার পার্কে চুনারঘাট সমিতির পিকনিকে সবাইকে আমন্ত্রণ জানানোর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হ্যামট্রাম্যাক থেকে ওয়েইন স্টেট ও ক্যাস টেকে ফ্রি বাস

হ্যামট্রাম্যাক থেকে ওয়েইন স্টেট ও ক্যাস টেকে ফ্রি বাস