আমেরিকা , বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ , ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা ক্লিনটন টাউনশিপে গুলিতে নারী-পুরুষ নিহত, তদন্তে পুলিশ ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু গণমাধ্যম ঠিক থাকলে রাষ্ট্রের তিন অঙ্গ সোজা পথে চলবে : ডা. শফিকুর রহমান ক্লিনটন টাউনশিপে পুলিশের ধাওয়া এড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ ধর্মীয় নেতাদের সম্মানি প্রদান : প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন পাইলট প্রকল্প মিশিগানে সিনাগগে হামলা, সদস্যরা ভয়কে জয় করে একত্রিত

মাদকের বিরুদ্ধে এসএমপি পুলিশ কমিশনারের জিরো টলারেন্স ঘোষণা

  • আপলোড সময় : ১৬-০৭-২০২৪ ০১:০৮:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৭-২০২৪ ০১:০৮:৫০ পূর্বাহ্ন
মাদকের বিরুদ্ধে এসএমপি পুলিশ কমিশনারের জিরো টলারেন্স ঘোষণা
সিলেট, ১৬ জুলাই : সিলেট জালালাবাদ থানাধীন এসএস কনভেনশন হলে গতকাল ১৫ জুলাই সোমবার কমিউনিটি পুলিশিং ইউনিট জালালাবাদ থানার উদ্যোগে জঙ্গী, সন্ত্রাস ও মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার মোঃ জাকির হোসেন খান, পিপিএম। 
পুলিশ কমিশনার তার বক্তব্যে বলেন, জঙ্গী, সন্ত্রাস, মাদক এবং কিশোর গ্যাং নির্মূল করতে সবাইকে একসাথে কাজ করতে হবে। শুধু পুলিশ মাঠে কাজ করলে হবে না, আপনাদের সহযোগিতাও একান্ত প্রয়োজন। যেকোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ তাৎক্ষণিকভাবে পুলিশকে জানাতে হবে। সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে যেকোন কাজ সহজ হয়ে যায়। তাই আমাদের সবাইকে এই বিষয়ে সচেতন হতে হবে। তিনি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন।
তিনি বলেন যেখানেই মাদকের আস্তানা বা কোন খবর পাওয়া গেলে সাথে সাথে পদক্ষেপ নিবে পুলিশ। এছাড়া কোন এলাকায় কোন ব্যক্তির চলাফেরায় সন্দেহজনক কিছু লক্ষ্য করলে বা জঙ্গী মনে হলে সাথে সাথে পুলিশকে জানাতে বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (উত্তর), অফিসার ইনচার্জ জালালাবাদ থানা সহ জালালাবাদ থানা কমিউনিটি পুলিশিং ইউনিটের বিভিন্ন পদমর্যাদার প্রতিনিধিবৃন্দ এবং জালালাবাদ থানা এলাকার নাগরিকবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আরটিভি কোরআন প্রতিযোগিতায় সেরা মুয়াজ ইবনে কামাল

আরটিভি কোরআন প্রতিযোগিতায় সেরা মুয়াজ ইবনে কামাল