আমেরিকা , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬ , ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত জগন্নাথ ভক্ত মিশিগানের বর্ণাঢ্য রথযাত্রা

আনন্দ আয়োজনে শিব মন্দিরের বনভোজন

  • আপলোড সময় : ১৫-০৭-২০২৪ ০৩:১৯:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৭-২০২৪ ১০:৩২:৫১ পূর্বাহ্ন
আনন্দ আয়োজনে শিব মন্দিরের বনভোজন
ট্রয়, ১৫ জুলাই : ছায়া সুনিবিড় মনোরম পরিবেশে ট্রয় সিটির রেইনট্রি পার্কে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে গতকাল রোববার অনুষ্ঠিত হয়েছে শিব মন্দির টেম্পল অব জয়ের  বার্ষিক বনভোজন। মিশিগান রাজ্যের বিভিন্ন সিটিতে বসবাসরত প্রবাসীরা তাদের পরিবার পরিজন নিয়ে দিনভর নানা আনন্দ উপভোগ করেন। মেতে ওঠেন বর্ণাঢ্য আয়োজনে। বিপুল সংখ্যক প্রবাসীদের যোগদানে মিলন মেলায় পরিণত হয় এই বনভোজন। 

বনভোজন স্থলে সকালের নাস্তা শেষে একদিকে চলে আড্ডা, অন্যদিকে চলে বিভিন্ন ক্রিড়া প্রতিযোগিতা। প্যাভেলিয়ন সংলগ্ন সবুজ চত্তরে আয়োজিত নানান খেলাধুলার প্রতিযোগিতাগুলো ছিলো আকর্ষনীয়। দিনব্যাপী আয়োজিত বনভোজনের কর্মকান্ডের মধ্যে ছিলো শিশু-কিশোর-কিশোরীদের বিভিন্ন খেলাধুলা, মিউজিক্যাল পিলো, রশি টানাটানি, লাগ ভেলকি লাগসহ  নানা রকমের খেলা। আরো ছিলো আকর্ষনীয় র‌্যাফল ড্র ও সঙ্গীতানুষ্ঠান। বনভোজনে বিশেষ আকর্ষণ হিসেবে ছিল বারবিকিউ পার্টি। বারবিকিউ এর জন্য ছিল দীর্ঘদিন লাইন।

দুপুরে বনভোজনে আগত অতিথিদের মধ্যে পরিবেশন করা হয় সুস্বাদু খাবার। দুপুরের খাবার গ্রহণের পর শুরু হয় সঙ্গীতের পাশাপাশি মহিলাদের মিউজিক্যাল পিলো । সর্বোচ্চ সংখ্যক প্রতিযোগী মহিলাদের মিউজিক্যাল পিলো-তে অংশ নেন। শিব মন্দিরের প্রিস্ট পূর্নেন্দু চক্রবর্তী অপু এর পরিচালনাধীন খেলাটি  লাগ ভেলকি লাগ খেলাটি সবার মনোযোগ কাড়ে। এর আগে সঙ্গীতানুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন মিশিগানের জনপ্রিয় কন্ঠশিল্পী পৃথা দেব, সুস্মিতা চৌধুরী, জয়িতা নন্দী, এবং হারান কান্তি । অনুষ্ঠান পরিচালনা করেন সৌরভ চৌধুরী।


র‌্যাফল ড্র’র বিশেষ আকর্ষন ছিলো  ১০টি আকর্ষনীয় পুরষ্কার। প্রথম পুরষ্কার ৬৫ ইঞ্চি টেলিভিশন জিতেছেন ওয়ারেন সিটির বাসিন্দা অনুকুল দেবনাথ ও সঙ্গীত শিল্পী পৃথা দেব। পুরষ্কারটি স্পন্সর করেছেন মন্দিরের প্রতিষ্ঠাতা বিশিষ্ট চিকিৎসক ও দার্শনিক ড. দেবাশীষ মৃধা ও চিনু মৃধা। র্যাফেল ড্র ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের কার্যক্রম পরিচালনা করেন পূর্নেন্দু চক্রবর্তী অপু।  

র‌্যাফেল ড্র ইভেন্টটি ছিল টানটান উত্তেজনাপূর্ণ ও আনন্দঘন। বিজয়ীরা পুরস্কার হাতে নিয়ে উল্লাসে ফেটে পড়ে। র‌্যাফেল ড্র’র টিকেট বিক্রির দায়িত্বে ছিলেন পূর্নেন্দু চক্রবর্তী অপু এবং অরূপ পুরকায়স্থ।পুরষ্কার বিতণের আগে মন্দিরের প্রতিষ্ঠাতা চিনু মৃধা উপস্থিত সকলকে বনভোজনে আসার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি  অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে বনভোজনকে সফল করে তোলার জন্য  সবাইকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, সকলের ঐকান্তিক সহযোগিতায় সৌহার্দপূর্ণ পরিবেশের এ বনভোজন আয়োজন সম্ভব হয়েছে। সবশেষে ছিল র‌্যাফেল ড্র এবং খেলাধুলার পুরস্কার বিতরণ।

 বনভোজনে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আগামীতেও আবার মিলিত হবার আশাবাদ ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন মন্দিরের প্রতিষ্ঠাতা বিশিষ্ট চিকিৎসক ও দার্শনিক ড. দেবাশীষ মৃধা। দিনভর হইহুল্লো, কুশল বিনিময়, আর আনন্দ-উল্লাসে কাটানোর পর পড়ন্ত বিকেলে হাসি মুখে বাড়ি ফেরেন তাঁরা। মেলার সার্বিক তত্বাবধানে ছিলেন শিব মন্দির ম্যানেজিং কমিটি।


নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
“কণ্ঠে ছিল গান, পথে ছিল মৃত্যু- পেহেলি ভৈরবীর করুণ বিদায়”

“কণ্ঠে ছিল গান, পথে ছিল মৃত্যু- পেহেলি ভৈরবীর করুণ বিদায়”