আমেরিকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে ১লা নভেম্বর ডে-লাইট সেভিং টাইম শেষ হচ্ছে দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক সংকটে এমইডিসি, ছাঁটাই হচ্ছে ১৫% পর্যন্ত কর্মী গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক সবুজ পেরিয়ে মিশিগানে এখন শরতের রঙের মেলা মিশিগানে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত মিশিগানে জ্বালানির দামে বড় উল্লম্ফন ওয়াটারফোর্ডে গুলিতে ২০ বছরের তরুণ নিহত, গ্রেপ্তার ২ অনলাইন জুয়ার ফাঁদে মিশিগান পন্টিয়াকে গুলিতে ৩ বছরের শিশু নিহত যুক্তরাষ্ট্রে চীনা গাড়ি উৎপাদন ইস্যুতে ক্ষুব্ধ ইউএডব্লিউ প্রেসিডেন্ট ভিন্নমত থাকবে, দেশের স্বার্থে ঐকমত্যও থাকতে হবে : রাষ্ট্রপতি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি  মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ‘ফ্লক’ ক্যামেরা নিয়ে মেট্রো ডেট্রয়েটে বাড়ছে মতভেদ মিশিগানে ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত ১১ জন

কোপা জয় আর্জেন্টিনার

  • আপলোড সময় : ১৫-০৭-২০২৪ ০৩:৩৮:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৭-২০২৪ ০৩:৩৮:২৬ পূর্বাহ্ন
কোপা জয় আর্জেন্টিনার
ছবি : স্ক্রিনশট, সৌজন্যে ফক্স নিউজ 

মায়ামি, (ফ্লোরিডা) ১৫ জুলাই :  অতিরিক্ত সময়ের গোলে কোপা আমেরিকা জয় করল ১৫ বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ৯০ মিনিট অবধি আর্জেন্টিনা ও কলম্বিয়া কোনও গোল করতে পারেনি। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। একটা সময় মনে হচ্ছিল ম্যাচ গড়াবে টাইব্রেকারে। ফাইনাল ম্যাচ খানিকটা সেদিকেই এগোচ্ছিল। অতিরিক্ত সময়ের প্রথমার্ধ অবধি স্কোরলাইন ছিল ০-০। 
এরপর ১১২ মিনিটে ছবিটা বদলে যায়। লো সেলসোর বাড়ানো বল ধরে কলম্বিয়া কিপারকে পরাস্ত করেন লাউতারো মার্টিনেজ। ১-০ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। বাকি সময়ে একাধিক চেষ্টা করলেও গোল পায়নি কলম্বিয়া। কলম্বিয়াকে ১–০ ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয় কোপা আমেরিকা জিতেছে আর্জেন্টিনা। এর মাধ্যমে ত্রিমুকুট জয়ও সম্পন্ন করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। মহাদেশীয় শিরোপা, বিশ্বকাপ, আবার মহাদেশীয় শিরোপা স্পেনের পর এই ত্রিমুকুট জেতা দ্বিতীয় দল এখন আর্জেন্টিনা।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
আটলান্টিক সিটিতে বিনামূল্যে তাজা শাকসবজি বিতরণ

আটলান্টিক সিটিতে বিনামূল্যে তাজা শাকসবজি বিতরণ