আমেরিকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬ , ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক

মিশিগানে গান কবিতা নৃত্যে রবীন্দ্র নজরুল জয়ন্তী উদযাপন

  • আপলোড সময় : ১৪-০৭-২০২৪ ০৩:৪১:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৭-২০২৪ ০৩:৫৯:২০ পূর্বাহ্ন
মিশিগানে গান কবিতা নৃত্যে রবীন্দ্র নজরুল জয়ন্তী উদযাপন
স্টার্লিং হাইটস, ১৪ জুলাই : গান, কবিতা নৃত্যে মিশিগানে রবীন্দ্র ও নজরুল জয়ন্তী পালিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে স্টার্লিং হাইটস সিটির বাসিন্দা বিশিষ্ট নৃত্য শিল্পী ও কোরিওগ্রাফার অন্তরা অন্তি ও তার স্বামী পঙ্কজ রায় চৌধুরী উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের শুরুতে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করে শুভ সূচনা করেন বিশিষ্ট চিকিৎসক ও দার্শনিক ড. দেবশীষ  মৃধা, তার সহধর্মিনী  চিনু মৃধা এবং রতীশ রায় চৌধুরী। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন অনামিকা রায় ।

প্রায় তিন ঘন্টার অনুষ্ঠানের ডালিতে ছিল সংগীত, নৃত্য ও আবৃত্তি। এতে স্থানীয় শিল্পীরা অংশ নেন। বিপুল সংখ্যক প্রবাসী দর্শক অনুষ্ঠানটি উপভোগ করেন। এক সময় অনুষ্ঠানটি  প্রবাসীদের মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানটি দুটি পর্বের ছিল। প্রথমবাবের মতো আয়োজিত অনুষ্ঠানের কর্মসূচি ছিল কিছুটা অগোছালো। 
সবশেষে প্রধান অতিথির বক্তব্যে ড. দেবশীষ  মৃধা বলেন, বাংলা সাহিত্যে রবীন্দ্র নজরুলের অবদান অবিস্মরণীয়। সাহিত্যের এই দুই মহিরুহ বাংলা সাহিত্যকে চিরসমৃদ্ধ করেছেন। তিনি নতুন প্রজন্মের মাঝে রবীন্দ্র নজরুল চর্চা ছড়িয়ে দেওয়ার আহবান জানান। 

উল্লেখ্য, মিশিগানে এককভাবে রবীন্দ্র নজরুল-জয়ন্তী পালনের এমন উদ্যোগ এই প্রথম। প্রসঙ্গত, বাংলা সাহিত্য ও সংগীতের দুই মহান পথিকৃৎ, বাঙালির প্রাণের কবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম চিরন্তন মিশে আছেন আমাদের অস্তিত্বে, মননে। বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের অনন্য অবদানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে অন্তরা অন্তি আয়োজন করেন এই সাংস্কৃতিক সন্ধ্যা। 


নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক

সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক