আমেরিকা , বুধবার, ১৮ মার্চ ২০২৬ , ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা ক্লিনটন টাউনশিপে গুলিতে নারী-পুরুষ নিহত, তদন্তে পুলিশ ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু গণমাধ্যম ঠিক থাকলে রাষ্ট্রের তিন অঙ্গ সোজা পথে চলবে : ডা. শফিকুর রহমান ক্লিনটন টাউনশিপে পুলিশের ধাওয়া এড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ ধর্মীয় নেতাদের সম্মানি প্রদান : প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন পাইলট প্রকল্প মিশিগানে সিনাগগে হামলা, সদস্যরা ভয়কে জয় করে একত্রিত মিশিগানে সিনাগগে গাড়ি নিয়ে ঢুকে গুলি, বন্দুকযুদ্ধের পর হামলাকারীর আত্মহত্যা হামলায় আহত সিনাগগ প্রহরী: অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা দমকা হাওয়ার তাণ্ডব : ওয়ারেনে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় জরুরি সতর্কতা সিনাগগ হামলার পর গভর্নরের বার্তা : ইহুদিবিদ্বেষ সহ্য করা হবে না সিনাগগে ট্রাক হামলার সময় শ্রেণিকক্ষে ছিল ১০৩ শিশু মিশিগানের সিনাগগে হামলার মূল উদঘাটনের প্রতিশ্রুতি দিলেন  ট্রাম্প
আমেরিকায় এমন সহিংসতার স্থান নেই : বাইডেন

নির্বাচনী জনসভায় ট্রাম্পকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

  • আপলোড সময় : ১৪-০৭-২০২৪ ০১:৫২:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৭-২০২৪ ০১:৫২:১০ পূর্বাহ্ন
নির্বাচনী জনসভায় ট্রাম্পকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা
বাটলার, (পেনসিলভেনিয়া) ১৪ জুলাই :  পেনসিলভেনিয়ার বাটলারের এক সমাবেশে  প্রাক্তন প্রেসিডেন্ট তথা প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প গুলিবিদ্ধ হয়েছেন। কার্যত হামলা থেকে অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি।
শনিবার পেনসিলভেনিয়ার বাটলারে এক নির্বাচনী সভায় বক্তৃতা দিচ্ছিলেন ট্রাম্প। তখনই বন্দুকবাজরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে । ট্রাম্পের ডান দিকের কানের পাশ থেকে রক্ত বের হতে দেখা যায়। তাঁর মুখেও রক্ত দেখা যায়। তিনি হাত দিয়ে কান চেপে ধরে বসার চেষ্টা করেন।  সভায় উপস্থিত ছিলেন বহু মানুষ। আতঙ্কে সভায় হুড়োহুড়ি শুরু করেন উপস্থিত জনতা। ট্রাম্পকে দ্রুত উদ্ধার করেন নিরাপত্তাকর্মীরা।তবে বর্তমানে তিনি বিপদমুক্ত বলেই সূত্রের খবর।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) জানিয়েছেন, সমাবেশে হামলাকারী ২০ বছর বয়সী এক যুবক। তারা নাম প্রকাশ না করার শর্তে বিস্তারিত আলোচনা করার জন্য কথা বলেছেন যা এখনও জনসমক্ষে প্রকাশ করা হয়নি। 
খবর মার্কিন সংবাদ মাধ্যম সূত্রের।
সিক্রেট সার্ভিস জানিয়েছে, তারা সন্দেহভাজন বন্দুকধারীকে হত্যা করেছে – যিনি পেনসিলভানিয়ার বাটলারে একটি ফার্ম শো সমাবেশস্থলের বাইরে উঁচু অবস্থান থেকে আক্রমণ করেছিলেন – এবং ট্রাম্প নিরাপদে আছেন।  শনিবার রাতে এক সংবাদ সম্মেলনে এফবিআই জানায়, তারা হামলাকারীর পরিচয় প্রকাশ করতে প্রস্তুত নয় এবং হত্যাচেষ্টার উদ্দেশ্যও এখনো শনাক্ত করতে পারেনি। ১৯৮১ সালে রোনাল্ড রিগ্যান গুলিবিদ্ধ হওয়ার পর এটিই ছিল প্রেসিডেন্ট বা প্রেসিডেন্ট পদপ্রার্থীকে হত্যার সবচেয়ে গুরুতর চেষ্টা। 
হোয়াইট হাউসের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, এই ঘটনার মূল অভিযুক্ত নিহত হয়েছে। সভায় উপস্থিত এক দর্শকেরও মৃত্যু হয়েছে। আরও দু’জন আহত হয়েছে। পরে এই প্রসঙ্গে সোশ্যাল হ্যান্ডেলে ট্রাম্প লিখেছেন, ‘আমাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল। গুলি আমার কান ঘেঁষে বেরিয়ে গিয়েছে। ডান কানের উপরের দিকের চামড়া গুলিতে চিরে গিয়েছে। আমি সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছিলাম, কিছু একটা গোলমাল হয়েছে। কারণ আমি একটা অদ্ভুত শব্দ শুনতে পেয়েছিলাম। তার পর কানে ধারালো কিছু অনুভব করেছিলাম। অনেকটা রক্ত বেরিয়ে যাওয়ার পর বুঝলাম, আসলে কী ঘটেছে। আমাদের দেশে যে এমনটা ঘটতে পারে, ভাবতেই পারি না। বন্দুকবাজ সম্পর্কে কিছু জানা যায়নি। তিনি নিহত।’
দলমত নির্বিশেষে ট্রাম্পের সভায় এই হামলার ঘটনার নিন্দা করেছেন আমেরিকার রাজনৈতিক নেতারা। প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘আমেরিকায় এ ধরনের সহিংসতার কোনো স্থান নেই। । আমাদের একজোট হয়ে এই হিংসার বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত এবং এর নিন্দা করা উচিত।’

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রাণীর হামলার মতো ক্ষত, নোভিতে নবজাতকের মৃত্যুর তদন্তে পুলিশ

প্রাণীর হামলার মতো ক্ষত, নোভিতে নবজাতকের মৃত্যুর তদন্তে পুলিশ